নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা, নারায়ণগঞ্জে বিক্ষোভ
বরগুনার তালতলীতে মসজিদ নিয়ে দুশ্চিন্তা,মানবিক সহায়তার আহ্বান মুসুল্লিদের
Next
Prev
প্রচ্ছদ
ভাড়া নিয়ে তর্ক: ভাড়াটিয়া কর্তৃক বাড়ির মালিককে হত্যার অভিযোগে আটক ৩

ভাড়া নিয়ে তর্ক: ভাড়াটিয়া কর্তৃক বাড়ির মালিককে হত্যার অভিযোগে আটক ৩

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
সিদ্ধিরগঞ্জে এক ভাড়াটিয়ার বিরুদ্ধে বাড়ির মালিককে হত্যার অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টরা বলছেন, পাওনা ভাড়া নিয়ে তর্কের জেরে অসুস্থ হয়ে মারা যান ওই বাড়িওয়ালা।
সোমবার (২৩ জুন) রাত সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের পাইনাদি নতুন মহল্লা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বাড়িওয়ালার নাম আবুল বাশার (৭০)। এ ঘটনায় অভিযুক্ত ভাড়াটিয়া পরিবারের তিন সদস্যকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন, তছর উদ্দিনের ছেলে সোহাগ হোসেন (২৯), সোহাগের স্ত্রী আলেহা (২২) ও সোহাগের মা ফাতেমা বেগম (৪৫)।
এসব তথ্য নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘ একবছরের বেশি সময় ধরে আবুল বাশারের বাড়িতে ভাড়া থাকনে আটককৃতরা। গেল তিন মাস ধরে ভাড়া পরিশোধ করছে না তারা। ফলে আবুল বাশার ভাড়াটিয়াদের বাড়ি ছাড়ার কথা জানান। এ নিয়ে উভয়ের মধ্যে ঝগড়াও হয়।
সোমবার রাতে বাড়ির মালিক অভিযুক্তদের ঘরে তালা ঝুলিয়ে দেন। রাত সাড়ে ১১টার দিকে অভিযুক্ত সোহাগ বাসায় এসে ঘরে তালা ঝুলছে দেখতে পান। তখন বাড়িওয়ালার ছেলে নাফিজকে তালা খুলে দেওয়ার জন্য অনুরোধ করে। একপর্যায়ে নাফিজ ও সোহাগের মধ্যে বাগবিতন্ডা হয়। এরইমধ্যে সেখানে আসেন আবুল বাশারের আরেক ছেলে বাধন। তিনিও ওই বাগবিতন্ডায় লিপ্ত হয়। পরে তিনজনের মধ্যে হাতাহাতি হয়।
উভয়ের ঝগড়ার আওয়াজ শুনে সোহাগের স্ত্রী ও তার মা এবং বাড়ির মালিক আবুল বাশার এসে তাদের শান্ত করার চেষ্টা করে। ঝগড়া থামাতে গিয়ে ধস্তাধস্তির একপর্যায়ে আবুল বাশার ধাক্কায় পরে যান। পরে তাৎক্ষণিক আহত অবস্থায় তাকে প্রো-অ্যাকটিভ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক আবুল বাশারকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীদের মতে, ভাড়াটিয়া নয় নিজের ছেলের ধাক্কায় পরে আহত হয়েছিল আবুল বাশার।
ওসি মোহাম্মদ শাহিনূর আলম বলেন, ‘তিন মাসের পাওনা ভাড়া নিয়ে ঝগড়ার সৃষ্টি হয়। আবুল বাশার ভাড়াটিয়ার ধাক্কায় পড়ে যান। আহত হয়ে বিভিন্ন হাসপাতাল ঘুরে খানপুর হাসপাতালে মারা যান বাগিওয়ালা। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে হত্যা মামলা রুজুর প্রস্তুতি চলমান।
প্রত্যক্ষদর্শীরা বলছেন ভাড়াটিয়া নয় নিজের ছেলের ধাক্কায় আহত হয়েছিল আবুল বাশার।

এ বিষয়ে ওসি বলেন, ‘এটা আটককৃতদের কথা। তারা বলতেই পারে।’

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!