নারায়ণগঞ্জ বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
অগ্রবাণী প্রতিদিনের প্রকাশক-সম্পাদক স্বপন কুমার পোদ্দার আর নেই
কাশিপুর ভোলাইলে মূর্তিমান আতংক নামধারী যুবদলের ক্যাডার পাগলা সোহেল!
সিদ্ধিরগঞ্জে কথিত বিএনপি নেতার শেল্টারে রমজান বাহিনীর কোটি টাকার মাদক ব্যবসা !!  
সিদ্ধিরগঞ্জের শিমরাইল হতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
লক্ষী নারায়ণ দূর্গা মন্দির নিয়ে বিএসপি নেতা টনি মল্লিকের হুশিয়ারী!
আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া,
সৌদিস্থ বাংলাদেশ হাইকমিশনারের ব্যর্থতার বলি “নজরুল-সিতি”
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?
বিএনপির অন্তর্কোন্দলে ৯ মাসে নিহত ৪০
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
Next
Prev
প্রচ্ছদ
এলাকাবাসীকে সাথে নিয়ে অপরাধ প্রতিরোধের ঘোষণা সিদ্ধিরগঞ্জ ওসির

এলাকাবাসীকে সাথে নিয়ে অপরাধ প্রতিরোধের ঘোষণা সিদ্ধিরগঞ্জ ওসির

প্রকাশিতঃ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
এলাকাবাসীকে সাথে নিয়ে মাদক ব্যবসায়ী, চুরি, ছিনতাই ও কিশোরগ্যাং প্রতিরোধের ঘোষণা দিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহীনুর আলম। তিনি বলেন, এলাকার কোথায় কোথায় এবং কারা মাদক, চুরি, ছিনতাই এবং কিশোরগ্যাংয়ের সাথে জড়িত আপনারা সবাই আমাকে তথ্য দিয়ে সহায়তা করুন। আপনাদের কাছ থেকে তথ্য পেলে আমরা তাৎক্ষনিক পুলিশ পাঠিয়ে ব্যবস্থা গ্রহন করব। আপনাদেকে সাথে নিয়ে সিদ্ধিরগঞ্জর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে একসাথে কাজ করব। আপনারা আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করুন, আপনাদের পরিচয় গোপন রাখা হবে। সমাজের সকল স্তরের মানুষ যদি ঐক্যবদ্ধভাবে থানা পুলিশকে সহযোগিতা করেন তাহলে অপরাধীরা সমাজে টিকতে পারবে না।
শুক্রবার (৩১ জানুয়ারী) বিকালে সিদ্ধিরগঞ্জের নাসিক ২ নম্বর ওয়ার্ডের মৌচাক চিস্তিয়া বেকারী এলাকায় মুক্তাঝিল আবাসিক এলাকা পঞ্চায়েত কমিটির পরিচিতি সভা ও মাদক বিরোধী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় ওসি শাহীনুর আলম বলেন, সিদ্ধিরগঞ্জের ১০টি ওয়ার্ডের মধ্যে আপনারা সর্ব প্রথম একটি ভাল উদ্যোগ গ্রহণ করেছেন। আমি চাই সিদ্ধিরগঞ্জের ১০টি ওয়ার্ডের মধ্যে মুক্তাঝিল আবাসিক এলাকা পঞ্চায়েত কমিটি একটি মডেল হিসেবে কাজ করবে যেন অন্যরা তাদেরকে অনুসরণ করে সামাজিক শৃঙ্খলা তৈরীতে ভুমিকা রাখতে পারে। আপনাদের পাশে আমরা সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।
মুক্তাঝিল আবাসিক এলাকা পঞ্চায়েত কমিটির সভাপতি মাওলানা মাহমুদুল হাসান পাটোয়ারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মমিনুর রহমান বাবুর সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, অত্র পঞ্চায়েতের উপদেষ্টা মাওলানা আব্দুল আজিজ, হাফেজ জাহের আলী, মুহাম্মদ আলী, আলহাজ¦ মো: মিজানুর রহমান মিঞা, আলহাজ¦ মুহাম্মদ দুলাল মিয়া, মো: মুসলিম, মো: বাদল ও মো: শরীফুল ইসলাম।
এসময় ৩৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয় এবং তাদেরকে উপস্থিত সকলের সামনে পরিচয় করিয়ে দেয়া হয়।

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!