নারায়ণগঞ্জ রবিবার | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
সিদ্ধিরগঞ্জে ছিনতাইয়ের সময় গণপিটুনিতে তরুণ নিহত, মোটরসাইকেলে আগুন
এশিয়ার মধ্যে বাংলাদেশে তেলের মজুত সর্বনিম্ন
ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের ইফতার ও দোয়া অনুষ্ঠিত 
ঘুষ, অবৈধ সম্পদ পাহাড় ও শত কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ ডিস্ট্রিক্ট একাউন্টস অফিসারের বিরুদ্ধে!
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
Next
Prev
প্রচ্ছদ
“গণসংহতি আন্দোলন, সিদ্ধিরগঞ্জ থানার উদ্যোগে ইফতার ও মতবিনিময় অনুষ্ঠিত”

“গণসংহতি আন্দোলন, সিদ্ধিরগঞ্জ থানার উদ্যোগে ইফতার ও মতবিনিময় অনুষ্ঠিত”

প্রকাশিতঃ

গণসংহতি আন্দোলন, সিদ্ধিরগঞ্জ থানার উদ্যোগে এক ইফতার ও মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে রাজনৈতিক, সামাজিক ও নাগরিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। ইফতার অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন গণসংহতি আন্দোলন, সিদ্ধিরগঞ্জ থানার আহ্বায়ক মাহমুদ কলি হারুন।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের জেলা কমিটির রাজনীতি ও শিক্ষা বিষয়ক সম্পাদক জাহিদ সুজন, মহানগর কমিটির প্রচার সম্পাদক মেহেদী হাসান উজ্জ্বল, সিদ্ধিরগঞ্জ থানা কমিটির যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান, সদস্য সচিব রেদোয়ান সজিব, যুগ্ম সদস্য সচিব মোঃ সোহাগ, থানা কমিটির সদস্য হাসিনা বেগমসহ সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ জেলার সহসভাপতি সাইদুর রহমান।

 

ইফতার অনুষ্ঠানে বক্তারা গণসংহতি আন্দোলনের রাজনৈতিক লক্ষ্য, বর্তমান শাসন কাঠামোর সংকট এবং আগামী সংসদ নির্বাচনের ধরন নিয়ে আলোচনা করেন। তাঁরা জোর দিয়ে বলেন, বিদ্যমান শাসন ব্যবস্থা গণতন্ত্রের বিকাশে বাধা সৃষ্টি করছে এবং জনগণের ক্ষমতায়নের জন্য প্রয়োজন নতুন রাজনৈতিক বন্দোবস্ত।

 

জাহিদ সুজন বলেন : “বর্তমান রাজনৈতিক ব্যবস্থার অচলাবস্থা দূর করতে হলে বিদ্যমান শাসন কাঠামোর আমূল পরিবর্তন দরকার। গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য দরকার নতুন রাজনৈতিক বন্দোবস্ত, যেখানে জনগণের অধিকার ও অংশগ্রহণ নিশ্চিত হবে। আগামী নির্বাচন শুধুমাত্র ক্ষমতার রদবদল নয়, বরং একটি সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন হতে হবে, যা জনগণের স্বার্থে নতুন সাংবিধানিক কাঠামো তৈরি করবে।”

 

মাহমুদ কলি হারুন বলেন: “সিদ্ধিরগঞ্জ সহ সারাদেশে শাসকগোষ্ঠীর দমননীতি এবং লুটপাটের রাজনীতির বিরুদ্ধে বিকল্প শক্তি গড়ে তুলতে হবে। জনগণের অর্থনৈতিক মুক্তির জন্য রাজনৈতিক সংগ্রাম জোরদার করতে হবে। আমরা এমন একটি রাজনৈতিক ব্যবস্থা চাই, যেখানে জনগণ সরাসরি রাষ্ট্র পরিচালনায় ভূমিকা রাখতে পারবে এবং দুর্নীতিমুক্ত প্রশাসন প্রতিষ্ঠা হবে।”

 

জিয়াউর রহমান বলেন: “সিদ্ধিরগঞ্জে রাজনৈতিক প্রেক্ষাপট ক্রমশ বদলাচ্ছে। সাধারণ মানুষ স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে বিকল্প খুঁজছে। আমাদের দায়িত্ব হলো, গণতান্ত্রিক চেতনার ভিত্তিতে সংগঠিত হওয়া এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে একসঙ্গে কাজ করা। স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে সংগঠিত গণআন্দোলনই আমাদের ভবিষ্যৎ গন্তব্য নির্ধারণ করবে।”

 

অনুষ্ঠানের শেষ পর্যায়ে নেতৃবৃন্দ সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান এবং পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের পরিবেশ বজায় রাখার উপর গুরুত্ব দেন।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!