নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
র‌্যাব-১১’র পুনরায় ত্বকী হত্যা মামলার তদন্ত শুরু

র‌্যাব-১১’র পুনরায় ত্বকী হত্যা মামলার তদন্ত শুরু

প্রকাশিতঃ

ষ্টাফ রির্পোটার:
নারায়ণগঞ্জের আলোচিত তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ঘটনায় আসামীদের নিয়ে পুনরায় তদন্তে মাঠে নেমেছে র‌্যাব-১১। আজমেরী ওসমানের টর্চার সেল থেকে শুরু করে শীতলক্ষ্যা নদীর পাড়েও করা হয়েছে পরিদর্শন।
১৮ সেপ্টম্বর বুধবার বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত এ তদন্ত অভিযান পরিচালনা করে র‌্যাব।
র‌্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল তানভীর মাহমুদ পাশার নেতৃত্বে প্রথমেই গ্রেফতারকৃত আসামী শিপনকে নিয়ে র‌্যাব-১১ এর একটি টিম কলেজ রোড অবস্থিত আজমেরি ওসমানের বাসার পাশেই অবস্থিত একটি ভবনে এই অভিযান পরিচালন করে। পরে শীতলক্ষ্যা পাড়ে যেখান থেকে ত্বকীর লাশ উদ্বার করা হয়েছে সেখানে পরিদর্শনে যান তারা।
অভিযান ও পরিদর্শন শেষে র‌্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা সাংবাদিকদের জানান, আজ আমরা এসেছি ত্বকীকে যেখানে কিডন্যাপ করা হয়,যেখানে হত্যা করা হয়, যেখানে লাশ ফেলা হয় এবং লাশ পাওয়া যায় তদন্তের স্বার্থেই প্রতিটা জায়গা আমরা পরিদর্শন করছি। ২০১৩ সালে ত্বকীকে হত্যা করা হয়। আমরা দীর্ঘদিন ধরে এর তদন্ত করছি। তদন্তের শুরুতে যেই রকম অগ্রগতি ছিলো মাঝখানে তদন্ত কিছুটা স্থবির থাকলেও আমরা এর পুনরায় তদন্তে গতি পেয়েছি। এর প্রধান কারণ হচ্ছে আমরা র‌্যাব হেডকোয়াটার্স এর সহায়তা পাচ্ছি। র‌্যাব হেডকোয়াটার্স এর তদন্ত শাখা ও গোয়েন্দা শাখা আমাদের সহায়তা করছে এবং নির্দেশনাও দিচ্ছে।
র‌্যাবের অধিনায়ক পাশা আরও বলেন, আপনারা জানেন আমরা ইতিমধ্যে ৫জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। এর মধ্যে একজন ১৬৪ দারায় জবানবন্দি দিয়েছেন এবং তার জবানবন্দিতে ও তাকে জিজ্ঞাসাবাদ করে আমরা বেশকিছু তথ্য পেয়েছি। এই জন্যই আমাদের গ্রেফতার সমূহ। তাকে আমরা নিয়ে এসেছি সেও গ্রেফতারকৃত এবং ঘটনার সাথে জড়িত। সে আমাদের বিভিন্ন জায়গা দেখিয়ে দিচ্ছে। কোন ভবনে ঘটনাটি ঘটেছিলো সেটি এখন নেই কিন্তু আগে আমাদের তদন্ত যে টিম ছিলো তারা এখন নেই কিন্তু তারা তদন্তের যে তথ্য দিয়েছে তার সাথে স্থানীয় ও দোকানদার যারা ছিলো তাদের থেকে তথ্য নিয়েছি । আমাদের সাথে যে আছে গ্রেফতারকৃত তার কাছ থেকেও তথ্য মিলিয়ে দেখছি। ঘরের অবস্থান কেমন ছিলো কোন ঘর থেকে কোন ঘরে নিয়ে যাওয়া হয়েছিলো স্থানীয়দের সাথে তা আমরা মিল পেয়েছি।
গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে মূল যে হত্যাকারী তার নাম জানা গেছে কিনা সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে তিনি জানান,তদন্তের স্বার্থে আমরা নাম প্রকাশ করতে চাচ্ছি না। আমাদের সাথে আমাদের তদন্তকারী অফিসারও আছে। আশা করছি খুব শীঘ্রই এই ঘটনায় একটি সুষ্ঠ রিপোর্ট আমরা দিতে পারবো।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!