নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
যে ৭ জন দল ও প্রতিকের বিরুদ্ধে তাদের অনেকের প্রাথমিক সদস্যপদ নেই- মান্নান

যে ৭ জন দল ও প্রতিকের বিরুদ্ধে তাদের অনেকের প্রাথমিক সদস্যপদ নেই- মান্নান

প্রকাশিতঃ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিএনপির উদ্যোগে সম্প্রীতিসমাবেশ, লিফলেট বিতরণ ও ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৪ টায় নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জের ৭নং ওয়ার্ডের নাভানা ভূইয়া সিটি মাঠে ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এ বিশাল সমাবেশটি অনুষ্ঠিত হয়। এতে প্রায় ২০ হাজার নেতাকর্মী বিভিন্ন ইউনিটের খন্ড খন্ড মিছিল নিয়ে অংশগ্রহণ করেছেন।
নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক এড. রাকিবুর রহমান সাগরের সভাপতিতে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁও) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।
সমাবেশে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করে আজহারুল ইসলাম মান্নান বলেন, আল্লাহ আমার ভাগ্যে ধানের শীষের মনোনয়ন রেখেছেন। তাই দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে মনোনয়ন দিয়েছেন।
আজকে যারা ষড়যন্ত্র করছেন যদি তাদের মধ্য থেকে কেউ একজন মনোনয়ন পেতো তাহলে আমি তাদের সাথে নিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইতাম, কিন্তু দল ও ধানের শীষের বিরুদ্ধে ষড়যন্ত্র করতাম না।
তিনি আরো বলেন, মনোনয়ন চাওয়া দোষের কিছু না। মনোনয়ন যে কেউ চাইতেই পারে। যে ৭ জন দল ও ধানের শীষের বিরুদ্ধে একসাথে বসে ষড়যন্ত্র করছেন তাদের মধ্যে অনেকের বিএনপির প্রাথমিক সদস্য পদটিও নাই। আসুন দলের সিদ্ধান্ত মেনে দল ও দলের প্রতীক ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করি। ষড়যন্ত্র পরিহার করুন।
এসময় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী তাঁতীদলের কেন্দ্রীয় সদস্য সচিব কাজী মুজিবুর রহমান, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাবেক যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন বাদল, সোনারগাঁও পৌর বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু, নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক সাইফুদ্দীন মাহামুদ ফয়সাল, উপজেলা বিএনপির সদস্য বিএম ডালিম, মহানগর মহিলা দলের সভাপতি দিলারা মাসুদ ময়না, সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর আয়েশা আক্তার দিনা।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন সরকার, সদস্য সচিব রেদোয়ান রহমান পাপ্পু, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ অপু, সদস্য আরমান হোসেন, আশিকুর রহমান অনি, বাদশা খান, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আহমেদ হুমায়ুন কবির, নুরুল ইসলাম, কর্ণেল, সুহিন, সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দলের আহ্বায়ক জসিম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক সবুজ খান, মহানগর জাসাসের যুগ্ম আহ্বায়ক আব্দুল হাই, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদল নেতা সিফাতুর রহমান রাজু, জুবায়ের, থানা যুবদল নেতা আরাফাত রহমানসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!