নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
Next
Prev
প্রচ্ছদ
সৈয়দপুরে স্ত্রীর প্রতারনার বিরুদ্ধে মামুন মিয়ার থানায় অভিযোগ

সৈয়দপুরে স্ত্রীর প্রতারনার বিরুদ্ধে মামুন মিয়ার থানায় অভিযোগ

প্রকাশিতঃ

জাগো নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ সদর উপজেলার সৈয়দপুর আলামিন নগরে স্ত্রী তমার বিরুদ্ধে প্রতারনার অভিযোগ এনে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন স্বামী মোঃ মামুন মিয়া। তিনি অভিযোগে উল্লেখ করেনঃ
মোঃ মামুন মিয়া, পিতা- মোঃ সাঈদ মিয়া, সাং- সৈয়দপুর আল আমিননগর, থানা ও জেলা- নারায়ণগঞ্জ থানায় হাজির হইয়া বিবাদী সানজিদা আক্তার তমা, পিতা- মোঃ ফেরদৌস, মাতা- ভানু বেগম, সাং- কাশিপুর হোসাইনিনগর, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ এর বিরুদ্ধে এই মর্মে অভিযোগ দায়ের করিতেছি যে, গত প্রায় ০৩ (তিন) বৎসর পূর্বে বিবাদীর সহিত পরিচয়ের সুবাদে কথা বার্তার একপর্যায় বিবাদীর সহিত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। কথাবার্তার একপর্যায় জানতে পারি যে, বিবাদী বিবাহিত। তখন বিবাদী আমাকে বিভিন্ন ভাবে ফুসলাইয়া ভুল বুঝাইয়া তাহার পূর্বের স্বামীকে তালাক প্রদান করিয়াছে মর্মে আশ্বাস দিয়া আমার সহিত প্রেম ভালবাসার সম্পর্ক এবং গত ইং ২২/০২/২০২৩ তারিখ বিবাদীর সহিত ইসলামী শরিয়াহ মোতাবেক বিবাহ বন্ধনে আবদ্ধ হই। বিয়ে পরবর্তীতে বিবাদী আমাকে বিভিন্ন ভাবে ফুসলাইয়া তাহাদের বর্ণিত ঠিকানার বাসায় দ্বিতীয় তলায় আমাকে নিয়া সংসার করার মিথ্যা আশ্বাস প্রদান করিয়া আমার প্রায় ৮লক্ষ টাকা খরচের মাধ্যমে তাহার বাসার ২য় তলার কাজ সম্পন্ন করে এবং বিবাদী বিভিন্ন সময় নানা ধরনের প্রয়োজনের কথা বলিয়া আমার নিকট হইতে সর্বমোট প্রায় ১৮লক্ষ টাকা এবং প্রায় ৪লক্ষ ৫০ হাজার টাকার স্বর্ণালংকার নিয়া গত মার্চ’২০২৪ মাসে তাহার বাবার বাসায় চলিয়া যায়। তখন আমি জানতে পারি যে, বিবাদীর ইতোপূর্বে আরো তিনটি বিয়ে হয়েছে এবং প্রত্যেকের সহিত প্রতারনা করিয়া টাকা পয়সা আত্মসাত করিয়াছে। আমি ব্যবসায়ীক সমস্যার কারনে কিছুদিন। অন্যত্র বাহিরে অবস্থান করার জন্য বিবাদী আমার সহিত সম্পূর্ণ যোগাযোগ বন্ধ করিয়া দেয়। পরবর্তীতে আমি বাসায় ফিরে পর্যায়ক্রমে একাধিকবার বিবাদীর সহিত যোগাযোগ করার চেষ্টা করিলে বিবাদী আমার সহিত খারাপ আচরন সহ আমাদের বিয়ের কথা অস্বীকার করে এবং উক্ত বিষয়াদি সংক্রান্তে বারাবারি করিলে আমার বিরুদ্ধে মিথ্যা নারী নির্যাতনের মামলা দেওয়ার হুমকি দেয়। উক্ত বিষয়ে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিবাদীর অভিভাবকদের মাধ্যমে মিমাংসার চেষ্টা করিলেও বিবাদী কারো কথার তোয়াক্কা করেন না। আমি সর্বশেষ গত ইং ২৬/০৮/২০২৪ তারিখ রাত অনুমান ১১:০০ ঘটিকার সময় নারায়নগঞ্জ সদর মডেল থানাধীন সৈয়দপুর আল আমিননগরস্থ আমার বসত বাড়িতে অবস্থানকালে বিবাদী ব্যবহৃত মোবাইল ০১৩০২৬৮২৯## ও তাহার পিতার ব্যবহৃত মোবাইল ০১৭১২৪১১৯## নাম্বারে যোগাযোগ করিলে বিবাদী মোবাইল ফোনে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করিয়া আমার সাথে তার কোন সম্পর্ক নাই বলিয়া জানায়। তখন আমি বিবাদীকে আমার সকল টাকা পয়সা ফেরত দেওয়ার কথা বলিলে বিবাদী ক্ষিপ্ত হইয়া এই বলিয়া হুমকি দেয় যে, উক্ত টাকার বিষয়ে ভবিষ্যতে কোন কথা বার্তা বলিলে বিবাদী আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া সহ লোকমারফতে আমার বড় ধরনের ক্ষতি সাধন করিবে। বিবাদী খুব খারাপ প্রকৃতির লোক, সে যেকোন সময় আমার বড় ধরনের ক্ষতি সাধন করিতে পারে। লোকমারফতে জানতে পারি যে, বিবাদী বর্তমানে অজ্ঞাতনামার ছেলের সহিত পরকিয়া সম্পর্কে লিপ্ত আছে এবং আমার সকল টাকা পয়সা আত্মসাত করিয়া সেই ছেলের সহিত মালেশিয়ায় চলিয়া যাওয়ার পায়তারা করিতেছে। এমতাবস্থায় নিরুপায় হইয়া প্রয়োজনীয় আইনগত সহায়তার জন্য বিষয়টি আপনার থানায় লিখিত অভিযোগ দায়ের করিরাম।
উক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে সদর মডেল থানার অফিসার ইনচার্জের হস্তক্ষেপ কামনা করেন মামুন মিয়া।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!