সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয় ও নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁও) আসনে আজহারুল ইসলাম মান্নান এমপি নির্বাচিত হওয়ায় সিদ্ধিরগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারী) সন্ধ্যায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সিদ্ধিরগঞ্জের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়।
এসময় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপির চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তাদের কনিষ্ঠপুত্র আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নিরঙ্কুশ বিজয় লাভ করায় ও আজহারুল ইসলাম মান্নান এমপি নির্বাচিত হওয়ায় বিশেষ মোনাজাত করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক মো: জাকির হোসেনের অনুষ্ঠান পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, নাসিক ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: মনির হোসেন, সিনিয়র সহ-সভাপতি মো: কামাল হোসেন, দপ্তর সম্পাদক আলী আক্কাস, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক সামাদ মাহমুদ, জামায়াতে ইসলামী সিদ্ধিরগঞ্জ দক্ষিণ থানার আমির আব্দুল গফুর, ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মিন্টু, বিএনপি নেতা মো: বাসেদ, আ: খলিল, আসলাম, আ: রহমান, হামু, শ্রমিক দল নেতা জাহাঙ্গীর ও সমাজ সেবক মিলন ভুঁইয়া সহ প্রমূখ।




