নারায়ণগঞ্জ রবিবার | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
Next
Prev
প্রচ্ছদ
চরিত্র খারাপ করে রাজনীতি করলে পালাতে হয় – এমজি মাসুম রাসেল

চরিত্র খারাপ করে রাজনীতি করলে পালাতে হয় – এমজি মাসুম রাসেল

প্রকাশিতঃ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এম জি মাসুম রাসেল বলেছেন, রাজনীতি করতে হলে চরিত্র ভালো করতে হবে। চরিত্র খারাপ করে রাজনীতি করলে একসময় জনরোষের ভয়ে এলাকা ছেড়ে পালাতে হয়। নারায়ণগঞ্জ থেকেও অনেকেই পালিয়েছে। অত্যাচার, নির্যাতন, খুন ও গুম করে ক্ষমতায় থাকা যায়না। ক্ষমতায় থাকতে হলে মানুষের ভালোবাসা আদায় করতে হয়। মানুষের ভালোবাসা আদায় করতে পারলে আওয়ামী লীগের মত দিনের ভোট রাতে দিতে হবে না। সৎ ও ভালো মানুষের স্থান সব সময় মানুষের হৃদয়ে থাকে। তাই আগামী নির্বাচনে বিজয়ী হতে বিএনপিকে ভালো কাজ করে মানুষের আস্থা অর্জন করতে হবে। আমাদের নেতা তারেক রহমানের পরিস্কার নির্দেশনা রয়েছে চাঁদাবাজি ও মাস্তানি করলে বিএনপিতে স্থান হবে না। কতিপয় বিএনপি নামধারী ও দুস্কৃতিকারীদের অপকর্মের কারণে দীর্ঘ ১৭ বছর অন্দোলন সংগ্রাম করে অর্জিত সফলতাকে নষ্ট করতে দেওয়া হবে না।
শনিবার (১ মার্চ) দুপুর সাড়ে ১২ টায় সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মধ্য সানারপাড় এলাকায় নাসিক ১ থেকে ৫ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির নির্দেশে সভায় উপস্থিত সকল নেতাকর্মীদের কাছে সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির কর্মকর্তা ও সদস্যদের পরিচয় করিয়ে দেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা। এছাড়াও অতিথিদের বক্তব্য দেওয়ার আগে দলীয় অগ্রগতি সম্পর্কে উপস্থিত কর্মীদের কাছ থেকে উন্মক্ত মতামত গ্রহণ করা হয়। মতামত প্রদানকালে ওয়ার্ড কমিটিতে যেন কিছুতেই আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনের লোকজন স্থান না পায়, সে বিষয়টির প্রতি গুরুত্বদেন নেতাকর্মীরা।
সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রিপন সরকারের সভাপতিত্বে ও সদস্য সচিব রেদোয়ান হোসেন পাপ্পুর সঞ্চালনায় এ সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মোহাম্মদ উল্লাহ চৌধুরী ফয়সাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এম আর গণি মোস্তফা এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গোলাম রহমান রাজিব, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা, সদস্য সচিব মমিনুর রহমান বাবু, সিনিয়র যুগ্ন আহ্বায়ক কামাল উদ্দিন মির্জা জনি, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম, মো: শাহীন আহম্মেদ, মেহেদী হাসান (মিঠুন), আক্তার হোসেন, সদস্য আনিসুল হক বাবু, আক্তার হোসেন টুটুল, মো: ইসমাঈল খান ও মো: হাসানুজ্জামান লিমন (সহ-দপ্তর) ও শরিফুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ আলম মাস্টার, যুগ্ম আহ্বায়ক আহম্মেদ হুমায়ুন কবির, নুরুল ইসলাম, আব্দুল্লাহ আল হোসেন (সুহিন), লুৎফর রহমান রাসেল, আশরাফুল ইসলাম, মো: শহীদুল্লাহ প্রধান সেলিম, মো: মনোয়ার বিন রশিদ (কর্ণেল অব.), সদস্য রবিউল ইসলাম বাবু (দপ্তরের দায়িত্বে), মো: আল আমিন, জাহিদুল ইসলাম, আল আমিন শেখ, মো: ইব্রাহিম খলিল, মো: মিজান, মো: ইউসুফ মোল্লা স্বপন, খাজা মহিউদ্দিন হিরা, মো: মিরাজ, মো: মনির হোসেন, মো: রিয়াজ উদ্দিন, মো: জাহিদুল ইসলাম রনি, সোহাগ মিয়া, মো: সফিকুল ইসলাম প্রিন্স, মো: সুমন মিয়া, মো: রাজু আহম্মেদ, মো: আল আমিন জমাদ্দার, ইঞ্জি. রাসেল পাটোয়ারী ও মো: শাহ আলম।
সভাশেষে স্বেচ্ছাসেবক দলের কমিটি ও সদস্য পদের জন্য সদস্য ফরম বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি এম জে মাসুম রাসেল। একই দিন বিকেল ৪ টায় একই অতিথিদের উপস্থিতিতে গোদনাইল উচ্চ বিদ্যালয় মাঠে নাসিক ৬ থেকে ১০ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!