নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে নাঃগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটের মানববন্ধন

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে নাঃগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটের মানববন্ধন

প্রকাশিতঃ

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের ফাঁসির দাবীতে নারায়ণগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ( ১২ আগষ্ট ) বিকেল ৪ টায় শহরের চাষাড়ার কেন্দ্রীয় শহীদ মিনারে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

জেলা রিপোর্টার্স ইউনিটের সভাপতি মোঃশহীদুল্লাহ রাসেলের সভাপতিত্বে ও জেলা রিপোর্টার্স ইউনিটের সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসাইনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন দৈনিক আজকের নীরবাংলার সম্পাদক ইমদাদুল হক মিলন,নারায়ণগঞ্জ রাইটার্স ক্লাব সাধারণ সম্পাদক শফিকুর ইসলাম আরজু, ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক নিয়াজ মাসুম।

মানববন্ধনে সাংবাদিকরা বলেন, শুধু গাজীপুরের তুহিনই হত্যা হয়নি। এদেশে একের পর এক সাংবাদিক হত্যা হয়েছে। সাংবাদিকরা যখনই সত্য প্রকাশ করেছে তখনই তাদের টুটি চেপে ধরা হয়েছে। করা হয়েছে একের পর এক গুম, খুন সহ হামলা মামলা দিয়ে হয়রানি। দেশের সবচেয়ে আলোচিত সাংবাদিক হত্যা সাগর- রুনি দম্পতি হত্যাকান্ড। তথ্যমন্ত্রী বলেছিলো তাদের হত্যার দ্রুত বিচার করা হবে।

কিন্তু আজ পর্যন্ত কোন বিচার পায়নি এই পরিবারটি। এখনো বলা হচ্ছে সাংবাদিক তুহিনের হত্যার বিচার করা হবে।আদৌ সাংবাদিক তুহিন হত্যার কতটা সুষ্ঠু বিচার করা হবে? নারায়ণগঞ্জের এক সাবেক এমপি আছে যে সত্য প্রকাশ করলে লোক দিয়ে মামলা করে করেন হয়রানি।তাতে কি হয়েছে সাংবাদিকদের হয়রানি করতে গিয়ে আপনার জেলা এমনকি ছেলের পদ চলে গেছে। সাংবাদিকদের যতই সত্য প্রকাশে দমিয়ে রাখার চেষ্টা করেন না কেন পারবেন না।

সাংবাদিকরা আরও বলেন,  অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা ব্যর্থতার পরিচয় দিয়েছে। যে সরকার সাংবাদিকদের নিরাপত্তা দিতে পারে না সেই ব্যর্থ সরকারের তথ্য উপদেষ্টার অবিলম্বে পদত্যাগ চাই। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ করবো সাংবাদিকদের নিরাপত্তার জন্য নিরাপত্তা আইন পাশ করা হোক। আপনেরা সাংবাদিকদের নিরাপত্তা দিতে না পারলে সাংবাদিকরা যদি একদিন জন্য কর্মবিরতি দেয় তাহলে এদেশে ধর্ষণ,গুম, খুন, চাঁদাবাজি বেড়ে যাবে।

এতে দেশে অপরাধীদের সন্ত্রাসী কর্মকান্ড কমে না বরং অপরাধ বেড়ে যাবে। তাই অতিবিলম্বে প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ করবো আপনেরা সাংবাদিকদের নিরাপত্তার ব্যবস্থা করেন।আজকে সাংবাদিকরা আছে বলেই অপরাধীরা অপরাধ করতে ভয় পাচ্ছে।

এ সময়ে আরও মানববন্ধনে উপস্থিত ছিলেন, ফতুল্লা মডেল রিপোর্টার্স ক্লাবের সভাপতি রফিকুল্লাহ রিপন, বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরামের সভাপতি জুয়েল, সোনারগাঁ প্রেস ক্লাবের সদস্য নজরুল ইসলাম সবুজ, এটিএন (এমসিএল) নারায়ণগঞ্জ, প্রতিনিধি জহিরুল ইসলাম সিরাজ, অপরাধ দমনের স্টাফ রিপোর্টার শাহীন আলম,

তালাশ ডটকমের সম্পাদক জুয়েল আলী, দূর্নীতি চিত্র শাহীম আহমেদ, ইদ্রিস আলী দেওয়ান, নিউজ প্রতিদিন ডটনেট.কম আবুল কালাম, নারায়ণগঞ্জ মেইলের বার্তা সম্পাদক রাশেদুল ইসলাম, সান নারায়ণগঞ্জের সম্পাদক এড. রোকন,  বিপি নিউজের মঞ্জুর মুরশেদ বকুল, সিএনএন বাংলা নারায়ণগঞ্জ সদর প্রতিনিধি মোঃকাওছার সহ জেলার বিভিন্ন ইলেক্ট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!