নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
লক্ষী নারায়ণ দূর্গা মন্দির নিয়ে বিএসপি নেতা টনি মল্লিকের হুশিয়ারী!
আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া,
সৌদিস্থ বাংলাদেশ হাইকমিশনারের ব্যর্থতার বলি “নজরুল-সিতি”
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?
বিএনপির অন্তর্কোন্দলে ৯ মাসে নিহত ৪০
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
Next
Prev
প্রচ্ছদ
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরজুড়ে মিছিল ও সমাবেশের মধ্য দিয়ে সংগ্রামের চার দশক পূর্তি উদযাপন করা হয়। এই কর্মসূচি শহীদদের আত্মত্যাগকে স্মরণ ও উৎসর্গ করার মাধ্যমে শুরু হয়। ফেডারেশনের নেতারা তাদের বক্তব্যে ছাত্র আন্দোলনের গৌরবময় ঐতিহ্য তুলে ধরেন এবং বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।

 

জেলা সহ-সভাপতি সাইদুর রহমান সভাপতির বক্তব্যে বলেন, “১৯৮৫ সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনের উত্তাল সময়ে বাংলাদেশ ছাত্র ফেডারেশন প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই আমরা প্রতিটি স্বৈরাচার বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছি। গোলাম আজমের বিচারের দাবিতে ঐতিহাসিক ৯২’র আন্দোলন, ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণ বিরোধী আন্দোলন, ফুলবাড়ি কয়লা খনি আন্দোলন, রামপাল তাপবিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবি, এবং নিরাপদ সড়ক আন্দোলনসহ প্রতিটি গণসংগ্রামে আমরা ছিলাম সোচ্চার।”

 

তিনি আরও বলেন, “নারায়ণগঞ্জে ২০০৯ সাল থেকে তোলারাম কলেজ ও মহিলা কলেজে ভর্তি বাণিজ্য বিরোধী আন্দোলন, ত্বকী হত্যার প্রতিবাদ, এবং মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে লড়াইয়ে ছাত্র ফেডারেশনই নেতৃত্ব দিয়েছে। ওসমান পরিবারের দখলদারিত্ব চিহ্নিত করার মাধ্যমে আমরা নারায়ণগঞ্জে পরিবর্তনের বীজ বপন করেছি। আমরা বিশ্বাস করি, সংগ্রামের এই ঐতিহ্য ধরে রেখে আগামীতে সব ধরনের দুর্নীতি, হিংসা, লোভ ও স্বজনপ্রীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব।”

 

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি সৌরভ সেন, সাধারণ সম্পাদক সৃজয় সাহা, সহ-সাধারণ সম্পাদক ইউশা ইসলাম ও তাইরান আবাবিল রোজা, সাংগঠনিক সম্পাদক মৌমিতা নূর, অর্থ সম্পাদক শাহীন মৃধা, রাজনৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদক মুক্ত শেখ, প্রচার সম্পাদক রাতুল দেওয়ান, দপ্তর সম্পাদক অপূর্ব রায়, কার্যকরী সদস্য জান্নাতুল ফেরদৌস নিসা, এবং তোলারাম কলেজের সংগঠক রাইসা ইসলাম ও মুন্নী আক্তার প্রত্যাশাসহ আরও অনেকে।

 

কর্মসূচি শেষে বাংলাদেশ ছাত্র ফেডারেশন আগামী দিনের সংগ্রাম ও অগ্রযাত্রায় নিজেদের আরও সুসংগঠিত ও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করার প্রত্যয় ব্যক্ত করে। নেতৃবৃন্দ ঘোষণা করেন, “আমাদের জাতীয় মুক্তি সংগ্রামের আত্মত্যাগ ও আকাঙ্ক্ষা ধারণ করে আমরা নতুন দিনের রাষ্ট্র বিনির্মাণে কাজ করে যাব।”

 

এই উদযাপন শুধু অতীতের সংগ্রামের ইতিহাস নয়, ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় শক্তি সঞ্চয়ের একটি বার্তা।

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!