ষ্টাফ রিপোর্টার:
সাংবাদিক ভাই-বোনদের প্রাণের সংগঠন সাংবাদিক সুরক্ষা কল্যাণ ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলা কমিটির উদ্যোগে (সোমবার ১১ আগষ্ট) সকাল ১০ টায় চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে এক মানববন্ধনের আয়োজন করা হয়।
উক্ত মানববন্ধন এবং প্রতিবাদ সভায় সঞ্চালনা করেন সাংবাদিক সুরক্ষা কল্যাণ ফাউন্ডেশনের সাধারন সম্পাদক এম.শহীদুল্লাহ রাসেল।
এ সময় আরো উপস্থিত ছিলেন গণমাধ্যম ও মানবাধিকার কর্মীর সাংবাদিক সোনিয়া দেওয়ান প্রীতি, সাংবাদিক সুরক্ষা কল্যাণ ফাউন্ডেশনের সহ-সভাপতি মোঃ দেলোয়ার, সাংবাদিক সুরক্ষা কল্যাণ ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক সোলেমান হোসেন রনি, সাংবাদিক সুরক্ষা কল্যাণ ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক আহমেদ শরীফ পারভেজ, হাতিম বাদশা সাংবাদিক সুরক্ষা কল্যাণ ফাউন্ডেশনের সহ সমাজ কল্যাণ সম্পাদক হাতিম বাদশা,দয়াল মাসুদ, মোঃ লিটন হোসেন,শাহিন আলম,সৈয়দ সেলিম,নাসিমা প্রধান,জোবাইদা তুলি,মানবাধিকার কর্মী আনোয়ার হোসেন, দেলোয়ার হোসেন দেলু, ফিরোজ আলম প্রমুখ।
মানববন্ধনের সভাপতিত্ব করেন মোহাম্মদ নুর আলম আকন্দ।
সভাপতি বক্তব্যে বলেন, সাংবাদিকরা দেশের বিবেক,একজন কলম সৈনিক হিসেবে আমরা কোন অপশক্তি,চাঁদাবাজ, সন্ত্রাসীদের ভয় করিনা। কলম আমাদের সঠিক হাতিয়ার গণমাধ্যমকে যারা দুর্বল মনে করে তারা নিশ্চয়ই বোকার স্বর্গে বাস করে। সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যাকারীদের সর্বোচ্চ বিচারের দাবিতে আমরা সাংবাদিক ভাই-বোনেরা চাষাড়া শহীদ মিনারে ঐক্যবদ্ধ হয়েছি।
আমরা দ্রুত তুহিন হত্যাকারীদের ফাঁসির ব্যবস্থা করার জোর দাবী জানাচ্ছি।




