নারায়ণগঞ্জ রবিবার | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
Next
Prev
প্রচ্ছদ
মামলায় শামীম ওসমানের ঘনিষ্টের নাম থাকায় কাগজ ছুঁড়ে ফেলার অভিযোগ ওসি শাহীনের বিরুদ্ধে!

মামলায় শামীম ওসমানের ঘনিষ্টের নাম থাকায় কাগজ ছুঁড়ে ফেলার অভিযোগ ওসি শাহীনের বিরুদ্ধে!

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহীনুর আলমের বিরুদ্ধে দিনদিন বেড়েই চলেছে অভিযোগের পাহাড়। গত ডিসেম্বরে ওসি হিসেবে তিনি থানায় যোগদানের পর থেকেই সব ধরনের অপরাধ বেড়েছে। সিদ্ধিরগঞ্জে হত্যা, নারী-শিশু নির্যাতন, ধর্ষণ, শ্লীলতাহানি, চুরি, ডাকাতি, দস্যুতা, ছিনতাই, অপহরণ, চাঁদাবাজি, বিশৃঙ্খলা সৃষ্টি করে প্রকাশ্য হামলা, দখল, চোরাচালান, মাদক ব্যবসার মতো সকল অপরাধ কর্মকান্ড বেড়েছে। ফলে দিনদিন বসবাসের অনিরাপদ নগরীতে পরিণত হচ্ছে সিদ্ধিরগঞ্জ থানা এলাকা। এবার তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে শামীম ওসমানের ঘনিষ্ঠ সাবেক এক কাউন্সিলরের নাম থাকায় মামলার কাগজ ছুঁড়ে ফেলার। অভিযুক্ত ঐ সাবেক কাউন্সিলরের নাম ইকবাল হোসেন। যিনি বিএনপির বহিষ্কৃত নেতা। যার সাথে রয়েছে ওসি শাহীনুর আলমের ব্যাপক ঘনিষ্ঠতার অভিযোগ।
ইকবালের বিরুদ্ধে মামলা করতে চাওয়ায় কাগজ ছুঁড়ে ফেলার ওসির একটি ভিডিও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের পেজে আপলোড করা হয়েছে। এতে ওসির রুমে বিএনপি নেতাদের আলাপনের বেশকিছু কথোপকথন রয়েছে।
জানা যায়, নীলাচল নামে একটি পরিবহনের বাস ডিপোকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে শনিবার রাতে। এতে দুই পক্ষের অন্তত ৮জন আহত হয়েছে। সিদ্ধিরগঞ্জের মৌচাক হীরাঝিল আবাসিক এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।
একটি পক্ষ দাবি করছে বিএনপির বহিস্কৃত নেতা, নাসিক ২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইকবাল এই পরিবহনের ডিপো থেকে প্রতি মাসে ৭০ হাজার টাকা চাঁদা তোলেন। ইকবালের এই চাঁদাবাজির ক্ষেত্র বহাল রাখতে ইকবাল অনুসারী ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মুক্তার হোসেন এবং সাংগঠনিক সম্পাদক পলাশের নেতৃত্বে ৫০ থেকে ৬০ জন সন্ত্রাসী বাহিনী নিয়ে অতর্কিতভাবে এ হামলা চালায়। হামলার ঘটনায় এলাকার পঞ্চায়েত কমিটি ও আহতরা রাতে থানায় ইকবালকে প্রধান করে মামলা করতে গেলে ওসি ইকবালের নাম দেখে মামলা নিতে অপারগতা প্রকাশ করলে তারা ওসির সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন।
এসময় তারা ওসির বিরুদ্ধে ইকবালের পক্ষ অবলম্বনের অভিযোগ তুলে বলেন লাশ হলে কি আপনি মামলা নিবেন। কেনো আপনি মামলা নিবেন না। ইকবালের নাম আছে বলে। এসময় ওসি শাহীন উত্তেজিত হয়ে তাদের রুম থেকে বের হয়ে যেতে বলেন।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপি নেতারা জানান, সিদ্ধিরগঞ্জ থানার ওসি কিছু বিএনপি নামধারী নেতার কাছে বিক্রি হয়ে গেছেন। যারা একসময় আওয়ামী লীগের দোসর ছিলেন। তিনি অপরাধীদের দিনদিন প্রশ্রয় দিয়ে যাচ্ছেন যার ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দিকে যাচ্ছে। আমরা সিদ্ধিরগঞ্জ থানায় একজন সৎ যোগ্য ওসি নিয়োগের দাবি জানাচ্ছি। এদিকে আদমজী ইপিজেডে বিএনপি নেতাকর্মীদের ওপর সংঘর্ষ ও হামলার ঘটনায় পিস্তল দিয়ে প্রকাশ্যে গুলি করা সোহাগ কে ১২ দিনেও শনাক্ত ও গ্রেফতার করতে না পারায় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের চরম ব্যর্থতা দেখছে ব্যবসায়ী ও সাধারণ জণগণ।
তাঁদের বক্তব্য, প্রকাশ্যে গুলি করা আসামি কে রহস্য জনক কারণে পুলিশ গ্রেফতার করছে না। কেনো করছে না তার কারণ সিদ্ধিরগঞ্জবাসী জানে। তারা অবিলম্বে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের নিকট সিদ্ধিরগঞ্জ থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কর্মে বলিষ্ঠ দায়িত্ববান ওসি নিয়োগের দাবি জানান।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!