নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন: গ্রেপ্তার ৩, ড্রেজার পাইপসহ জব্দ 
আমতলীতে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক অনুষ্ঠান
দূর্গাপুজা উপলক্ষে দরিদ্র পরিবারের মাঝে কাউন্সিলর প্রার্থী মাহমুদুল হাসান
সিসিটিভি ফুটেজে ভাগিনা রিফাত ও সালাম,মামলা হলেও গ্রেফতার নেই
প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষনাবেক্ষনের দায়িত্বে ছাত্রলীগের সাবেক নেতা নিমিতোষ ওঝা
Next
Prev
প্রচ্ছদ
মুন্সিগঞ্জের শীর্ষ সন্ত্রাসী নারায়ণগঞ্জে গ্রেপ্তার

মুন্সিগঞ্জের শীর্ষ সন্ত্রাসী নারায়ণগঞ্জে গ্রেপ্তার

প্রকাশিতঃ

দেশের বিভিন্ন অঞ্চলের খুনি, অপরাধী, শীর্ষ সন্ত্রাসী, ধর্ষণ মামলার আসামী ছাড়াও বিভিন্ন  মামলার আসামিরা যেন একের পর এক নারায়ণগঞ্জকে আত্মগোপনের নিরাপদ আশ্রয় হিসেবে বেছে নিচ্ছে—এমন প্রশ্ন আবারও সামনে এলো।সর্বশেষ মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার শীর্ষ সন্ত্রাসী সৈকতকে অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেপ্তার করা হয়েছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে।

র‍্যাব–১১ জানায়, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি এলাকায় অভিযান চালিয়ে সৈকতকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মুন্সীগঞ্জের গজারিয়ায় নিজ বসতবাড়ি থেকে একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় শটগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

র‍্যাবের তথ্যমতে, গ্রেপ্তার সৈকত মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোগলাকান্দি গ্রামের কুখ্যাত ‘লালু বাহিনী’র দ্বিতীয় প্রধান। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ একাধিক গুরুতর মামলার অভিযোগ রয়েছে।

গত ২৬ নভেম্বর গজারিয়ার চৌদ্দকাউনিয়া গ্রামে জহিরুল ইসলাম জয় নামে এক যুবক হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এ ছাড়া গুয়াগাছিয়া পুলিশ ফাঁড়িতে হামলা এবং মান্নান নামে এক ব্যক্তিকে হত্যার ঘটনায়ও সে অভিযুক্ত।

র‍্যাব–১১–এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নঈম উল হক শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে জানান, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব–১১ সিপিএসসি, নারায়ণগঞ্জের একটি যৌথ দল অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার শেষে আইনানুগ প্রক্রিয়ায় সৈকতকে মুন্সীগঞ্জের গজারিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এর আগেও বহু চাঞ্চল্যকর ঘটনায় নারায়ণগঞ্জ থেকে ভিন্ন জেলার অপরাধী ও আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। দেশজুড়ে আলোচিত ওসমান হাদীর ওপর গুলির ঘটনায় জড়িত ফয়সাল করিমের সহযোগীদেরও আটক করা হয়েছিল নারায়ণগঞ্জ থেকে। একইভাবে শরীয়তপুরের একটি ধর্ষণ মামলার অন্যতম আসামিকেও নারায়ণগঞ্জে আত্মগোপন অবস্থায় গ্রেপ্তারের নজির রয়েছে।

একাধিক ঘটনায় নারায়ণগঞ্জে বাইরের জেলার সন্ত্রাসীদের অবস্থান নতুন করে প্রশ্ন তুলছে—অপরাধীরা কেন বারবার এই নারায়ণগঞ্জ জেলাকে আত্মগোপনের জন্য বেছে নিচ্ছে ? আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়লেও অপরাধীদের এই প্রবণতা স্থানীয় নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করার প্রয়োজনীয়তার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!