নারায়ণগঞ্জ রবিবার | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
Next
Prev
প্রচ্ছদ
জমি সংক্রান্তের ঘটনা ভিন্নখাতে নিতে শাহ আলম মানিকের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার 

জমি সংক্রান্তের ঘটনা ভিন্নখাতে নিতে শাহ আলম মানিকের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার 

প্রকাশিতঃ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ৬ নং ওয়ার্ডে জমি সংক্রান্তের ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শাহ আলম মানিকের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অভিযোগ উঠেছে সিদ্ধিরগঞ্জের আলোচিত লেডি সন্ত্রাসী যুব মহিলা লীগের নেত্রী মাদক সম্রাজ্ঞী শায়লার ভাই বাবুলের বিরুদ্ধে। এর আগেও আলোচিত লেডি সন্ত্রাসী যুব মহিলা লীগের নেত্রী শায়লা ও তার পরিবারের মাজারের আড়ালে মাদক ব্যবসা নিয়ে একাধিক বার বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে। গত বৃহস্পতিবার জমি সংক্রান্ত একটি ঘটনাকে ভিন্ন খাতে নিতে অসুস্থতা ও মারধরের নাটক সাজিয়ে বিএনপি নেতা শাহ আলম মানিকের বিরুদ্ধে সাংবাদিকদের কাছে মিথ্যা অপপ্রচার চালান বাবুল। তাঁর দাবি শাহ আলম মানিক তাঁকে পিস্তল ঠেকিয়ে  জালকুড়ি থেকে অপহরণ করে নিয়ে মারধর করে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেছেন। এ বিষয়ে বিএনপি নেতা শাহ আলম মানিক জানান, আমি সিদ্ধিরগঞ্জের গোদনাইল মৌজাস্থিত সিএস ও এসএ ৪৭১/৪৬৯ নং দাগে আরএস ১১৩৮/১১৩৭ নং দাগে ১৫.৩৪ শতাংশ সম্পত্তি ক্রয়সূত্রে মালিক এবং দীর্ঘ ১২ বছর যাবৎ ভোগদখল করে আসছি। যুবমহিলালীগ নেত্রী শায়লার পরিবার আওয়ামী লীগের ১৭ বছরের দু:শাসনের ফলে দীর্ঘদিন ধরে আমার ক্রয়কৃত সম্পত্তি তাদের (যুবমহিলা লীগ নেত্রী) পরিবারের দাবি করে জোরপূর্বক দখল করার জন্য পায়তারা করছে এবং আমাকে বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে আসছে। এর আগে আমার ওই জমিতে স্থাপিত ফলজ গাছ কেটে বিবাদীরা টিনশেডের ঘর নির্মানের চেষ্টা করলে আমি বিবাদীদের বাঁধা প্রদান করি। এসময় বিবাদীরা বাঁশ, লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে আমাকে হামলা চালানোর চেষ্টা করেন। পরে আমি বাবুলসহ বিবাদীদের বিরুদ্ধে থানায় অভিযোগ করি। এসময় পুলিশ তদন্তে গেলে বিবাদীরা একত্রে পুলিশের ওপরও হামলা চালায়। পরবর্তীতে বিবাদীদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানা  পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেন। পুলিশের ওপর হামলার ঘটনায় এই বাবুলও আসামি। জমিটা নিয়ে আমার পক্ষে কোর্টেরও রায় রয়েছে। যুবমহিলা লীগ নেত্রী শায়লার ভাই বাবুল সহ আসামির বিরুদ্ধে আদালতে মামলা চলছে।  বর্তমানে জমি নিয়ে বিজ্ঞ আদালতের রায় সহ কোথাও টিকতে না পেরে আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে  আমার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা ঘটনা সাজিয়ে  মামলা দায়ের  করেছে এবং মারধর অপহরণের মিথ্যা নাটক সাজিয়েছে। তার এ ঘটনা যে সাজানো তা দিনের আলোর মতো পরিষ্কার। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহীনুর আলম বলেন, জমি সংক্রান্ত বিষয় নিয়ে এর আগে উভয়পক্ষ থানায় আলাদা দুইটি অভিযোগ করেছিল। আমরা শান্তি শৃঙ্খলার উদ্দেশ্যে উভয়পক্ষকে নির্দিষ্ট তারিখ দিয়ে উভয়পক্ষকে থানায় হাজির হতে বলি। এডভোকেট শাহ আলম মানিক হাজির হলেও অপরপক্ষ সেদিন আসেনি।অপহরণের বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!