নারায়ণগঞ্জ রবিবার | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
Next
Prev
প্রচ্ছদ
“সারাদেশে ছাত্র হত্যার প্রতিবাদে ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখার মানববন্ধন”

“সারাদেশে ছাত্র হত্যার প্রতিবাদে ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখার মানববন্ধন”

প্রকাশিতঃ

বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ কমিটি সম্প্রতি চুরি, ছিনতাই, ধর্ষণ ও খুনের বিপরীতে প্রশাসনের নিস্ক্রিয় ভুমিকার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। আজ ২১ শে ডিসেম্বর শনিবার সকাল ১১ টায় নারায়ণগঞ্জ কলেজ গেটের সামনে এই কর্মসূচী পালিত হয়।

বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ কমিটির আহ্বায়ক মৌমিতা নূর এর সভাপতিত্বে এবং সদস্য সচিব আবিদ রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা কমিটির সহ-সভাপতি ছাত্র নেতা সাইদুর রহমান, জেলা কমিটির সাধারণ সম্পাদক সৃজয় সাহা,নারায়ণগঞ্জ কলেজ কমিটির যুগ্ম আহ্বায়ক অপূর্ব রায়,সদস্য শেখ সাদী,তাহমিদ আনোয়ার,সজীব ইসলাম,মাহাদী হাসান,শাহরিয়ার নাসিম,হাফিজা আক্তার,মোঃ সোহাগ,সুফিয়ান খন্দকার সহ অন্যান্য নেতৃবৃন্দরা।

 

এসময় জেলা কমিটির সহ সভাপতি সাইদুর রহমান তার বক্তব্যে বলেন, ৫ই আগষ্টের পর আমরা একটি নতুন সম্ভাবনার বাংলাদেশ পেয়েছি। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী ফ্যাসিবাদের পতন ঘটেছে। এই অভ্যুত্থানের সম্ভাবনাকে কাজে লাগিয়ে যেখানে আমাদের সাম্য, নাগরিক মর্যাদা,  সামাজিক ন্যায় বিচার এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মান করার কথা সেখানে ৫ই আগষ্টের পর আমরা দেখবো প্রশাসনের গা-ছাড়া ভাব। সারাদেশে চুরি, ছিনতাই, চাদাবাজি, ধর্ষণ  এবং খুন দিন দিন বৃদ্ধি পাচ্ছে কিন্তু প্রশাসন কার্যকরী ভুমিকা রাখতে ব্যার্থ হচ্ছে। গত কয়েক দিনে ৫ জনের অধিক শিক্ষার্থীর হত্যাকাণ্ড জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে। ৫ই আগষ্ট পরবর্তী বাংলাদেশকে আমরা এইভাবে দেখতে চাই না অতিদ্রুত প্রশাসনকে কার্যকরী ভুমিকায় ফিরে আসতে হবে অন্যথায় আমরা ছাত্র-জনতা আবারও দুর্বার আন্দোলন গড়ে তুলবো।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জে কিশোর গ্যাং এর উৎপাত বৃদ্ধি পাচ্ছে। ৫ই আগষ্টের পর আমদের পুলিশ সুপারের কাছ থেকে শুনতে হয়েছিলো তারা কিশোর গ্যাং এর বিরুদ্ধে কোনো একশনে জাবেন না, যা অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয়। অতিদ্রুত প্রশাসনকে এর বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা সরকারের কাছে দাবি জানাই কমলমতি তরুণ কিশোররা কিভাবে কিশোর গ্যাং এ রূপান্তর হচ্ছে তার কারণ বের করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

 

মানববন্ধনের সমাপনী বক্তব্যে মৌমিতা নূর বলেন,সম্প্রতি সময় চুরি,ছিনতাই এবং ধর্ষন থেকে খুন ভয়াবহ মাত্রায় বেড়েছে। নারায়ণগঞ্জসহ সারা বাংলাদেশে লাশের মিছিল চলছে। চাষাড়া দেওভোগ অঞ্চলে সীমান্ত হত্যা একটি ভয়ানক হত্যাকান্ড। একজন ছাত্র তার ক্লাসের জন্য সকালে বের হয়ে তার ভার্সিটি পর্যন্ত যাবে এটাই খুব স্বাভাবিক। আর এই যাবার পথে তাকে ছিনতাইয়ের শিকার হতে হয় এবং ছুরির আঘাতে মৃত্যুবরণ করতে হয়। আমাদের প্রশাসন একটি মানুষের এতটুক নিরাপত্তা দিতে ব্যর্থ। মানুষ মূলত দুটি কারণে চুরি,ছিনতাই করে থাকে। প্রথমত তার মৌল মানবিক চাহিদা পূরণ না হওয়ায় এবং মাদকাসক্ত হলে তার মাদক  দ্রব্য যোগান দিতে চুরি, ছিনতাই করে থাকে। রাষ্ট্রের প্রতিটি মানুষের মৌল মানবিক চাহিদা পূরণে কার্যকর ভুমিকা পালন করতে হবে। এবং শহরে মাদকের আস্তানা গুলোকে উৎখাত করতে হবে। আমরা প্রশাসনকে বলতে চাই আপনারা সক্রিয় হোন এবং প্রতিটি হত্যাকান্ডের সুষ্ঠু বিচার করুন।

 

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!