নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আলীরটেকের কেউ জড়িত নয়- জাকির হোসেন চেয়ারম্যান

বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আলীরটেকের কেউ জড়িত নয়- জাকির হোসেন চেয়ারম্যান

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ জাকির হোসেন বলেছেন,গোপচরের মানুষের ভাগ্যের পরিবর্তন হলে আমার ভাগ্যের পরিবর্তন হবে। ৫ আগষ্টের আগে আলীরটেকে কোন মামলা হতোনা। ৮/১০ জন দুষ্কৃতকারী ছাত্র জনতার আন্দোলনের ঘটনাকে কেন্দ্র করে শত শত মানুষের নামে মিথ্যা মামলা দিয়েছে। আমি বলতে চাই আমার এলাকার মানুষ শহরে গিয়ে রাজনীতি করে না, তারা এলাকায় রাজনীতি করে থাকে। আমি প্রশাসনের উদ্দেশ্যে সাংবাদিক ভাইদের মাধ্যমে বলতে চাই,বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আলীরটেক ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার ও সাধারন জনগন কেউই জড়িত নয়। আপনারা ভিডিও ফুটেজ দেখেন, ভিডিও ফুটেজে কোথাও আমি চেয়ারম্যান, মেম্বার ও সাধারন জনগন কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করেন। যদি বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে সাথে কোথাও কেউ জড়িত না থাকে তাহলে তদন্ত সাপেক্ষে চেয়ারম্যান, মেম্বার ও সাধারন জনগনকে কে মামলা থেকে দ্রুত মুক্তি দিতে অনুরোধ করা হলো।
তিনি আরো বলেন,ইউনিয়ন পরিষদ সরকারি প্রতিষ্ঠান আমরা তার কর্মচারী। আমরা সরকারি বেতন ভাতা নিয়ে থাকি। যার বিরুদ্ধে মামলা হয় সে পরিবারের অবস্থা কি হয় আমি তার ভুক্তভোগী।
আমি শুধু আলীরটেকের উন্নয়ন করবো না, আমি চাই বক্তাবলী পরগনার উন্নয়ন করবো।
সেটা হতে পারে গঞ্জকুমারিয়া, কালিনগর,গোপচর। আমি চাই আমার বক্তাবলী পরগনা ব্যবস্থা ভালো হোক।
আমি অনেককে জমি বিক্রি করতে না করেছিলাম, বলছিলাম দাম বাড়বে। ফেরীচালু করার পরে ১ লক্ষ টাকা জমি এখন ৭ লাখ টাকা হয়েছে। আমি তো এলাকায় এক ফোটা জমি নিই নাই। আমি চাই আপনারা অর্থনৈতিক ও সামাজিক ভাবে শক্তিশালী হোন।
সামসুলের বাড়ি হতে গোপচর ঘাট পর্যন্ত ড্রেন সহ রাস্তা নির্মাণ কাজের উদ্বোধনের পূর্বে উপরোক্ত কথা বলেন।
বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল ১০ টায় পঞ্চায়েত প্রধান আমির হোসেন ভূইয়ার সভাপতিত্বে ড্রেন সহ রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক পঞ্চায়েত প্রধান আলী আহমেদ মোল্লা, সমাজসেবক রতন মাদবর, আওলাদ মাতবর,আলীরটেক ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমান, সিনিয়র সহ সভাপতির মাহবুব আলম জুলহাস, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, আলীরটেক ইউনিয়ন পরিষদের মেম্বার আব্দুল মান্নান, ওসমান গনি, ওয়াহাব সরকার,শফিকুল ইসলাম বিপ্লব, সমাজসেবক সেলিম পাঠান, নাসির উদ্দিন, শরিফ উদ্দিন শফি, যুবদল নেতা খোরশেদ আলম, আব্দুল আলী সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
এর আগে অন্তর্বতী কালীন সরকারের প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদ সহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!