নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা, নারায়ণগঞ্জে বিক্ষোভ
বরগুনার তালতলীতে মসজিদ নিয়ে দুশ্চিন্তা,মানবিক সহায়তার আহ্বান মুসুল্লিদের
Next
Prev
প্রচ্ছদ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে নিট কনসার্ন গ্রুপের উত্তেজনা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে নিট কনসার্ন গ্রুপের উত্তেজনা

প্রকাশিতঃ

সিদ্ধিরগঞ্জের পাঠানটুলিতে একটি জমি দখলকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সঙ্গে নিট কনসার্ন গ্রুপের লোকজনের উত্তেজনা দেখা দিয়েছে। শনিবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে নিট কনসার্ন গ্রুপের কারখানার সামনে মানববন্ধন করে। পরে রেলওয়ের জমিতে নিট কনসার্নের দেয়া টিনের বেড়া ভেঙ্গে ফেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এতে ক্ষুব্ধ হয়ে নিট কনসার্নের লোকজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ধাওয়া দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে দিনভর দুইপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, দুপুরে ‘দখলমুক্ত নারায়ণগঞ্জ চাই, ভূমিদস্যুদের ঠাই নাই’ এমন লিখুনির একটি ব্যানার নিয়ে নীট কনসার্ন গ্রুপের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ তুলে কারখানাটির সামনে মানববন্ধনে করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৮-২০ জন নেতাকর্মী। মানববন্ধন শেষে নিট কনসার্ন গ্রুপের সামনে একটি জমি দখলের অভিযোগ তুলে টিনের বেড়া খুলে ফেলে দেয় তারা। এতে ক্ষুব্দ হয়ে  একপর্যায়ে ধাওয়া দেয় কারখানা মালিকপক্ষ। এতে করে দুইপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করতে থাকে। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহিনুর রহমানের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। তবে এসময় দফায় দফায় পাল্টাপাল্টি স্লোগান ও উত্তপ্ত বাক্যবিনিময়ে উত্তেজনা বিরাজ করতে থাকে। পরে অতিরিক্ত পুলিশ সুপার হাসিনুজ্জামানও ঘটনাস্থলে আসেন। হামলাকারী নিট কনসার্ন গ্রুপের লোকজনের বিরুদ্ধে কোন ধরনের পদক্ষেপ না নেয়ায় পুলিশের সঙ্গেও বাকবিতণ্ডায় জড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এসময় তারা পুলিশের বিরুদ্ধেও নানা ধরনের স্লোগান দিতে থাকে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম-আহ্বান মেহরাব প্রভাত বলেন, আমাদের জেলা কমিটির সংগঠক অনিক খন্দকারের অল্প কিছু সম্পত্তি নীট কনসার্নের মালিক জাহাঙ্গীর সাহেব দখল করেছেন বলে জেনেছি। যা নিয়ে অনিকদের সঙ্গে কোম্পানির ঝামেলা চলছিল। জানতে পারি আজ দুপুরে অনিকসহ স্থানীয় কয়েকজন মিলে নীট কনসার্নের বিরুদ্ধে মানববন্ধন করার সময়ে নীট কনসার্নের লোকজন বাঁধা দেয়। পরবর্তীতে অনিক আমাদের সহযোগীদের কল করলে আমরা ঘটনাস্থলে এসে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করি। তখন পুলিশও ঘটনাস্থলেই উপস্থিত ছিল। কথাবার্তার একপর্যায়ে পুলিশের সামনেই আমাদের বোম মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেয় কোম্পানি মালিকপক্ষ। এখনও আমরা ঘটনাস্থলেই আছি।

নীট কনসার্নের পরিচালক জাহাঙ্গীর আলম মোল্লা জানান, যে জমির কথা বলা হচ্ছে আমি রেলওয়ে থেকে সেই জমি লিজে নিয়েছি। যার প্রতিমাসে সাড়ে ৪৭ লাখ টাকা খাজনা দেই। যারা আন্দোলন করছে তারা আমাদের সঙ্গে কথাবার্তা না বলেই বাউন্ডারি ভেঙেছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহিনূর আলম বলেন, আমরা দুপুরে এসেই পরিস্থিতি স্বাভাবিক করেছি। ছাত্রদের ওই নেতা বলেছে তাদের জমি নাকি নীট কনসার্ন দখলে রেখেছেন। অপরদিকে কোম্পানিটি বলছে তারা রেলওয়ে থেকে লিজে নিয়েছেন। এখন জমি নামা মাপা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। আমরা ঘটনাস্থলেই আছি কথা বলছি উভয়ের সাথে।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!