নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা, নারায়ণগঞ্জে বিক্ষোভ
বরগুনার তালতলীতে মসজিদ নিয়ে দুশ্চিন্তা,মানবিক সহায়তার আহ্বান মুসুল্লিদের
Next
Prev
প্রচ্ছদ
ব্যবসায়ীকে জিম্মি করে মুক্তিপন আদায় সিদ্ধিরগঞ্জে ৩ অপহরণকারী গ্রেফতার

ব্যবসায়ীকে জিম্মি করে মুক্তিপন আদায় সিদ্ধিরগঞ্জে ৩ অপহরণকারী গ্রেফতার

প্রকাশিতঃ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফেসবুকে অর্গানিক খেঁজুরের গুড় নেওয়ার অর্ডার করে মো: জাহিদুল ইসলাম রাফে (২৫) নামে এক ব্যবসায়ীকে রাজধানী ঢাকার শাহজাহানপুর থেকে ডেকে এনে জিম্মি করে মুক্তিপন আদায়ের অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় গত রবিবার (৪ জানুয়ারী) দিবাগত রাত ৯ টায় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে মো: হৃদয় হোসেন, মো: সৈকত আলী ও মো: শরীফ নামে এ চক্রের তিন সদস্যকে আটক করা হলেও বাকিরা রয়েছে ধরাছোয়ার বাইরে।

এ ঘটনায় চাঁদপুর জেলার কচুয়া থানার মানদী বাড়ী (শাসনপাড়া) এলাকার মো: জাফর সাদেকের ছেলে, বর্তমানে ঢাকার শাহজাহানপুর থানার বাগিচা এলাকার বাসিন্ধা ভুক্তভোগী ব্যবসায়ী মো: জাহিদুল ইসলাম রাফে গত সোমবার (৫ জানুয়ারী) রাতে বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে। সিদ্ধিরগঞ্জ থানার মামলা নং-০৭, ধারা: ৩৪২/৩৮৫/৩৮৬/৩২৩/৫০৬ দ: বি: ও পেনাল কোড-১৮৬০।

মামলার আসামীরা হলো, সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লা এলাকার মো: হৃদয় হোসেন (২৫), মো: সৈকত আলী (২০), মো: শরীফ (১৯), শিপন (২২), বাবু (৩০), রাব্বি (১৯), তারিকুল ইসলাম (২০), ইখন (২০), শুভ (২৬) ও মাসুদ (৩৬) সহ আরো অজ্ঞাতনামা ২/৩ জন। এদের মধ্য থেকে মো: হৃদয় হোসেন, মো: সৈকত আলী ও মো: শরীফ নামে ৩ জন আটকের পর কারাগারে রয়েছেন।

এজাহারে ভুক্তভোগী মো: জাহিদুল ইসলাম রাফে উল্লেখ করেন, খাঁটি পণ্য নামে একটি ফেইসবুক আইডির মাধ্যমে তিনি বিভিন্ন অর্গানিক খাবার বিক্রয় করে আসছে। গত শনিবার (৩ জানুয়ারী) দুপুর ২টায় তার কাছ থেকে ৩ কেজি অর্গানিক খেঁজুরের গুড় নেওয়ার জন্য অজ্ঞাত একটি ফেইসবুক আইডি হতে অর্ডার করে। সেই অর্ডার মোতাবেক ওই দিন সন্ধ্যা ৭টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন পাইনাদী নতুন মহল্লা এলাকার আলিফ টাওয়ারের পিছনে পরিত্যক্ত ফাঁকা জায়গায় পৌছলে উল্লেখিত আসামীরা পরস্পর যোগসাজসে পূর্ব পরিকল্পনা মোতাবেক তাকে জোরপূর্বক আটক করে রেখে ২ লাখ টাকা মুক্তিপন দাবী করে। তখন আমার সাথে থাকা নগদ ৪১ হাজার টাকা এবং আমার ব্যবহৃত ১৭ হাজার টাকা মূল্যের একটি মোবাইল ফোন জোরপূর্বক ছিনিয়ে নেয়। তারপর তারা আমাকে অবশিষ্ট টাকা নিয়ে আসার শর্তে ছেড়ে দেয়।

এজাহারে ভুক্তভোগী আরও উল্লেখ করেন, পরবর্তীতে তাদের শর্ত মোতাবেক আমি অবশিষ্ট টাকা সংগ্রহপূর্বক গত রবিবার (৪ জানুয়ারী) দিবাগত রাত ৯টায় তাদেরকে সেই টাকা দিয়ে আমার ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে আসার জন্য যাই। এ সময় আসামী মোঃ হৃদয় হোসেন, মোঃ সৈকত আলী ও মোঃ শরিফকে আটক করে পুলিশ।  পরে আসামী মোঃ হৃদয় হোসেনের প্যান্টের পকেট হতে নগদ ২ হাজার ২’শ টাকা উদ্ধার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, এ ঘটনায় তিনজনকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!