নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
Next
Prev
প্রচ্ছদ
অপরাধীরা ছাড়া সকলের প্রবেশ করার সুযোগ রয়েছে -অধ্যাপক মামুন মাহমুদ

অপরাধীরা ছাড়া সকলের প্রবেশ করার সুযোগ রয়েছে -অধ্যাপক মামুন মাহমুদ

প্রকাশিতঃ

নাসিক ৩নং ওয়ার্ড বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠোনে
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, আগামী দিনে আমাদের যে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে, সে চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের তরুন সমাজকে এবং আমাদের মেধাবী যারা সন্তান রয়েছে তাদেরকে আমাদের এ সদস্য কার্যক্রমে অন্তর্ভুক্ত করতে হবে। তাহলে এই তরুনরাই এবং মেধাবীরাই আগামী দিনে আমাদের পিছনে, আমাদের সামনে যে অদৃশ্য শক্তির বিরুদ্ধে আমাদের যুদ্ধ করতে হবে। সে অদৃশ্য শক্তির বিরুদ্ধে তারা লেখনির মাধ্যমে এবং প্রয়োজনীয় সকল ব্যবস্থার মাধ্যমে তারা সে যুদ্ধে অংশগ্রহণ করবে। আমরা মুরব্বী হয়ে গেছি, আমরা ৪০/৫০ বছর যাবৎ যারা এখানে উপস্থিত রয়েছি তারা এ দলের রাজনীতি করি। এখন আমাদের দায়িত্ব হবে নতুন নতুন সদস্য সংগ্রহের মাধ্যমে এ দলের শক্তি আরো বহু বহুগুণ বৃদ্ধি করা।
বুধবার (২ জুলাই) সিদ্ধিরগঞ্জের ৩নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্মক্রম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় অধ্যাপক মামুন মাহমুদ বলেন, বিএনপি হচ্ছে উদার গনতান্ত্রিক রাজনৈতিক দল। এ দলে সকলের প্রবেশ করার সুযোগ রয়েছে শুধুমাত্র অপরাধীরা ছাড়া। আর পতিত স্বৈরাচার যারা। যারা এ দেশ থেকে বিতাড়িত হয়েছে, যাদের রাজনীতি এ দেশের জনগণ প্রত্যাখান করেছে, তাদেরকে ঘৃনা ভরে এ দেশের মানুষ ছুড়ে ফেলে দিয়েছে। সেই রাজনীতির সাথে যারা জড়িত ছিল, যারা তাদের দোসর ছিল, আওয়ামী দোসরদেরকে আমাদের বিতাড়িত করতে হয়েছে, এ দেশ থেকে বিতাড়িত হয়েছে, তাদেরকে এই কার্যক্রমের মধ্যে আমরা নিতে চাই না। তাদেরকে আমরা সদস্য করতে চাই না। সুতরাং তাদের জন্য দরজা বন্ধ থাকবে। আর সবাইর জন্য এই জাতীয়তাদী দলের দরজা খোলা থাকবে।
তিনি আরো বলেন, যারা জাতীয়তাবাদী আদর্শ বিশ্বাস করে, যারা এই বাংলাদেশকে ভালবাসে, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিশ্বাস করে, তাদের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দরজা সব সময় খোলা থাকবে। তারা এই দলে আমন্ত্রিত হবে, তাদেরকে আমরা নতুন নতুন সদস্য করে নেব এবং তাদের মেধা ও প্রজ্ঞা দিয়ে আমাদের এই জাতীয়তাবাদী দলকে রাষ্ট্র পরিচালনায় কাজে লাগাবে। সুতরাং এমন এমন সদস্যদেরকে আনতে হবে যাদের মেধা এবং প্রজ্ঞা দিয়ে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনাব তারেক রহমানের নেতৃত্বে ক্ষত-বিক্ষত বাংলাদেশকে আবার নতুন করে সাঁজাতে হবে। কোন অত্যাচারী, কোন চাঁদাবাজ, কোন ভুমিদস্যু, কোন মাদক ব্যবসায়ীকে এই দলে জায়গা দেয়া হয় নাই।
নাসিক ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আফজাল হোসেনের সভাপতিত্বে এবং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ফারহান আহমেদ রুবেলের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অকিল উদ্দিন ভূঁইয়া, রিয়াজুল ইসলাম রিয়াজ, সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইমাম হোসেন বাদল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক গাজী মনির হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দলের সদস্য সচিব সোহেল রহমান, থানা স্বেচ্ছাসেবক দলের সি: যুগ্ম আহ্বায়ক শাহ আলম মাষ্টার, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সিফাতুর রহমান রাজু, বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন, গোলজার হোসেন, মোক্তার হোসেন মুক্তুল, রিয়াজুল ইসলাম, ফারুক হোসেন, দেলোয়ার হোসেন, মাসুদুর রহমান মাসুদ, বাবুর প্রধান, রাকিবুল দেওয়ান, লিয়াকত হোসেন লেকু, জুয়েল রানা, যুবদল নেতা মাইনুল হোসেন, বিএনপি নেতা সেলিম, এড. আব্দুর রাজ্জাক রাজু, মনির হোসেন খানসহ বিভিন্ন ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী প্রমূখ।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!