নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন: গ্রেপ্তার ৩, ড্রেজার পাইপসহ জব্দ 
আমতলীতে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক অনুষ্ঠান
দূর্গাপুজা উপলক্ষে দরিদ্র পরিবারের মাঝে কাউন্সিলর প্রার্থী মাহমুদুল হাসান
সিসিটিভি ফুটেজে ভাগিনা রিফাত ও সালাম,মামলা হলেও গ্রেফতার নেই
প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষনাবেক্ষনের দায়িত্বে ছাত্রলীগের সাবেক নেতা নিমিতোষ ওঝা
Next
Prev
প্রচ্ছদ
আদমজী বিহারী কলোনীর শীর্ষ মাদকের ডিলাররা ধরা ছোয়ার বাইরে

আদমজী বিহারী কলোনীর শীর্ষ মাদকের ডিলাররা ধরা ছোয়ার বাইরে

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী বিহারী কলোনিতে যৌথবাহিনীর মাদকবিরোধী অভিযানে রহস্য জনক কারণে ধরা পরেনি তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ীরা। অভিযানে ১১ জনকে গ্রেপ্তার করা হলেও সোর্সদের তথ্যের উপর নির্ভর করায় সুফল মিলেনি বলে মন্তব্য স্থানীয়দের।

স্থানীয় সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সোর্স হিসেবে যারা কাজ করে থাকে মূলত তারাই মাদক ব্যবসায় জড়িত। ফলে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এলাকায় মাদকের অভয়ারণ্যে পরিনত হয়েছে। সোর্সনামধারী মাদক ব্যবসায়ীরা প্রশাসনকে মিথ্যা তথ্য দিয়ে নিরীহ লোকদের গ্রেফতার করিয়ে নিজেদের অপকর্ম আড়াল করে।  নির্ভরযোগ্য একাধিক সূত্র জানায়, বিহারী কলোনিকে ঘিরে গড়ে উঠেছে কয়েকটি শক্তিশালী মাদক সিন্ডিকেট। এ সিন্ডিকেট আদমজী ও আশপাশ এলাকায় প্রতিদিন লাখ লাখ টাকার মাদক বেচাকেনা করছে। এসব মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ইয়াবা, হেরোইন, ফেন্সিডিল ও গাঁজা। এ সিন্ডিকেটের অনেকেই আইনশৃঙ্খলা বাহিনীর হাতে একাধিকবার মাদকসহ আটক হয়ে কিছুদিন কারাবাস করে জামিনে বেরিয়ে আবার মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে।

অভিযোগ উঠেছে, বিহারী কলোনির মাদক সিন্ডিকেটের মধ্যে অন্যতম হচ্ছে যুবলীগ ক্যাডার পানি আক্তারের অন্যতম সহযোগী শীর্ষ ডিলার বাবলা-মিঠুন ও নতুন বাজারের শীর্ষ ডিলার নাহিদ গ্রুপ। মাদক সম্রাট মিঠুন ও তার সহযোগী সেলসম্যান পাঠান পিচ্চি, আরমানের নাম নতুন করে আলোচনায় উঠে আসে। অভিযানে খুচরা মাদক বিক্রেতারা গ্রেপ্তার হলেও ওইসব শীর্ষ ডিলাররা থেকে যায় ধরাছোঁয়ার বাইরে। ফলে কলোনির মাদক ব্যবসা কিছুতেই বন্ধ হচ্ছেনা। অভিযানের সময় আদমজী ইপিজেডের এক ব্যবসায়ীকে মাদকাসক্ত ট্যাগ দিয়ে মিঠুন ও তার সহযোগীরা চাঁদা দাবি করে। অন্যথায় ধরিয়ে দিবে বলে ভয় দেখায়। তবু ওই ব্যবসায়ী চাঁদা না দেওয়ায় তার ঘরের আসবাবপত্র ভাঙচুর করে মিঠুন। তাছাড়া প্রশাসন অভিযানের প্রস্তুতি নিলে সোর্সরা শীর্ষ ডিলারদের খবর দিয়ে দেয়। ফলে তারা সরে যায়। মাদক সম্রাট মিঠুন প্রশাসনের সাথে সোর্স হিসেবে এলাকায় বিচরণ করায় বার বার ব্যর্থ হচ্ছে অভিযান।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!