নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
দেশের মাটি ও মানুষের ভালবাসায় খালেদা জিয়া রাজনীতিতে যুক্ত হয়েছিলেন – মামুন মাহমুদ

দেশের মাটি ও মানুষের ভালবাসায় খালেদা জিয়া রাজনীতিতে যুক্ত হয়েছিলেন – মামুন মাহমুদ

প্রকাশিতঃ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন কুচক্রিদের হাতে শাহাদাৎ বরণ করেন তখন বাংলাদেশের রাজনীতিতে একটা শুন্যতা সৃষ্টি হয়। নেতৃত্বের শুন্যতা সৃষ্টি হওয়ার ফলে এরশাদের মত একটা দুষ্ট স্বৈরাচার বাংলাদেশের ক্ষমতা কুক্ষিগত করে ফেলে। এই নেতৃত্বের সংকটকালীন অবস্থায় যখন স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও অধিকার হুমকির মধ্যে পরে যায়। সেই সময়ে কিছু রাজনৈতিক নেতৃবৃন্দ সিদ্ধান্ত নিলেন নেতৃত্ব শুন্যতা পুরণ করার জন্য, বাংলাদেশকে সঠিক পথে, গণতন্ত্রের পথে ফিরিয়ে আনার জন্যই খালেদা জিয়াকে ঘর থেকে রাস্তায় বের করে নিয়ে আসতে হবে।

শুক্রবার (৯ জানুয়ারী) দিবাগত রাতে নারয়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পুরাতন থানা এলাকায় জেলা বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের অবিসংবাদিত নেতা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও জেলা বিএনপির নতুন কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসময় কথা বলেন।

এসময় তিনি বলেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনে তাকে সামনে দিয়ে তাঁর পিছনে থেকে দেশ থেকে স্বৈরাচার বিদায় করতে হবে। এই উপলব্দি থেকে আমাদের দলের কতিপয় সিনিয়র নেতৃবৃন্দ, ছাত্র ও যুব নেতৃবৃন্দ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাসায় গিয়ে অনুরোধ করলেন মা আপনি রাজনীতিতে আসেন। আপনি দলের হাল ধরেন। তিনি মাটি ও মানুষের প্রতি যে অপার ভালবাসা এবং প্রেম, দেশের প্রতি তাঁর যে দায়বদ্ধতা এবং দায়িত্ব তিনি সেই অনুরোধ ফিরিয়ে দিতে পারেন নাই।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে এবং নাসিক ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন ও যুবদল নেতা রুহুল আমিনের সার্বিক তত্ত্বাবধানে উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোট থেকে নারায়ণগঞ্জ-৪ আসনে মনোনীত প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলামের নারায়ণগঞ্জ সভাপতি মুফতি মনির হোসেন কাসেমী, মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, সদস্য ও ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক এড. বারী ভুইয়া, সোনারগাঁও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম টিটু ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, বাংলাদেশ হোসিয়ারী সমিতির সভাপতি বদিউজ্জামান বদু, নারায়ণগঞ্জ জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাও. ফেরদাউসুর রহমান, জেলা বিএনপির সদস্য অকিল উদ্দিন ভুইয়া, একরামুল কবির মামুন, রিয়াজুল ইসলাম রিয়াজ, জেলা মহিলা দলের আহ্বায়ক রহিমা শরীফ মায়া, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক গাজী মনির হোসেন, সামছুদ্দিন শেখ, শাহআলম হীরাসহ প্রমুখ।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!