নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা, নারায়ণগঞ্জে বিক্ষোভ
বরগুনার তালতলীতে মসজিদ নিয়ে দুশ্চিন্তা,মানবিক সহায়তার আহ্বান মুসুল্লিদের
ইরানের যুদ্ধে ক্ষমতাধর দেশগুলোর কার কী অবস্থান?
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে শাহাবুদ্দিন গংদের ঘর নির্মান
সেলিম হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর
Next
Prev
প্রচ্ছদ
সৈয়দপুরে শিশু ধর্ষণ মামলার আসামী বশিরকে ১৫ দিনেও আটকে ব্যর্থ পুলিশ

সৈয়দপুরে শিশু ধর্ষণ মামলার আসামী বশিরকে ১৫ দিনেও আটকে ব্যর্থ পুলিশ

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ সদর উপজেলার সদর মডেল থানাধীন গোগনগর ইউনিয়নের সৈয়দপুর পূর্ব কড়ইতলা এলাকার শিশু ধর্ষণকারী মোহাম্মদ বশিরকে আটক করা হলে জোরপূর্বক এলাকাবাসীর কাছ থেকে ছাড়িয়ে নেয় ধর্ষক বশিরের পুত্র নয়ন ও জীবন।
এতে করে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।দীর্ঘ ১৫ দিন অতিবাহিত হলেও ধর্ষক বশিরকে আটক করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, গত রবিবার (০১ ডিসেম্বর) সকাল ১১:০০ টার সময় সৈয়দপুর পূর্ব কড়ইতলা এলাকার মৃত হেলালউদ্দিনের পুত্র বশির উদ্দিন নদীরপাড় হতে ফুসলিয়ে এনে তার মুদির দোকান ঘরের ভিতরে নিয়ে মর্জিনা আক্তার (১১) (ছদ্মনাম)কে জোরপূর্বক ধর্ষণ করে।
এলাকাবাসী খবর পেয়ে ধর্ষক বশিরকে হাতে নাতে আটক করে এলাকার যুবক মনরউদ্দিন টারজান ও খোকন।
এ খবর পঞ্চায়েত কমিটির সভাপতি সহ অন্যদের দেওয়া হলে ধর্ষণের কথা শুনে তারা পুলিশকে ফোন দেয়।
সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই ধর্ষক বশিরের পুত্র নয়ন ও জীবন সহ অজ্ঞাতনামা আরো ১৫/২০ জন মনরউদ্দিন টারজান ও খোকনের কাছ থেকে ধর্ষক বশিরকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়।
জানা যায়, আল আমিন নগর এলাকার নুরজাহানের বাড়ির ভাড়াটিয়া মোঃ আকবর (ছদ্মনাম) এর ১১ বছর বয়সী কন্যা মর্জিনা আক্তারকে ধর্ষনের অভিযোগে সদর মডেল থানায় বশির উদ্দিনকে আসামি করে ৯(১)২০০০ সালের ধারায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
ধর্ষণের ১৫দিন অতিবাহিত হলেও সদর থানা পুলিশ ধর্ষক মোহাম্মদ বশির ও তার দুই পুত্র নয়ন ও জীবনকে আটক করতে পারেনি।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান, পুলিশ বশিরের দুই পুত্র নয়ন ও জীবনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে ধর্ষক বশিরের সন্ধান পাওয়া যাবে।ধর্ষকের সহযোগী নয়ন ও জীবন বীরদর্পে এলাকায় দোকানদারী করছে।
এ ব্যাপারে মনরউদ্দিন টারজান ও খোকন আদালতে সাক্ষী দিতে রাজি আছে।
এলাকাবাসীর অতি দ্রুত ধর্ষক বশির এবং তাকে ছাড়িয়ে নেওয়া সহযোগীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে র‌্যাব ও পুলিশের প্রতি জোর দাবি জানান।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!