নারায়ণগঞ্জ বৃহস্পতিবার | ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
বকশীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
মোমেন মেহেদী-শান্তা ফারজানাসহ ৬ জন কারাগারে
 দিনব্যাপী জুলাই গণঅভ্যুত্থান দিবসে শ্রদ্ধা,দোয়া, স্মরণ ও সংবর্ধনা
প্রকাশিত সংবাদ প্রসঙ্গে যা বললেন এএসআই আব্দুল হামিদ খান
আমতলীতে সোনালী লাইফ ইন্সুরেন্স পিএলসি’র মাসিক ব্যবসায়ীক উন্নয়ন সভা অনুষ্ঠিত
বৃষ্টির মধ্যেই জুলাই শহীদদের স্মরণে ইসলামী আন্দোলনের সমাবেশ ও গণ-মিছিল অনুষ্ঠিত
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বন্দরে আলোচনা সভা ও দোয়া
বন্দরে বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার ৪
হাসিনাকে সেদিন ভারতে পৌঁছে দেন যারা, প্রকাশ্যে এলো নতুন তথ্য
জুলাই গণ অভ্যুত্থানে নিহতের সংখ্যা নিয়ে এখনও বিতর্ক কেন?
কলেজ রোডে ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ৫
শুধু গাছ লাগালেই হবে না, এগুলোর পরিচর্যারও দায়িত্বও নিতে হবে – মামুন মাহমুদ
ফতুল্লায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদন্ড
ফতুল্লায় জামায়াত নেতার ছেলের ব্ল্যাকমেইলিং, ভূক্তভোগীর অভিযোগ
পূর্বাচলে ডাকাতি করে পালানোর সময় লুন্ঠিত মালামালসহ গ্রেফতার ৬
অসচ্ছল মাদ্রাসা ছাত্রের পাশে দাঁড়ালেন সদর উপজেলা প্রশাসন
ফতুল্লায় ইয়াবাসহ আটক ২
২৪ টাকা কেজিতে কেনা মরিচ ভোক্তার হাতে পৌঁছাতে ব্যয় কত?
শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
গ্যাস-বিদ্যুতের সংকটে বিপর্যস্ত জনজীবন
জামাতাকে চোর আখ্যা দিয়ে মারধর আর ছাত্রলীগের ট্যাগ লাগিয়ে মামলা!
আড়াইহাজারে মাছের জালে উঠে এলো লুট হওয়া শর্টগান
রোটার‍্যাক্ট ক্লাব অফ নারায়ণগঞ্জ সেন্ট্রালের সভাপতি হলেন মোহসিনা আক্তার মোহনা
হারিয়েছে
এমপি’র এক পোস্টেই উত্তাপ ফতুল্লায় বিএনপির রাজনীতিতে!
ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান
আমতলীর তরুণ রিয়াজুল ইসলাম: অসহায় দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের এক ভরসার নাম
অন্তর্বর্তী সরকার তরুণদের ক্ষমতার লোভ শিখিয়েছে: হোসেন জিল্লুর
সিদ্ধিরগঞ্জে পদ্মা ডিপোতে ঢুকে কর্মকর্তা-কর্মচারীদের বিএনপি নেতার হুমকি
আড়াইহাজারে বিএনপি-জামায়াতের মিছিলে উত্তেজনা, আতংক
Next
Prev
প্রচ্ছদ
বৃষ্টির মধ্যেই জুলাই শহীদদের স্মরণে ইসলামী আন্দোলনের সমাবেশ ও গণ-মিছিল অনুষ্ঠিত

বৃষ্টির মধ্যেই জুলাই শহীদদের স্মরণে ইসলামী আন্দোলনের সমাবেশ ও গণ-মিছিল অনুষ্ঠিত

প্রকাশিতঃ

জুলাই শহীদদের স্মরণে গণ-অভ্যুত্থান উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে আজ ৫ আগস্ট (বুধবার) বিকাল ৩ টায় চাষাঢ়া শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়। এসময় নেতাকর্মীরা বৃষ্টির মধ্যে ভিজেই প্রোগ্রাম বাস্তবায়ন করেন।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মুহতারাম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মাওলানা আরিফুল ইসলাম।

 

প্রোগ্রামে সভাপতিত্ব করেন ইসলামী  আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সংগ্রামী সভাপতি মাওলানা দ্বীন ইসলাম।

 

প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, “জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। প্রায় দেড় যুগের বেশি সময় ক্ষমতাকে আঁকড়ে ধরা স্বৈরাচারী শাসক হাসিনার পতনে জনগণ মাঠে নেমে এসেছিলো একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার জন্য। কিন্তু দুঃখজনক হলেও সত্য সেই বাস্তবতা এই দেশের জনগণ এখনো অবধি দেখতে পায় নাই।

 

তেল,গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম আকাশছোঁয়া হলেও সরকার সেদিকে ভ্রুক্ষেপ না করে ক্ষমতা প্রতিষ্ঠার লড়াইয়ে নিজেকে নিয়োজিত রেখেছে। স্বৈরাচারী শাসকদের পথ অবলম্বন করলে জনগণ কিন্তু সঠিক সিদ্ধান্ত নিতে বেশি দেরি করবে না।

শিক্ষা প্রতিষ্ঠানের নৈরাজ্য সৃষ্টিকারীদের সমালোচনা করে বলেন, অনতিবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠানে হানাহানি ও প্রভাব বিস্তারের রাজনীতি বন্ধ করে শিক্ষার সুষ্ঠ ু পরিবেশ ফিরিয়ে আনতে হবে। আমাদের ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের লাঞ্ছিত করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।

 

বিশেষ অতিথি তার বক্তব্যে  “জুলাইয়ের আন্দোলনে বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে একমাত্র দল হিসেবে কেবল ইসলামী আন্দোলন বাংলাদেশই তাদের নিজস্ব ব্যানারে ছাত্র জনতার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই লড়াইয়ের ময়দানে শামিল ছিলো।

 

৫ই আগস্ট পীর সাহেব চরমোনাই হুজুরই সর্বপ্রথম প্রশাসন কর্তৃক ১৪৪ ধারা ভঙ্গ করে গণভবন অভিমুখে মিছিলের যাত্রা শুরু করেন।

 

ইসলামী আন্দোলন বাংলাদেশের এই অবদানগুলোকে ইতিহাসের পাতা থেকে কখনোই মুছে ফেলা সম্ভব নয়।

 

সভাপতির বক্তব্যে মাওলানা দীন ইসলাম বলেন, “জুলাই শহীদদের আত্মত্যাগ জাতির জন্য অনুপ্রেরণার উৎস। তাদের আদর্শকে ধারণ করে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলন বাংলাদেশ অতীতের ন্যায় ভবিষ্যতেও জনগণের পাশে থাকবে ইনশাআল্লাহ।

 

সমাবেশ শেষে একটি বিশাল গণ-মিছিল চাষাঢ়া মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিআইটি এলাকায় গিয়ে দেশ, জাতি এবং জুলাইয়ের সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে গণমিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।

 

সমাবেশ ও গণ-মিছিলে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ , ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এবং অন্যান্য সহযোগী সংগঠনের জেলা শাখার উর্ধ্বতন দায়িত্বশীল, বিপুল সংখ্যক নেতাকর্মী, সমর্থক ও সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!