নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
Next
Prev
প্রচ্ছদ
শ্রমিকের বিরুদ্ধে মামলা নয় একজন ঘুমন্ত সিংহকে জাগ্রত করে তুলেছেন – আজিজুল ( ভিডিওসহ)

শ্রমিকের বিরুদ্ধে মামলা নয় একজন ঘুমন্ত সিংহকে জাগ্রত করে তুলেছেন – আজিজুল ( ভিডিওসহ)

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

জাগো নারায়ণগঞ্জ:

অবন্তি কালার টেক্স ( ক্রোনী গ্রুপ ) শ্রমিকদের দাবী আদায়ের আন্দোলনে শ্রমিক নেতৃবৃন্দসহ ৮৩০জন শ্রমিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও শ্রমিকদের বকেয়া বেতনসহ ক্ষতিপুরনের দাবীতে ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ৩ মে ) বিকেল ৪টায় চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনাওে এ বিক্ষোভ সমাবেশ অণুষ্ঠিত হয়।

ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মো.শাহাদাত হোসেন সেন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক ও ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স কেন্দ্রীয় কমিটির সভাপতি অঅলহাজ কাউসার আহমেদ পলাশ। অনুষ্ঠানে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন।

বিশেষ বক্তা হিসেবে ফতুল্লা থানা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক হাওলাদার বলেন, অবন্তি কালার টেক্সের শ্রমিকদের যখন বেতন ভাতা অনেক দিন দেয়া হচ্ছেনা যার ফলে শ্রমিকরা তাদের বাড়ি ভাড়া,দোকান বাকীসহ বিভিন্ন সমস্যা সমাধান করতে পারছেনা। ঠিক সেই সময়ে যখন শ্রমিকরা ঐ ফ্যাক্টরীর সামনে অবস্থান নেয় সেই সময় ইন্ড্রাষ্ট্রিয়াল পুলিশ ,জুট সন্ত্রাসী ও কিছু নামধারী হলুদ সাংবাদিকরা জোটবদ্ধ হয়ে ঐ শ্রমিকদের উপর তান্ডবলীলা চালায়। আমরা এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেদিন ইন্ড্রাষ্ট্রিয়াল পুলিশরা লাখ লাখ টাকা খেয়ে আমাদের শ্রমিকদের উপর হামলা চালিয়েছে। শুধু তাই নয় তারা ৮শত শ্রমিকের বিরুদ্ধেও মিথ্যা মামলা দিয়েছে। আমি আপনাদেরকে বলতে চাই আপনারা সাধারন কোন শ্রমিকের বিরুদ্ধে মামলা দেন নাই। আপনারা একজন ঘুমন্ত সিংহকে জাগ্রত করে তুলেছেন। আমরা দৃঢ় কন্ঠে বলতে চাই এই শ্রমিক নেতাদেরকে গ্রেফতারের তো দুরের কথা তাদের গ্রেফতারে চিন্তাও করে থাকেন তাহলে আমরা কিন্তু ঘরে বসে লেবেনচুষ খাবোনা।

আমরা ৭৪টি শ্রমিক সংগঠনের নেতারা কিন্তু লেবেনচুষ খাবোনা। আমরা সকল নেতৃবৃন্দরা ঐ সকল মিথাচারকারীদেরকে উচিত শিক্ষা দিয়ে ঘরে ফিরবো। তিনি আরও বলেন,শুধু গার্মেন্টস সেক্টর নয় এ অঞ্চলের হাজার হাজার অটো রিকসা ও মিশুক ডাম্পিংয়ের এর নাম করে কিছু নামধারী পুলিশ রেকারের নাম করে দৈনিক লাখ লাখ টাকা চাদাঁবাজি করছে। কিছু নামধারী অপসাংবাদিক রয়েছেন যারা চাবির রিং ব্যবহার করে প্রতিটি গাড়ি থেকে মাসিক হিসেবে ১৫শত থেকে ১৮শত টাকা হারে হাতিয়ে নিচ্ছে। আমরা যেহেতু আন্দোলনে নেমেছি তাই বলতে চাই এ সকল ষড়যন্ত্রকারীদের উচিত শিক্ষা দিয়ে ঘরে ফিরবো।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!