নারায়ণগঞ্জ শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
রূপগঞ্জে চকলেটের প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা
রূপগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম
তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ
বিদ্যুতের দাম বাড়াল সরকার
ডিক্রীরচর খেয়াঘাটের ইজারার টাকা লুটেপুটে খাচ্ছে কারা! তদন্তের দাবী
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে চাপে মানুষ
বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু: আহত ২
লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবসে ভক্ততে মুখর বারদী
আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ 
বিদ্যুতের দাম বৃদ্ধির আভাস, কেন আবার সন্ধ্যায় দোকানপাট বন্ধের নির্দেশ
আমতলীতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্যের মৃত্যু 
খালের জমিতে ৫ তলা ভবন, ভেঙ্গে দিল প্রশাসন
Next
Prev
প্রচ্ছদ
শ্রমিকদের জীবনের নিরাপত্তা, চাকরি ও মজুরির নিশ্চয়তা দিতে হবে : হাফিজুর রহমান

শ্রমিকদের জীবনের নিরাপত্তা, চাকরি ও মজুরির নিশ্চয়তা দিতে হবে : হাফিজুর রহমান

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ জেলার সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান বলেন, শ্রমজীবী মানুষের ওপর চলা নির্যাতন নিপীড়ন বন্ধ করতে এই দিন থেকে আমাদের প্রেরণা গ্রহণ করতে হবে। আগামী দিনে শ্রমিকদের অধিকার ও ন্যায্য দাবি আদায়ে শিকাগোর সংগ্রামের মত ঐক্যবদ্ধ হতে হবে। আমরা দেশবাসীসহ শ্রমজীবী মানুষদের এই দিনকে যথাযথ মর্যাদায় পালনের আহ্বান করছি। শ্রমিকদের সকল ন্যায্য দাবি মেনে নিতে হবে। শ্রমিকদের জীবনের নিরাপত্তা, চাকরি ও মজুরির নিশ্চয়তা দিতে হবে।

 

বৃহস্পতিবার (১ মে) সকালে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁও কাঁচপুর বাসস্টেশনে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে এই আয়োজন করা হয়।

 

তিনি বলেন, আজকে শ্রমিকরা অনাহারে-অর্ধাহারে আছে। অথচ দেশের পুলিশ-সেনাবাহিনী হতে শুরু করে যাদের অর্থের অভাব নাই তারা রেশন পায়। শ্রমিকরা পায় না। শ্রমিকদের জন্য রেশনিং দিতে হবে। বিনামূল্যে চিকিৎসা দিতে হবে। শ্রমিকদের সন্তানদের বিনামূল্যে শিক্ষার অধিকার নিশ্চিত করতে হবে। শ্রমিকদের জন্য মানসম্মত আবাসনের ব্যবস্থা করতে হবে। প্রতিবছর পহেলা মে শুধু পালন করলে হবে না, ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠা করার মাধ্যমেই শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় হবে।

 

নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কল্যাণের সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. রিদওয়ানুল আযীমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা নির্বাহী সদস্য মো. আব্দুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আমিন আহমেদ মাস্তান, নারায়ণগঞ্জ জেলার সহ সভাপতি আব্দুল মজিদ সিকদার, বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলার সহ সেক্রেটারী আবু সাঈদ মুন্না।

এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ সদর দর্জি শ্রমিক-কর্মচারি ইউনিয়নের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ ভূইয়া, রূপগঞ্জ রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. রুহুল আমিন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ফতুল্লা দক্ষিণের সভাপতি আজিজ উদ্দিন বাবুল, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সোনারগাঁও উত্তরের সভাপতি মো. হুমায়ূন কবির।

 

সমাবেশ শেষে লক্ষাধিক লোক নিয়ে শ্রমিক নেতৃবৃন্দরা কাঁচপুর থেকে মদনপুর পর্যন্ত এক বিশাল র‍্যালী করেছেন।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!