নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
Next
Prev
প্রচ্ছদ
শহরে মহানগর ছাত্র মজলিসের বিক্ষোভ মিছিল

শহরে মহানগর ছাত্র মজলিসের বিক্ষোভ মিছিল

প্রকাশিতঃ

নিজস্ব প্রতিবেদক:বৈষম্যবিরোধী ছাত্র ছাত্রী আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জ জেলায় একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় নারায়ণগঞ্জ মহানগর ছাত্র মজলিসের উদ্যোগে।

 

২রা আগষ্ট শুক্রবার বাদ জুম্মা ডিআইটি জামে মসজিদের সামনে থেকে গনমিছিলটি বঙ্গবন্ধু সড়ক হয়ে দুই নাম্বার গেইট হয়ে পুনরায় ডিআইটি মসজিদে এসে সমাপ্তি হয়।

 

চলমান কোটা সংস্কার আন্দোলনে গ্রেফতারকৃত ছাত্রদের অবিলম্বে মুক্তি, নিহত ছাত্রদের মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবিতে নারায়ণগঞ্জ মহানগর ছাত্র মজলিসের সভাপতি শরীফ মাহমুদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।এসময় নারায়ণগঞ্জ মহানগর ছাত্র মজলিসের নেতৃবৃন্দ ছাড়াও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকরা।

 

বিক্ষোভ মিছিল শেষে আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত ,আহতদের সুস্থ্যতা কামনায় ও গ্রেফতারকৃতদের মুক্তি এবং ঝালেম সরকারের পতন চেয়ে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় ডিআইটি জামে মসজিদের সামনে।

 

এসময় সংক্ষিপ্ত এক বক্তব্যে মিছিলের উপস্থিত বক্ততারা জানান,এদেশে আমাদের বাকস্বাধীনতা বলতে কিছু নাই।সেটা আপনেরাই দেখেছেন।রাস্তায় ছাত্ররা নামছে শান্তিপূর্ণভাবে আন্দোলন করার জন্য কিন্তু তাদের উপর নির্বিচারভাবে গুলি চালানো হয়েছে।১০/১১ দিন ইন্টারনেট বন্ধ করে রেখেছে।কি হচ্ছে দেশে আমরা জানতেই পারি নাই।এই কয়েক দিনে দেশে গনহত্যা চালানো হয়েছেন।আর এর বিচার কার কাছেই বা চাইবো আমরা।যাদের কাছে চাইবো তারাই তো গুলি চালাইছে নির্বিচারভাবে শিক্ষার্থীদের মারছে।ছাত্রলীগ, আওয়ামী লীগ পুলিশের সাথে মিলে আন্দোলনে হামলা চালিয়েছে।

 

গতকাল শিক্ষার্থীদের উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে তারা আরো বলেন,গতকাল আপনেরা জানেন সাধারণ শিক্ষার্থীদের উপর নির্মমভাবে হামলা চালিয়েছে এটার আমরা অতন্ত তীব্র নিন্দা জানাচ্ছি।নারায়ণগঞ্জের শিক্ষার্থীরা ঘরে বসে নেই।তারা আগেও রাজপথে ছিলো।সামনে যদি প্রয়োজন হয় তারা আবার রাজপথে থাকবে।সেটাই জানান দিয়ে গেলাম আজকে।নারায়ণগঞ্জে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ নিহত ও আহত হয়েছে সেজন্য আমরা তাদের পাশে দাঁড়িয়েছি।আমরা শিক্ষার্থীদের পাশে সব সময় আছি এবং থাকবো ইনশাআল্লাহ।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!