নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বন্দরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪
বক্তাবলীতে তানজিলা মৃত্যু নিয়ে রহস্য! বিএনপি নেতাদের উপস্থিতিতে দূর্ঘটনা বলে লিখিত অঙ্গীকার নামা
গঠনমুলক সংবাদ পরিবেশন দেশ ও জাতির জন্য মঙ্গলজনক – রিয়াদ মো.চৌধুরী
বিএনপি প্রতিশ্রুতির নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছে: শফিকুর রহমান
অপসাংবাদিকতা বেশীদিন টিকে না – আবু আল ইউসুফ খান টিপু
ভূতুড়ে বিল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আবদুল জব্বারের তীব্র ক্ষোভ
সোনারগাঁয়ে গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার
চাষাড়ায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার
বাংলাদেশে বড় ঋণ খেলাপিরা কেন শাস্তি পায় না?
জাকির খান ও তার কথিত পিএস এর বিরুদ্ধে মারিয়ার সংবাদ সম্মেলন
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
Next
Prev
প্রচ্ছদ
বিএনপি নেতা মানিকের বিরুদ্ধে অস্ত্রের মুখে বাবুলকে অপহরণ করে নির্যাতনের অভিযোগ

বিএনপি নেতা মানিকের বিরুদ্ধে অস্ত্রের মুখে বাবুলকে অপহরণ করে নির্যাতনের অভিযোগ

প্রকাশিতঃ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে আদালতে মামলা করায় ক্ষিপ্ত হয়ে বাবুল (৫৫) নামে এক ব্যক্তিকে সশস্্র বাহিনী নিয়ে অস্ত্রের মুখে অপহরণ করে পিস্তলের বাট দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করার গুরুতর অভিযোগ পাওয়া গেছে জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক শাহ আলম মানিকের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি সীমা ডাইং এলাকা থেকে তাকে কয়েকটি হাইয়েস ও মোটরসাইকেলযোগে অপহরণ করে সুমিলপাড়া আইলপাড়া এলাকায় এনে অমানুষিক নির্যাতন চালিয়েছে বলে জানা গেছে।
অপহরণের শিকার বাবুল সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া আইলপাড়ার ক্রাউন সিমেন্ট রেডিমিক্স ফ্যাক্টরী সংলগ্ন এলাকার মৃত শরিয়তউল্লাহ গেদার ছেলে।
প্রত্যক্ষদর্শীদের সূত্র মতে জানা যায়, রাত ৮টার দিকে খবর পেয়ে এলাকাবাসী লাঠি-সোটা নিয়ে বিএনপির ওই নেতাসহ তার বাহিনীকে ধাওয়া করলে শাহ আলম মানিকসহ তার বাহিনী পালিয়ে যায়। এসময় বাবুলকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালে চিকিৎসাধীন বাবুল জানান, আমাদের বসতঘরের জমি ছেড়ে দেওয়ার জন্য শাহ আলম মানিক দীর্ঘদিন ধরে হুমকি-ধমকি দিয়ে আসছে। আমরা জমি ছাড়তে রাজি না হওয়ায় শাহ আলম মানিক আমাদের হত্যার হুমকি দেয়। এ ঘটনায় গত ২০ জুলাই নারায়ণগঞ্জ আদালতে শাহ আলম মানিককে প্রধান আসামী করে ৭ ধারায় একটি মামলা দায়ের করা হয়। বৃহস্পতিবার আদালত থেকে শাহ আলম মানিকের কাছে নোটিশ আসার পর সে আমাকে হন্যে