নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
স্বস্তির ঈদযাত্রা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে

স্বস্তির ঈদযাত্রা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে

প্রকাশিতঃ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের অংশে যান চলাচল স্বাভাবিক রয়েছে। ফলে এবারের ঈদ যাত্রায় যাত্রীরা বেশ স্বস্তিতে যাতায়াত করতে পারছেন।

 

শনিবার (২৯ মার্চ) বিকেলে মহাসড়কের চিটাগাং রোড, সাইনবোর্ড ও  শিমরাইল ঘুরে এমন দৃশ্য দেখা যায়।

 

স্ত্রী সন্তানকে নিয়ে তিশা পরিবহনের বাসের জন্য অপেক্ষা করছেন ইমরান হোসেন। তিনি বলেন, বিকেল সাড়ে ৫ টায় বাসে চড়ে কুমিল্লার উদ্দেশ্যে রওনা দেবো। এবারের ঈদে গ্রামের বাড়িতে সকল আত্মীয় স্বজনদের নিয়ে একসাথে ঈদ উদযাপন করবো। তবে এবার মহাসড়কে কোন যানজট নেই, মহাসড়ক একেবারে ফাঁকা রয়েছে। ফলে এবারের ঈদ যাত্রা বেশ স্বস্তির হবে।

 

চট্টগ্রামের বাসের জন্য অপেক্ষা করছেন রিশাদ আলী। তিনি বলেন, বেসরকারি একটি প্রতিষ্ঠানে কাজ শেষে ঈদের ছুটিতে আজ বাড়ি যাচ্ছি। পরিবারের সকলের সাথে ঈদের আনন্দ উপভোগ করবো। তবে এবারের ঈদে মহাসড়কের যাতায়াতে কোন সমস্যায় পড়তে হয়নি। মহাসড়ক একেবারে ফাকা রয়েছে।

 

কুমিল্লাগামী তিশা পরিবহনের বাস চালক খলিল মিয়া বলেন, মহাসড়কের এই অংশে কোথাও কোন যানজট দেখিনি। ফলে ফাঁকা সড়কে বেশ দ্রুত গতিতে চালিয়ে আসতে পেরেছি। এতে করে সময়মত বাস গৌন্তব্যে পৌঁছছে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহাসড়কের শিমরাইল মোড় সহ বিভিন্ন স্থানের বাস কাউন্টারগুলোতে যাত্রীদের চাপ বেড়েছে। শেষ সময়ে নাড়ির টানে বাড়ি ফিরতে যাত্রীরা বাস কাউন্টারগুলোতে ভিড় করছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপড়তায় বাড়তি ভাড়া আদায় ও মহাসড়কের আশেপাশে জটলা তৈরি করার মত কোন পরিস্থিতি তৈরি হয়নি।

 

কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ বলেন, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। বেলা বাড়ার সাথে সাথে যানবাহনের সংখ্যাও বাড়ছে। তবে কোথাও কোন যানজটের দেখা মিলেনি।

 

তিনি আরও বলেন, ঈদকে কেন্দ্র করে মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিভিন্ন পয়েন্টে পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে। ফলে জটল বা যানজট সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। এছাড়া অতিরিক্ত ভাড়া আদায় হওয়ার অভিযোগ পেলেই ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!