নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
পণ্যবাহী গাড়ি থেকে ডাকাতি বন্ধের দাবিতে ট্রান্সপোর্ট মালিকদের মানববন্ধন

পণ্যবাহী গাড়ি থেকে ডাকাতি বন্ধের দাবিতে ট্রান্সপোর্ট মালিকদের মানববন্ধন

প্রকাশিতঃ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পণ্যবাহী ট্রাক থেকে তেল, চিনি, রডসহ বিভিন্ন মূল্যবান পণ্য লুট ও ডাকাতির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ট্রান্সপোর্ট মালিকরা। বুধবার (১৫ জুলাই) সকাল ১১টায় সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকায় এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন পরিবহন মালিক, শ্রমিক ও ব্যবসায়ীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি মহাসড়কে পণ্যবাহী যানবাহনকে লক্ষ্য করে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা বেড়েছে। এতে পরিবহন মালিক ও ব্যবসায়ীরা ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তারা দ্রুত এসব ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং মহাসড়কে নিরাপত্তা জোরদারের দাবি জানান।

মেসার্স নাটোর পরিবহন সংস্থার মালিক মো. মোস্তফা বলেন, ডাকাতির শিকার হওয়ার পর অনেক ক্ষেত্রে থানায় গেলে ঘটনাকে ডাকাতি হিসেবে মামলা না নিয়ে চালক ও হেলপারের বিরুদ্ধে দ-বিধির ৪০৭ ধারায় বিশ্বাসভঙ্গ ও আত্মসাতের অভিযোগে মামলা নেওয়া হচ্ছে। ফলে প্রকৃত অপরাধীরা শনাক্ত ও গ্রেপ্তার না হয়ে নিরীহ চালক-হেলপার হয়রানির শিকার হচ্ছেন। একই সঙ্গে ব্যবসায়ীরাও বড় ধরণের আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

তিনি জানান, তাদের একটি ট্রাকে প্রায় ২৭ লাখ টাকা মূল্যের ৭৫ ড্রাম সুপার ওয়েল তেল নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার একটি প্রতিষ্ঠান থেকে নাটোরে পরিবহনের জন্য লোড করা হয়েছিল। পরে চালক ও হেলপারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরদিন দক্ষিণ কেরানীগঞ্জের ঝিলমিল প্রজেক্ট এলাকা থেকে ট্রাকটি খালি অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ ও বিভিন্ন থানায় অভিযোগ দায়ের করলে সেটি ডাকাতির মামলা হিসেবে গ্রহণ না করে দ-বিধির ৪০৭ ধারায় বিশ্বাসভঙ্গ ও আত্মসাতের অভিযোগ হিসেবে রেকর্ড করা হয়েছে বলে দাবি করেন তিনি।

বক্তারা বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ সাভার, গাজীপুর, কোনাবাড়ী, চান্দুরা, গাউছিয়া, মিরের বাজার, পূর্বাচল ৩০০ ফিট এবং এশিয়ান হাইওয়ে সড়কের বিভিন্ন স্থানে একই চক্র তেলবাহী ট্রাক থামিয়ে ডাকাতি করছে। এতে তেল পরিবহন ব্যবসা চরম ঝুঁকির মুখে পড়েছে।

তারা অবিলম্বে ভুয়া আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় ব্যবহারকারী সংঘবদ্ধ ডাকাত চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনা, তেলবাহী ট্রাক ডাকাতির ঘটনায় প্রকৃত ঘটনার ভিত্তিতে ডাকাতির মামলা রেকর্ড করার জন্য সংশ্লিষ্ট থানাগুলোকে নির্দেশনা দেওয়া এবং মহাসড়কে নিয়মিত পুলিশ টহল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধির দাবি জানান। দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এসময় বি ট্রান্সপোর্ট, নিউ এ আর ট্রান্সপোর্ট, মেসার্স আরবী ট্রান্সপোর্ট, নিউ এ এম ট্রান্সপোর্ট, মেসার্স গাউসিয়া ট্রান্সপোর্ট, সারা ট্রান্সপোর্ট, মেসার্স নিউ বগুড়া ট্রান্সপোর্ট, মেসার্স অপু ট্রান্সপোর্ট, মেসার্স ঈশাখা ট্রান্সপোর্ট, দরবার ট্রান্সপোর্ট, খাজা গরীবে নেওয়াজ ট্রান্সপোর্ট, এসপি ট্রান্সপোর্ট, মেঘনা ট্রান্সপোর্ট, সততা পরিবহন সংস্থা, সুমন ট্রান্সপোর্ট এজেন্সি, নাটোর পরিবহন সংস্থা, নিউ আর আর পরিবহন সংস্থা, মেসার্স জাহান ট্রান্সপোর্ট, মেসার্স যমুনা ট্রান্সপোর্ট এবং মেসার্স জেএস ট্রান্সপোর্ট, স্বর্ণা ট্রান্সপোর্ট ও নিউ আন্ত:জিলা ট্রান্সপোর্টসহ বিভিন্ন পরিবহন প্রতিষ্ঠানের ভুক্তভোগী মালিক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!