নারায়ণগঞ্জ শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
রূপগঞ্জে চকলেটের প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা
রূপগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম
তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ
বিদ্যুতের দাম বাড়াল সরকার
ডিক্রীরচর খেয়াঘাটের ইজারার টাকা লুটেপুটে খাচ্ছে কারা! তদন্তের দাবী
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে চাপে মানুষ
বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু: আহত ২
লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবসে ভক্ততে মুখর বারদী
আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ 
বিদ্যুতের দাম বৃদ্ধির আভাস, কেন আবার সন্ধ্যায় দোকানপাট বন্ধের নির্দেশ
আমতলীতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্যের মৃত্যু 
খালের জমিতে ৫ তলা ভবন, ভেঙ্গে দিল প্রশাসন
Next
Prev
প্রচ্ছদ
ব্যবসায়ী রমজানকে মাদক ব্যবসায়ী হিসেবে ফাঁসানো চেষ্টা

ব্যবসায়ী রমজানকে মাদক ব্যবসায়ী হিসেবে ফাঁসানো চেষ্টা

প্রকাশিতঃ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী বিহারী ক্যাম্পের কনট্রাকশন ব্যবসায়ী রমজানকে মাদক মামলায় ফাঁসানোর চেষ্টা করার অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, রমজান এলাকার মাদকবিরোধী কার্যক্রমে সক্রিয় থাকায় স্থানীয় মাদক সিন্ডিকেট তাঁকে লক্ষ্যবস্তু করেছে এবং রমজানকে মাদক ব্যবসায়ী হিসেবে  মামলায় ফাঁসিয়ে দিতে উঠেপড়ে লেগেছে।

 

এলাকাবাসীর সাথে কথা বলে জানাগেছে, বিহারী ক্যাম্প এলাকার মানুষের বিপদে আপদে সুখে দু:খে ব্যবসায়ী রমজান মিয়াকে পাওয়া যায়। ঠিকাদারী ব্যবসা করে রমজান অসহায় মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দিয়েছেন। পাঁচ আগষ্ট গণঅভূত্থানের পর বিহারী ক্যাম্প এলাকায় রমজানকে নিয়ে একটি মাদকের শক্তিশালী সিন্ডিকেট তার ক্ষতি সাধনে উঠে পরে লাগে। তাকে মাদকের মামলায় ফাঁসিয়ে দিতে নানা রকম ফন্দি ফিকির করতে থাকেন। এই সিন্ডিকেটের অন্যতম হোতা বিহারী ক্যাম্পের মাদকের ডিলার নামে পরিচিত মাদক সম্রাট নাহিদের সহযোগী  বাবলা ও তার সেকেন্ড ইন কমান্ড তার ভাই মিঠুন। যারা ওই বিহারী ক্যাম্প এলাকায় মাদকের বিস্তার ঘটাচ্ছে। প্রশাসনের সাথে গোপন সখ্যতা রেখে তারা দিনকে দিন মাদকের ভয়াল থাবায় এলাকার যুবক, কোমলমতি সন্তানদের ভবিষৎ নষ্ট করছে। ওদের বিরুদ্ধে মুখ খুললেই ওই ব্যক্তির উপর নেমে আসে হামলা, মামলা ও মানুষিক অশান্তি। সিমা আক্তার নামে বিহারি ক্যাম্প এলাকার এক বাসিন্দা জানান, বাবলা ও তার সিন্ডিকেট পুরো বিহারী ক্যাম্প এলাকাকে মাদকের জোয়ারে ভাসিয়ে দিয়েছে। তাঁদের নেতৃত্বে বিহারী ক্যাম্পের সকল অলিগলিতে মাদকের বিস্তার ঘটাচ্ছে। এলাকাবাসীর গোপন সংবাদে বাবলাকে পুলিশ গ্রেফতার করলেও তার ভাই মিঠুন এখন মাদকের একচ্ছত্র অধিপতি বনে গেছেন বিহারী ক্যম্প এলাকায়। তাই মিঠুনকে গ্রেফতার করা হলেই মাদকের বিস্তার কমবে বলে তারা জানিয়েছেন। সম্প্রতি জামিনে বেড়িয়ে এসে ফের মাদকের কর্মকাণ্ড চালাচ্ছে বাবলা।

 

এদিকে ব্যবসায়ী রমজান বলেন, “আমি দীর্ঘদিন ধরে এলাকার শান্তি ও নিরাপত্তার জন্য মাদকবিরোধী কাজ করে আসছি। এর প্রতিফল হিসেবে সিন্ডিকেট আমাকে ফাঁসাতে নানা ষড়যন্ত্র করছে। আমি চাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই ষড়যন্ত্রের পেছনের সত্যতা উন্মোচন করুন।

 

রমজান আরো জানান, বিভিন্ন সময়ে মাদক বিক্রির বিরুদ্ধে সরব হয়েছেন এবং এলাকার যুবকদের মাদকাসক্তি থেকে বিরত রাখার চেষ্টা করেছেন। এর ফলে ক্ষুব্ধ হয়ে সিন্ডিকেটটি তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মামলা দায়ের করার পরিকল্পনা করছে।

 

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক জানান, আদমজী বিহারী ক্যাম্পে মাদকের বিস্তার রোধে আমরা কাজ করছি। মাদকের সিন্ডিকেট ধরতে আমরা সাড়াশি অভিযান পরিচালনা করবো। সকল মাদক ব্যবসায়ীকেই আইনের আওতায় আনা হবে।

 

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র‌্যাব-১১ এর অধিনায়ক লেঃকর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, যারা মাদকের সাথে জড়িত তাদের কোন ভাবেই ছাড় দেওয়া হবে না।

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!