নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বন্দরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪
বক্তাবলীতে তানজিলা মৃত্যু নিয়ে রহস্য! বিএনপি নেতাদের উপস্থিতিতে দূর্ঘটনা বলে লিখিত অঙ্গীকার নামা
গঠনমুলক সংবাদ পরিবেশন দেশ ও জাতির জন্য মঙ্গলজনক – রিয়াদ মো.চৌধুরী
বিএনপি প্রতিশ্রুতির নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছে: শফিকুর রহমান
অপসাংবাদিকতা বেশীদিন টিকে না – আবু আল ইউসুফ খান টিপু
ভূতুড়ে বিল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আবদুল জব্বারের তীব্র ক্ষোভ
সোনারগাঁয়ে গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার
চাষাড়ায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার
বাংলাদেশে বড় ঋণ খেলাপিরা কেন শাস্তি পায় না?
জাকির খান ও তার কথিত পিএস এর বিরুদ্ধে মারিয়ার সংবাদ সম্মেলন
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
Next
Prev
প্রচ্ছদ
অধ্যাপক মামুন মাহমুদ কে নারায়ণগঞ্জ -৪ আসনের এমপি হিসেবে দেখতে চাই : এড. শাহ আলম মানিক

অধ্যাপক মামুন মাহমুদ কে নারায়ণগঞ্জ -৪ আসনের এমপি হিসেবে দেখতে চাই : এড. শাহ আলম মানিক

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক ও নাসিক ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ আলম মানিক বলেছেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ দলের তৃণমূল  নেতাকর্মীদের প্রাণ। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তিনি নিজের জীবনের মায়া ত্যাগ করে নারায়ণগঞ্জ জেলা বিএনপি কে আগলে রেখেছেন।রাজনৈতিক অঙ্গনে একজন পরিচ্ছন্ন নেতা হিসেবে তার পরিচিতি রয়েছে দেশজুড়ে। তাই আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ -৪ আসনের জনগণ আগামী সংসদ নির্বাচনে অধ্যাপক মামুন মাহমুদ কে এই আসনের এমপি হিসেবে দেখতে চাই। এটা দলের কাছে তৃণমূল পর্যায়ের সকল নেতাকর্মীর একটাই দাবি।

গতকাল রবিবার (২৯ জুন) সকালে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসন নিয়ে আলাপকালে সাংবাদিকদের কাছে তিনি এসব মন্তব্য করেন। বিএনপি নেতা শাহ আলম মানিক বলেন, দলের অত্যন্ত ত্যাগী ও পরিশ্রমী নেতা আমার রাজনৈতিক গুরু অধ্যাপক মামুন মাহমুদ। তিনি নারায়ণগঞ্জে বিএনপি নেতৃত্ব কে সুসংগঠিত করেছেন। ১৯৮২ সালে বিএনপির সিদ্ধিরগঞ্জ চিটাগাং রোড আঞ্চলিক কমিটির মাধ্যমে রাজনীতি শুরু করেন অধ্যাপক মামুন মাহমুদ। এরপর সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সভাপতি, সিদ্ধিরগঞ্জ থানা যুব দলের সভাপতি, জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক, জেলা যুব দলের সভাপতি, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য সচিব, নারায়ণগঞ্জ  জেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক, জেলা বিএনপির সদস্য সচিব, জেলা বিএনপির সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় যুব দলের সহ-ত্রান ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন মামুন মাহমুদ। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মামুন মাহমুদ রাজনীতি করতে গিয়ে প্রথম কারাভোগ করেন ১৯৯৭ সালে। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর গত ১৫ বছরে অনেক বার গ্রেফতার হয়ে কারাভোগ করেছেন তিনি। দলের জন্য তিনি বারবার কারা নির্যাতিত হলেও তার মনোবল ছিল অটুট। তিনি  নানা দুর্যোগে যেমন করোনা, বন্যা কিংবা শীতার্ত মানুষের পাশে থেকে সাহসী ও মানবিক ভূমিকায় তিনি প্রশংসা কুড়িয়েছেন।অসহায়দের জন্য ঈদবস্ত্র, খাদ্য সহায়তা, কন্যাদায়গ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোসহ নানা মানবিক কর্মকাণ্ডে তার সক্রিয় অংশগ্রহণ জনসাধারণের মনে স্থান করে নিয়েছে। শাহ আলম মানিক আরও বলেন, মামুন মাহমুদ একজন কর্মী বান্ধব নেতা। ক্লিন ইমেজ, সাংগঠনিক দক্ষতা ও মানবিক কর্মকাণ্ড তাকে আসন্ন নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে শক্তিশালী প্রার্থী হিসেবে গড়ে তুলেছে। সাধারণ মানুষ থেকে শুরু করে স্থানীয় নেতাকর্মীরা তাকে এবার ধানের শীষ প্রতীক নিয়ে মাঠে দেখতে চায়।

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!