স্টাফ রিপোর্টার
আসন্ন ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাকের পার্টি নারায়নগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) বিকালে জালকুড়ি স্কুল মাঠে সিদ্ধিরগঞ্জ থানা জাকের পার্টির সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,যুব স্বেচ্ছাসেবক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সম্পাদক মোর্শেদ হাসান জামাল,তালাবা ফ্রন্ড কেন্দ্রীয় কমিটির সম্পাদক কাওছার আহম্মেদ চাদপুরী,নারায়ণগঞ্জ জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শহীদ হাসান,নারায়ণগঞ্জ মহানগর কমিটির অর্থ বিষয়ক সম্পাদক মোঃ অলিউল্লাহ, সিদ্ধিরগঞ্জ থানা জাকের পার্টির সভাপতি মাইনুদ্দিন আহম্মেদ, সিদ্ধিরগঞ্জ থানা জাকের পার্টির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলন,সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান খোকন,জাকের পাটি ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক সম্পাদক রুহুল আমিন শিকার এমিল,সাংবাদিক শাহীন আহম্মেদ প্রমুখ।
প্রধান অতিথি মোর্শেদ হাসান জামাল বলেন,দলের চেয়ারম্যান নির্বাচন করার ঘোষনা দিলে আমরা নির্বাচন করবো।আমাদের সকলকে ঐক্যবদ্ব হয়ে সাধারণ ভোটারদের কাছে যেতে হবে।এবারের নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু এটা প্রত্যাশা করি।চেয়ারম্যান যাকে মনোনয়ন দিবেন আমরা পক্ষে কাজ করবো।পরে দোয়া মাহফিল শেষে কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।




