ষ্টাফ রিপোর্টার
ঢাকার উত্তরা মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান দুর্ঘটনায় নিহত, আহতদের জন্য মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শহীদ জিয়া স্মৃতি সংসদ নারায়নগঞ্জ জেলা ও মহানগরের উদ্যোগে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২২ জুলাই) বাদ আসর শহরের বাগে জান্নাত জামে মসজিদে জিয়া শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি শহিদুল ইসলাম রিপন মামার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন শহীদ জিয়া স্মৃতি সংসদের নারায়ণগঞ্জ জেলার উপদেষ্টা মোঃ ওমর ফারুক, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ নাসির উদ্দিন খান মুক্তি, চাঁদের হাট নারায়ণগঞ্জ বৃহত্তর শাখার আহবায়ক৷ দেলোয়ার হোসেন দেলু, এ বি এম মাহফুজ, মোঃ শাহ আলম, রিয়াজ খান মিন্টু, মুনসুর উদ্দিন পলিন,আদিল প্রমুখ।
শহিদুল ইসলাম রিপন মামা বলেন,আমরা আশা করি প্রধান উপদেষ্টা ড ইউনুসের হস্তক্ষেপে মাইলস্টোন স্কুলের দূর্ঘটনা সঠিক তদন্তের মাধ্যমে যারা আহত এবং নিহত হয়েছেন তাদের খোঁজ খবর নিয়ে সুচিকিৎসার এবং ক্ষতিপূরণ দেওয়ার দাবী জানান।
নিহত ও আহতদের সঠিক তালিকা দেশবাসীকে অবহিত করার অনুরোধ জানান।




