নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা, নারায়ণগঞ্জে বিক্ষোভ
বরগুনার তালতলীতে মসজিদ নিয়ে দুশ্চিন্তা,মানবিক সহায়তার আহ্বান মুসুল্লিদের
ইরানের যুদ্ধে ক্ষমতাধর দেশগুলোর কার কী অবস্থান?
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে শাহাবুদ্দিন গংদের ঘর নির্মান
সেলিম হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর
Next
Prev
প্রচ্ছদ
সিদ্ধিরগঞ্জের ছাত্রহত্যা মামলার আসামি সেলিম মজুমদার-নাহিদের গ্রেফতারের দাবি!

সিদ্ধিরগঞ্জের ছাত্রহত্যা মামলার আসামি সেলিম মজুমদার-নাহিদের গ্রেফতারের দাবি!

প্রকাশিতঃ

ষ্টাফ রির্পোটার:
সারাদেশে গণ মানুষের আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান না থাকায় সিদ্ধিরগঞ্জে বেপরোয়া হয়ে উঠেছে চিহ্নিত অপরাধীরা। সিদ্ধিরগঞ্জের বিভিন্ন জায়গায় তাদের নামে জমি, দোকান ও মার্কেট দখল, লুটতরাজ, চাঁদাবাজি এবং হামলাসহ নানা ধরনের অভিযোগ পাওয়া যাচ্ছে। আওয়ামীলীগ সরকার পতনের পর এখন বিএনপির নাম ভাঙ্গিয়ে নব্য এ সন্ত্রাসীরা দখল ও চাঁদাবাজিতে মেতে উঠেছে। এমনই অভিযোগ বিভিন্ন সিদ্ধিরগঞ্জের সাধারণ বাসিন্দাদের।
তাঁদের অভিযোগ আদমজী নতুন বাজার এলাকার শীর্ষ সন্ত্রাসী বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র হত্যাসহ দেড় ডজনের বেশি মামলার সাজাপ্রাপ্ত আসামি আওয়ামী লীগ নেতা সেলিম মজুমদার ও আরেক শীর্ষ সন্ত্রাসী আদমজী নতুন বাজার এলাকার পক্ষী মজিবরের পুত্র মাদকের ডিলার নাহিদের কাছে জিম্মি হয়ে পড়েছে নাসিক ৬নং ওয়ার্ডের বাসিন্দারা। এদের ভয়ে রাস্তায় চলাচলে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে গার্মেন্টসগামী নারী শ্রমিকরা। আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান শুরু না হওয়ায় মানুষ এদের আতঙ্কে দিনপাড় করছে। সিদ্ধিরগঞ্জ বাসীর অভিযোগ, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাবস্থায় দলের ছত্রছায়ায় থেকে এলাকাজুড়ে তাদের অপকর্মের কোন শেষ ছিল না। আওয়ামী লীগের কতিপয় নেতাদের শেল্টারে কিশোরগ্যাং দিয়ে মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণসহ নানা অপকর্ম করে বেড়ানোর অভিযোগ নাহিদ বাহিনীর বিরুদ্ধে। একাধিকবার মাদকসহ আইনশৃঙ্খলা বাহিনী নাহিদ ও তার বাহিনীকে গ্রেফতার করলেও তাঁকে দমানো সম্ভব হয়নি। এর আগে নাহিদকে গ্রেফতার করলে পুলিশের হ্যান্ডকাপ নিয়ে পালিয়ে যায় সে। পরে অসাধু কিছু পুলিশকে বিপুল অঙ্কের টাকা দিয়ে এলাকায় ফিরে ফের সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত সে। বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো অভিযান না থাকায় বিএনপির কয়েকজন নেতার শেল্টারে এ বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ নাসিকের ৬ ও ৭নং ওয়ার্ডের বাসিন্দারা। মাদক ব্যবসা, চুরি, ছিনতাই, চাঁদাবাজি, দোকানপাট দখল সহ নানা অপকর্ম করে যাচ্ছে নাহিদ বাহিনী। কেউ প্রতিবাদ করলে দেয়া হচ্ছে হত্যা ও গুম করে ফেলার হুমকি। তাই ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না। সন্ত্রাসী নাহিদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ছাত্র হত্যার অভিযোগে মামলা ও সিদ্ধিরগঞ্জ থানায় অস্ত্রশস্ত্র লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে। তার গোপন টর্চারসেল গুলোতে অভিযান চালালে এসব অস্ত্র উদ্ধার সম্ভব হবে বলে জানান সিদ্ধিরগঞ্জবাসী।
সচেতন এলাকাবাসীর দাবি, অনতিবিলম্বে সন্ত্রাসী সেলিম মজুমদার ও নাহিদের বিরুদ্ধে অনুসন্ধান পূর্বক খোঁজখবর নিয়ে তাঁদের আইনের আওতায় আনা হোক। প্রয়োজনে তাদের খুঁজে বের করতে সেনাবাহিনীর সহযোগীতা নেয়া হোক। সেনাবাহিনী অথবা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে মহল্লার সাধারণ মানুষের সাথে কথা বললেই বুঝতে পারবে তারা কতোটা দুর্ধর্ষ সন্ত্রাসী।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!