নারায়ণগঞ্জ রবিবার | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
Next
Prev
প্রচ্ছদ
শহরের নয়ামাটি আর্দশ মার্কেট সমবায় সমিতির গ্রাহকের কোটি টাকা নিয়ে উধাও প্রতারক সুমন

শহরের নয়ামাটি আর্দশ মার্কেট সমবায় সমিতির গ্রাহকের কোটি টাকা নিয়ে উধাও প্রতারক সুমন

প্রকাশিতঃ

ষ্টাফ রির্পোটার:
নারায়ণগঞ্জ শহরের নয়ামাটি আর্দশ মার্কেট সমবায় সমিতি হতে ১ কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়ে গেছে প্রতারক দেওয়ান হামিদুল ইসলাম সুমন। এ ব্যাপারে সমিতির সভাপতি মোঃ নুরুল ইসলাম বাদী হয়ে সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এসআই মাজহারুল ইসলাম কে অভিযোগের তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে।
অভিযোগ সুত্রে জানা যায়, মোঃ নুরুল ইসলাম সভাপতি, আদর্শ মার্কেট সমবায় সমিতি, ২৯নং, নয়ামাটি,, থানা ও জেলা-নারায়ণগঞ্জ, পিতা-মৃত সৈয়দ আলী বেপারী, সাং-পশ্চিম দেওভোগ, মাদ্রাসা, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ আপনার থানায় হাজির হইয়া এই মর্মে বিবাদী দেওয়ান হামিদুল ইসলাম সুমন ক্যাশিয়ার, আদর্শ মার্কেট সমবায় সমিতি, ২৯নং, নয়ামাটি, থানা ও জেলা-নারায়ণগঞ্জ, পিতা: নূর মোহাম্মদ দেওয়ান, মাতা-হাসিনা বেগম, সাং- কোতালের বাগ শিবু মার্কেট, জসিম কন্ট্রাক্টারের বাড়ি সংলগ্ন, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ এর বিরুদ্ধে অভিযোগ করিতেছি যে, আমি দীর্ঘ দিন যাবৎ উপরোল্লিখিত সমিতির সভাপতির দায়িত্ব পালন করে আসছি। বিবাদী গত প্রায় ১৬ (ষোল) বছর যাবৎ উপরোল্লিখিত আদর্শ মার্কেট সমবায় সমিতি এর ক্যাশিয়ার হিসেবে দায়িত্ব পালন করে আসছে। সমিতির নিয়মানুসারে সমিতির সম্পূর্ণ টাকা বিবাদীর নিকট থাকিবে। বিবাদী দীর্ঘ দিন যাবৎ উক্ত সমিতির টাকা আত্মত্মসাতের পায়তারায় লিপ্ত হইয়াছে। গত ৩১/০৮/২০২৪ইং তারিখ উক্ত সমিতির মেয়াদ শেষ হয় এবং আমাদের সকলের টাকা বুঝিয়ে দেওয়ার কথা থাকে। কিন্তু বিবাদী সকলকে টাকা বুঝিয়ে দেওয়ার কথা বললে বিবাদী সমিতির সকল সদস্যদের সাথে তালবাহানা করে। এরই ধারাবাহিকতায় গত ০৪/০৯/২০২৪ইং তারিখ অত্র থানাধীন নয়ামাটি এলাকা হইতে বিবাদী সমিতির প্রায় ১,০০,০০,০০০/- (এক কোটি) টাকা আতœসাৎ করিয়া এবং সমিতির সকল হিসাবের খাতা ও কাগজপত্রাদী নিয়া অজ্ঞাত স্থানে পালিয়ে যায়। পরবর্তীতে বিবাদীর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করিলে বিবাদীর মোবাইল বন্ধ পাই। উক্ত বিষয়ে আমি সহ সমিতির অন্যান্য সদস্যগণ বিবাদীর পরিবারের লোকজনের সাথে যোগাযোগ করিলে বিবাদীর পরিবারের লোকজন আমাদের সাথে খারাপ আচরণ সহ হুমকি ধমকি প্রদান করে। বর্তমানে আমরা জানতে পারি বিবাদী আমাদের সমিতির টাকা আত্মসাৎ করিয়া দেশের বাহিরে যাওয়ার পায়তারায় লিপ্ত হইয়াছে। বর্তমানে বিবাদী কোথায় আছে তার কিছুই জানি না। বিবাদী সমিতির সকল সদস্যদের টাকা নিয়ে আত্মগোপনে রহিয়াছে। এমতাবস্থায় কোন উপায়ন্তর না পাইয়া আইনগত সহযোগীতা চাইয়া বিষয়টি আপনার থানায় লিখিত অভিযোগ দায়ের করিলাম।
ব্যবসায়ীরা বলেন,এই সমিতির ৩৮৪ জন গ্রাহক ২ বছরের জন্য প্রতিজন ৫৫ হাজার টাকা জমা করতো। কিছু টাকা লোন দিলেও ১ কোটি টাকা দিয়ে কোতালেরবাগ এলাকায় বাড়ি করে বসবাস করে আসছে। অথচ সমিতির সদস্যদের টাকা না দিয়ে তালবাহানা শুরু করে সমস্ত দায়ভার সমিতির সভাপতি নুরুল ইসলামের উপর দিয়ে পলাতক রয়েছে। প্রতারক সুমন দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার জন্য অপচেষ্টা চালাচ্ছে। গত আগষ্ট মাসের ১ তারিখ জাপানে যাওয়ার জন্য জাপান দুতাবাসে গিয়েছিল। ভিসা না হওয়ায় যেতে পারেনি।
এ ব্যাপারে হামিদুল ইসলাম সুমন এর ব্যবহৃত মুঠোফোনে (০১৯২২৫৩২০@@) একাধিকবার ফোন করা হলে তা বন্ধ পাওয়া যায়।
উক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে সদর মডেল থানার অফিসার ইনচার্জের হস্তক্ষেপ কামনা করেন মোঃ নুরুল ইসলাম ।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!