নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
Next
Prev
প্রচ্ছদ
স্বেচ্ছাসেবক দল নেতা রবিন হত্যা চেষ্টাকারীদের গ্রেফতার ও অস্ত্র উদ্ধারের দাবীতে মানববন্ধন

স্বেচ্ছাসেবক দল নেতা রবিন হত্যা চেষ্টাকারীদের গ্রেফতার ও অস্ত্র উদ্ধারের দাবীতে মানববন্ধন

প্রকাশিতঃ

নিজস্ব প্রতিবেদক

ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিনকে জবাই করে হত্যা চেষ্টার প্রতিবাদে এবং অস্ত্র উদ্ধার সহ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দল।

বুধবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১ টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ফতুল্লা থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদকারের সভাপতিত্বে ও ছাত্র বিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুর রহমান।

আরো বক্তব্য রাখেন ফতুল্লা থানা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল খালেক টিপু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান বাবু, থানা শ্রমিক দলের আহ্বায়ক শাহ আলম পাটোয়ারি, সদস্য সচিব আল আমিন, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জি এম আনোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম লিটন, যুগ্ম আহ্বায়ক মামুন, জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি জুয়েল আরমান প্রমূখ।

মানববন্ধনে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য প্রশাসনকে ৪৮ ঘন্টার সময় বেঁধে দিয়ে বলেন, সেদিন মাদক-সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে শান্তিপূর্ণ মিছিলে ফতুল্লা থানা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিনের উপর আওয়ামী চিহ্নিত সন্ত্রাসী ওলা মাসুদ, আক্তার ও সুমনের নেতৃত্বে যে অবৈধ অস্ত্র দিয়ে গুলি চালানো হয়েছিল, সেগুলো এখনো উদ্ধার ও এসব সন্ত্রাসীদের গ্রেপ্তার করেনি প্রশাসন। আমি নারায়ণগঞ্জ জেলা আইন শৃঙ্খলা বাহিনীকে চিহ্নিত এসব সন্ত্রাসীকে গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য ৪৮ ঘন্টা সময় দিচ্ছি। যদি অবৈধ অস্ত্র উদ্ধার বা তাদের গ্রেপ্তার করা না হয় তাহলে রবিনের রক্তের প্রতিশোধ নিতে আরো বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল।

ফতুল্লা থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদকার বলেন, ফতুল্লায় বিগত সরকারের আমলে শামীম ওসমান ও শাহ্ নিজামের ক্যাডার ওলা মাসুদ, আক্তার, সুমনরা সাধারণ মানুষের রক্ত চুষে খেয়েছে। তাদের চাঁদাবাজি ও দখলবাজিতে মানুষ ছিল অতিষ্ট। এসব সন্ত্রাসীরা এখনো এলাকায় নানা অপকর্ম করে বেড়াচ্ছে। মানুষ তাদের বিরুদ্ধে জেগে উঠেছে। এসব সন্ত্রাসীদের গ্রেপ্তার না করতে পারলে ফতুল্লায় শান্তি ফিরে আসবে না।

থানা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল খালেক টিপু বলেন, জাকির হোসেন রবিনকে সেদিন জবাই করে হত্যা চেষ্টাকারী যুবলীগ ক্যাডার ওলা মাসুদ, আক্তার ও সুমনকে গ্রেপ্তার ও তাদের অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে প্রশাসনকে। জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি জুয়েল আরমান বলেন, সেদিন রবিনকে আল্লাহ নিজ হাতে বাঁচিয়েছেন। যুবলীগ ক্যাডার আক্তার, রবিন ও ওলা মাসুদরা ফতুল্লায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। তাদের অত্যাচার বিগত আমলেও চলেছে, এখনো অঅব্যাহত আছে। আমরা এই সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানাই প্রশাসনের প্রতি।

ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম লিটন বলেন, আমাদের শান্তি মিছলে শামীম ওসমানের প্রেতাত্মারা অতর্কিত হামলা চালায়। তাদের হামলায় জাকির হোসেন রবিন ভাই মারাত্মকভাবে আহত হয়েছেন। আমরা আমার ভাইয়ের রক্তের বিচার চাই। মানববন্ধনে বক্তারা বলেন, গডফাদার শামীম ওসমানের দোসর ওলা মাসুদ, যুবলীগ ক্যাডার আক্তার ও মাসুমের নেতৃত্বে সেদিন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিনের উপর ন্যাক্কার জনক হামলা চালানো হয়। সন্ত্রাসীরা সেদিন রবিনকে ধরে তাদের বাড়িতে নিয়ে জবাই করে হত্যার উদ্দেশ্যে ছুরি চালায়।

এ সময় কর্মীরা গিয়ে জাকির হোসেন রবিনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

রবিনের উপর যারা হামলা করেছে তারা চিহ্নিত আওয়ামী ক্যাডার। তাদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করছি।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!