নারায়ণগঞ্জ শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
রূপগঞ্জে চকলেটের প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা
রূপগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম
তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ
বিদ্যুতের দাম বাড়াল সরকার
ডিক্রীরচর খেয়াঘাটের ইজারার টাকা লুটেপুটে খাচ্ছে কারা! তদন্তের দাবী
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে চাপে মানুষ
বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু: আহত ২
লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবসে ভক্ততে মুখর বারদী
আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ 
বিদ্যুতের দাম বৃদ্ধির আভাস, কেন আবার সন্ধ্যায় দোকানপাট বন্ধের নির্দেশ
আমতলীতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্যের মৃত্যু 
খালের জমিতে ৫ তলা ভবন, ভেঙ্গে দিল প্রশাসন
Next
Prev
প্রচ্ছদ
ভাঙ্গারী ব্যবসায়ীকে মাদক দিয়ে ফাঁসানো: এসআই বজলুর বিরুদ্ধে এসপি বরাবর অভিযোগ

ভাঙ্গারী ব্যবসায়ীকে মাদক দিয়ে ফাঁসানো: এসআই বজলুর বিরুদ্ধে এসপি বরাবর অভিযোগ

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভাঙ্গারী ব্যবসায়ী স্বামীকে প্রতিপক্ষের প্ররোচনায় হেরোইন দিয়ে ফাঁসানোর ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) বজলুর রহমানের বিরুদ্ধে পুলিশ সুপার বরাবর অভিযোগ দায়ের করেছেন এক ভুক্তভোগী নারী। সম্প্রতি সিদ্ধিরগঞ্জের আদমজী সুমিলপাড়া বিহারী ক্যাম্পের মো: ফয়সালের স্ত্রী মোসা: সুমি পুলিশ সুপার বরাবর এ অভিযোগটি দায়ের করেন।
অভিযোগে ভুক্তভোগী মোসা: সুমি উল্লেখ করেন, বিগত প্রায় ৭/৮ মাস পূর্বে তার স্বামী মো: ফয়সাল আদমজী বিহারী ক্যাম্পের বাবলা গংদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় বিবাদীরা ক্ষুব্ধ হয়ে প্রতিশোধ নেওয়ার জন্য তার স্বামীর নামে চ্যানেল ২৬ বাংলা এবং দৈনিক সচেতন নামীয় পত্রিকায় মিথ্যা অপবাদ দিয়ে সংবাদ প্রচার করে তাকে হয়রানী করার চেষ্টা করে। অত:পর চলতি মাসের ১৪ তারিখ সন্ধ্যা সাড়ে ৬ টায় উক্ত বাবলার সঙ্গীয় সন্ত্রাসী মিঠুন ও সিদ্ধিরগঞ্জ থানার এসআই বজলুর রহমানের মাধ্যমে তার স্বামী ফয়সালকে থানায় নিয়ে আটক করে। প্রকৃত পক্ষে তার স্বামী ঢাকায় তার বন্ধুর বিবাহের অনুষ্ঠানে যাওয়ার পথে তাকে চিটাগাং রোড হতে আটক করে থানায় নিয়ে যায়। অথচ সিদ্ধিরগঞ্জ থানার এসআই বজলুর রহমান তাহার অভিযোগে ঘটনাস্থল আদমজী বিহারী কলোনী পানির ট্যাংকি হতে গ্রেফতারের ঘটনা দেখিয়ে তার স্বামীর নিকট হতে ২৫০ পুড়িয়া হেরোইন উদ্ধার দেখাইয়া অবৈধ ভাবে একটি মাদক মামলা দায়ের করে।
অভিযোগে ভুক্তভোগী সুমি আরো উল্লেখ করেন, এসআই বজলুর রহমান বিবাদী মিঠুন দ্বারা প্রভাবিত ও আর্থিক ভাবে লাভবান হয়ে ফাসানোর জন্য তার স্বামীর বিরুদ্ধে অত্র মামলাটি আটক করা হইয়াছে। প্রকৃত পক্ষে তার স্বামী একজন ভাঙ্গারী ব্যবসায়ী। সিদ্ধিরগঞ্জ থানার এসআই বজলুর রহমান বিবাদী মিঠুনের দ্বারা প্রভাবিত হয়ে মিথ্যা ঘটনা সাজাইয়া চিটাগাং রোড হতে আটক করে আদমজী বিহারী কলোনী ঘটনাস্থল দেখাইয়া তার স্বামী ফয়সালকে অযথা হয়রানী, আর্থিক ও সামাজিক ভাবে ক্ষতিগ্রস্থ করার জন্য অত্র মামলায় সংযুক্ত করা হইয়াছে। প্রকৃত পক্ষে তার স্বামী কখনো কোনদিন মাদক ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত নহে। তার স্বামী ফয়সাল তার ভাইকে কোপানোর ঘটনায় বাবলা গংদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করার কারণে তাদেরকে একাধিকবার মারধর ও প্রাণ নাশের চেষ্টা করে।
তিনি বলেন, বর্তমানে আমি ও আমার পরিবারের লোকজন প্রাণ নাশের আশংকায় দিনাতিপাত করতেছি। তারা যে কোন সময় আমাকে ও আমার পরিবারের লোকজনকে প্রানে মারিয়া ফেলিবে। উক্ত বিবাদীদের দ্বারা প্রভাবিত হয়ে সিদ্ধিরগঞ্জ থানার এসআই বজলুর রহমান আমার স্বামী ফয়সাল এর বিরুদ্ধে অত্র মিথ্যা মামলা দায়ের করে। এই মিথ্যা মামলা থেকে পরিত্রান পেতে ওই ভুক্তভোগী নারী পুলিশ সুপারের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) বজলুর রহমানের কাছে জানতে চাইলে তিনি জানান, আমি মাদক সহ তাকে আটক করেছি এবং মাদক মামলায়ই তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো: মিজানুর রহমান মুন্সি বলেন, ভুক্তভোগী লিখিত অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!