নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন: গ্রেপ্তার ৩, ড্রেজার পাইপসহ জব্দ 
আমতলীতে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক অনুষ্ঠান
দূর্গাপুজা উপলক্ষে দরিদ্র পরিবারের মাঝে কাউন্সিলর প্রার্থী মাহমুদুল হাসান
সিসিটিভি ফুটেজে ভাগিনা রিফাত ও সালাম,মামলা হলেও গ্রেফতার নেই
প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষনাবেক্ষনের দায়িত্বে ছাত্রলীগের সাবেক নেতা নিমিতোষ ওঝা
Next
Prev
প্রচ্ছদ
মান্নানের মনোনয়ন বাতিলের দাবিতে বিএনপি নেতা কর্মীদের মানববন্ধন

মান্নানের মনোনয়ন বাতিলের দাবিতে বিএনপি নেতা কর্মীদের মানববন্ধন

প্রকাশিতঃ

জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীদের  নিয়ে  বিতর্কিত “(বিএনপির সকল নেতাকর্মীরা চাঁদাবাজি করে)” মন্তব্যের প্রতিবাদে নারায়ণগঞ্জ–৩ (সিদ্ধিরগঞ্জ–সোনারগাঁও) আসনের দলটির সম্ভাব্য প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের মনোনয়ন বাতিল ও দলের সদস্যপদ থেকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে সিদ্ধিরগঞ্জ বিএনপির তৃণমূল নেতাকর্মীরা।

আজ মঙ্গলবার সকাল ১১টায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের চিটাগাং রোড এলাকায় ডাচ্–বাংলা ব্যাংকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল মৌচাক বাসস্ট্যান্ড পর্যন্ত অগ্রসর হয়ে শেষ হয়।

মানববন্ধনে অংশ নেওয়া নেতাকর্মীরা অভিযোগ করেন, সম্প্রতি এক বক্তব্যে মান্নান বিএনপির সকল নেতাকর্মীকে “চাঁদাবাজ” আখ্যা দিয়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন। এমনকি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের অনুসারীদেরও তিনি একইভাবে অভিযুক্ত করেন বলে দাবি তাদের।

নেতাকর্মীরা বলেন, “বিএনপিকে আমরা মানুষের কাছে গ্রহণযোগ্য ও ভবিষ্যতের বিকল্প হিসেবে গড়ে তুলতে চাই। সেখানে একজন প্রার্থী যদি নিজের দল ও নেতাদের বিরুদ্ধে অযাচিত মন্তব্য করেন, তাহলে তার কোনোভাবেই মনোনয়ন পাওয়ার যোগ্যতা নেই।”

তারা আরও দাবি করেন, সোনারগাঁও এলাকায় মান্নানের কিছু অনুসারী চাঁদাবাজি, লুটপাট ও নৈরাজ্যমূলক কর্মকাণ্ডে জড়িত—এমন অভিযোগ দীর্ঘদিনের। এসব পরিস্থিতি বিবেচনায় আজহারুল ইসলাম মান্নানকে অবিলম্বে দল থেকে বহিষ্কার ও তার প্রার্থিতা বাতিল করার দাবি জানান তৃণমূল নেতাকর্মীরা।

এ বিষয়ে জানতে চাইলে আজহারুল ইসলাম মান্নান বলেন, “আমাকে জিজ্ঞেস না করে যারা মানববন্ধন করেছে তাদেরকে জিজ্ঞেস করুন। এটি আমার বিরুদ্ধে নয়, বরং দলের বিরুদ্ধে মানববন্ধন হয়েছে।”

ঘটনাটি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। দলের অভ্যন্তরীণ মতবিরোধ আরও তীব্র হবে কিনা—এ নিয়ে নেতাকর্মীদের মাঝে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!