নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
লক্ষী নারায়ণ দূর্গা মন্দির নিয়ে বিএসপি নেতা টনি মল্লিকের হুশিয়ারী!
আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া,
সৌদিস্থ বাংলাদেশ হাইকমিশনারের ব্যর্থতার বলি “নজরুল-সিতি”
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?
বিএনপির অন্তর্কোন্দলে ৯ মাসে নিহত ৪০
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
Next
Prev
প্রচ্ছদ
বিমান দূর্ঘটনার দায় সরকারকে নিতে হবে : মামুন মাহমুদ

বিমান দূর্ঘটনার দায় সরকারকে নিতে হবে : মামুন মাহমুদ

প্রকাশিতঃ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যা- কলেজে বিমান দূর্ঘটনার দায় সরকারকে নিতে হবে মন্তব্য করে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, নির্বাচিত সরকার ছাড়া দেশ চলতে পারে না। ঢাল নেই তলোয়ার নেই এরকম একটি সরকার দীর্ঘ দিন ক্ষমতায় বসে থাকার জন্য বিএনপি এত বছর ধরে আন্দোলন সংগ্রাম করেনি।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৫ টায় সিদ্ধিরগঞ্জের নয়াআটি মুক্তিনগর এলাকায় গ্রীণ গার্ডেন পার্টি সেণ্টারে মাইলস্টোন স্কুল অ্যা- কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের আরোগ্য কামনায় জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

মামুন মাহমুদ বলেন, এ বিমান দুর্ঘটনা কেন ঘটলো, কেন প্রশিক্ষন বিমান এ এয়ারপোর্ট থেকে চলবে, এ বিমান চালানোর মত উপযুক্ত কিনা, তা পরীক্ষা-নিরীক্ষা করার আনুষ্ঠানিকতা হয়েছে কিনা, আসলে এটা দুর্ঘটনা, নাকি কোন নাশকতা, এসব খতিয়ে দেখার জন্য তদন্ত করতে হবে। এ ঘটনা পরিকল্পিত কিনা বিচার বিভাগীয় তদন্ত করে প্রকৃত দোষিদের খুঁজে বের করে আইনের আওয়ায় আনতে হবে।

অন্তর্বতী সরকারের সমালোচনা করে তিনি বলেন, দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান সচিবালয়। অথচ আন্দোলনের নামে যখন তখন সচিবালয়ে ঢুকে পরছে। বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে চলা আন্দোলনে স্লোগান দেওয়া হয়েছে পতিত শেখ হাসিনাকে ফিরিয়ে আনার। তারাও সচিবালয়ে ঢুকে গেছে। বিএনপি দীর্ঘদিন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে। কখনো সচিবালয়ে প্রবেশ করেনি। আর এখন কিছু হলে আন্দোলকারীরা সচিবালয়ে ঢুকে পড়ে। এটা সরকারের চরম ব্যর্থতা।

অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব, সদস্য আজহারুল ইসলাম মান্নান, শহিদুল ইসলাম টিটু, অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, অকিল উদ্দিন ভূঁইয়া, একরামুল করিম মামুন,নাদিম হাসান মিঠু, শাহজাহান মেম্বার, সোনারগাঁও থানা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, আড়াইহাজার পৌর বিএনপির সভাপতি মাহমুদ উল্লাহ, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য ইমাম হোসেন বাদল, জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, সদস্য সচিব মশিউর রহমান রনি, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান সহ বিভিন্ন থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!