জাগো নারায়ণগঞ্জ
শুক্রবার (১০ অক্টোবর) নারায়ণগঞ্জের কেন্দ্রীয় রেলস্টেশনে এক ভিন্নধর্মী উদ্যোগের মধ্য দিয়ে মানবতার অনন্য উদাহরণ স্থাপন করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।
প্রতিটি জুম্মাবারে তিনি নিজ হাতে উন্নতমানের খাবার নিয়ে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ান, তাদের মুখে হাসি ফোটান। শুধু তাই নয়, তিনি নিয়মিত তাদের পড়ালেখা ও শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
যেন মানবসেবাই হয় রাজনীতির মূল লক্ষ্য।
একজন রাজনীতিবিদ হয়েও হিংসা-বিদ্বেষের ঊর্ধ্বে থেকে, দল-মত নির্বিশেষে সবাইকে এক চোখে এক কাতারে দেখার অনন্য দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন মহানগর বিএনপির সদস্য সচিব ও মানবতাবাদী এড আবু আল ইউসুফ খান টিপু ।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।




