নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন: গ্রেপ্তার ৩, ড্রেজার পাইপসহ জব্দ 
আমতলীতে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক অনুষ্ঠান
দূর্গাপুজা উপলক্ষে দরিদ্র পরিবারের মাঝে কাউন্সিলর প্রার্থী মাহমুদুল হাসান
সিসিটিভি ফুটেজে ভাগিনা রিফাত ও সালাম,মামলা হলেও গ্রেফতার নেই
প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষনাবেক্ষনের দায়িত্বে ছাত্রলীগের সাবেক নেতা নিমিতোষ ওঝা
Next
Prev
প্রচ্ছদ
গিয়াসের ২ ছেলে কতৃক মান্নান সমর্থকদের উপর হামলা

গিয়াসের ২ ছেলে কতৃক মান্নান সমর্থকদের উপর হামলা

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি গিয়াস উদ্দিনের দুই ছেলে ও তার কর্মীদের বিরুদ্ধে সদ্য নির্বাচিত নারায়ণগঞ্জ–৩ আসনে বিএনপি সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠেছে।

এতে দুইজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় ৫নং ওয়ার্ডের বাসিন্দা হাসানুর রহমান রুবেল (৩৫) একটি অভিযোগ দায়ের করেন।

তিনি অভিযোগে উল্লেখ করেন, তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ–৩ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে সক্রিয়ভাবে নির্বাচনী প্রচারণা চালিয়ে আসছিলেন। এ কারণে প্রতিপক্ষের লোকজন দীর্ঘদিন ধরে তাকে ও তার সহযোগী কামাল হোসেন বাবুকে (৩১) বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিল।

লিখিত অভিযোগে বলা হয়, গিয়াস উদ্দিনের দুই পুত্র কায়সার রিফাত, জি এম সাদরিলসহ তাদের অনুসারী খাইরুল, তানভীর, পল্টু ও ইয়ার হোসেনসহ অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জন দলবদ্ধভাবে নির্বাচনী প্রচারণায় বাধা সৃষ্টি করে আসছিল। তারা ধানের শীষের প্রার্থীর অফিস ব্যানার ও ফেস্টুন দিয়ে ঘিরে রেখে কার্যক্রম বন্ধ করে দেওয়ার চেষ্টা করে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগীর দাবি, এ বিষয়ে একটি টেলিভিশন চ্যানেলে সংবাদ প্রচার হওয়ার পর অভিযুক্তরা আরও ক্ষিপ্ত হয়। গত ১২ ফেব্রুয়ারি রাতে কামাল হোসেন বাবুকে কয়েকজন মিলে এলোপাতাড়ি মারধর করে এবং প্রাণনাশের হুমকি দিয়ে ছেড়ে দেয়।

এরপর ১৩ ফেব্রুয়ারি বিকেলে মাদকবিরোধী আন্দোলন শেষে বাড়ি ফেরার পথে আবারও হামলার ঘটনা ঘটে। অভিযোগে বলা হয়, ওই সময় অভিযুক্তরা দেশীয় অস্ত্র রামদা, ছুরি ও চাপাতি নিয়ে অতর্কিতভাবে হামলা চালায়। হামলাকারীরা কামাল হোসেন বাবুকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে তার শরীরের বিভিন্ন স্থানে জখম হয় এবং রক্তক্ষরণ ঘটে।

হামলা ঠেকাতে এগিয়ে গেলে অভিযোগকারী হাসানুর রহমান রুবেলকেও মারধর করা হয়। তাকেও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে। একপর্যায়ে তাদের চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এলে হামলাকারীরা প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।

পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা নেন।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক জানান, একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!