হয়ে খুঁজতে থাকে। একপর্যায়ে সে খবর পায় আমি জালকুড়ি সীমা ডাইং এর কাছে আছি। তখন শাহ আলম মানিক ৩টি মাইক্রোবাস ও কয়েকটি মোটরসাইকেলযোগে ৩০-৩৫ জনের সশস্ত্র বাহিনী নিয়ে সন্ধ্যায় আমাকে জালকুড়ি সীমা ডাইং এলাকা থেকে অপহরণ করে মারধর শুরু করে এবং টেনে হিচড়ে গাড়িতে তুলে শীতলক্ষ্যা নদীর তীরের চর সুমিলপাড়ায় নিয়ে আসে। এ সময় শাহ আলম মানিক আমার কাছে ৫০ লাখ টাকা চাদা দাবি করে এবং মামলা প্রত্যাহার করে বসতঘর ছেড়ে দিতে বলে। আমি রাজি না হওয়ায় শাহ আলম মানিক পিস্তলের বাট দিয়ে আমার চেহারায় আঘাত করে রক্তাক্ত জখম করে। এ সময় আমি ওই বিএনপি নেতার পায়ে ধরে প্রাণ ভিক্ষা চাই। তবুও তারা আমার উপর অমানুষিক নির্যাতন চালায়।
এদিকে বাবুলকে তুলে নিয়ে নির্যাতন করার খবর পেয়ে বিএনপি কর্মী রুহুল আমিনের নেতৃত্বে এলাকাবাসী লাঠি-সোটা নিয়ে ধাওয়া করলে শাহ আলম মানিক তার দলবল নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার একাধিক টিম ঘটনাস্থলে যায়।
অভিযুক্ত বিএনপি নেতা শাহ আলম মানিক বলেন, শুনেছি কয়েক রাউন্ড গুলিবর্ষণ করেছে বিএনপি কর্মী রুহুল ও তার লোকজন। তবে আমি নিজ চোখে দেখিনি এবং শব্দও পাইনি। কি কারণে রুহুল লাঠি-সোটা হাতে ৫০/৬০ জন লোক নিয়ে কাকে ধাওয়া করেছে আমি কিছুই জানিনা। তবে তারা আমার বাড়ি-ঘরে ইট-পাটকেল নিক্ষেপ করেছে এবং গাছে সাটানো আমার ছবিসহ ব্যানার ছিড়ে ফেলেছে। ঘটনার সময় আমি ভয়ে একটি সিমেন্ট কারখানায় আশ্রয় নিয়েছি। তিনি কাউকে অপহরণ ও মারধর করেননি বলে জানান। তবে বাবুলের যে জমি, সে জমি তিনি ক্রয়সূত্রে মালিক এবং বাবুল ও তার ভাই আবুলগংরা জোরপূর্বক জমি দখল করে রেখেছে বলে শাহ আলম মানিক জানান।
অপরদিকে, বিএনপি কর্মী রুহুল আমিন বলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক শাহ আলম মানিক দলবল নিয়ে বাবুল নামে এক ব্যক্তিকে হত্যা করার জন্য জালকুড়ি থেকে অপহরণ করে এনে মারধর করছে এমন খবর পেয়ে আমরা এলাকাবাসী বাবুলকে উদ্ধার করতে লাঠি-সোটা নিয়ে ছুটে যাই কিন্তু আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই বাবুলকে মারধর করে মুমুর্ষ অবস্থায় ফেলে শাহ আলম মানিকগং পালিয়ে যায়। এখানে গুলিবর্ষণের কোন ঘটনা ঘটেনি এবং শাহ আলম মানিকের বাড়ি-ঘরে আমরা কেউ ইট-পাটকেল নিক্ষেপ করিনি।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ শাহীনুর আলম জানান, বিএনপি নেতা শাহ আলম মানিক জালকুড়ি থেকে বাবুলকে তুলে নিয়ে নির্যাতন করার খবর পেয়ে এলাকাবাসী লাঠিসেটা নিয়ে বাবুলকে উদ্ধার করেতে ছুটে যায়। তবে কোন গুলির ঘটনা ঘটেনি। খবর পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম পাঠিয়েছি। ভুক্তভোগীরা থানায় অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!