নারায়ণগঞ্জ রবিবার | ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় স্বামীর বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘন্টায় গ্রেফতার ৮৩
ফতুল্লায় পাওয়া টাকা চাওয়ায় গৃহবধুকে হত্যা,টাকা-স্বর্নালংকার লুট
বন্দরে পিস্তল ঠেকিয়ে টাকা ছিনতাই ও হাত-পায়ে কুপিয়ে জখমের ঘটনায় মামলা
ফতুল্লায় ভূমিদস্যুদের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক রাসেলকে খুনের হুমকি
সিদ্ধিরগঞ্জে মাদকের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান এলাকাবাসীর
ফতুল্লায় কিশোরীকে গণধর্ষণ, ডিএমসিতে প্রেরন
লক্ষ্মীনারায়ণ মন্দিরের প্রবেশগেটে নতুন তালা, দুই পক্ষকে চাবি হস্তান্তর
দেশে গোয়েন্দা সংস্থা কি এখনো রাজনৈতিক কাজে ব্যবহৃত হচ্ছে?
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২৬
বিজয়া দশমী/অশ্রুসিক্ত নয়নে নারায়ণগঞ্জে দেবী দুর্গার বিদায়
অতিরিক্ত ডিআইজির ট্রিপ্লেক্স বাড়িতে চলত যত অপকর্ম, লাগত রেজিস্ট্রেশন ফি
অগ্রবাণী প্রতিদিনের প্রকাশক-সম্পাদক স্বপন কুমার পোদ্দার আর নেই
কাশিপুর ভোলাইলে মূর্তিমান আতংক নামধারী যুবদলের ক্যাডার পাগলা সোহেল!
সিদ্ধিরগঞ্জে কথিত বিএনপি নেতার শেল্টারে রমজান বাহিনীর কোটি টাকার মাদক ব্যবসা !!  
সিদ্ধিরগঞ্জের শিমরাইল হতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
লক্ষী নারায়ণ দূর্গা মন্দির নিয়ে বিএসপি নেতা টনি মল্লিকের হুশিয়ারী!
আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া,
সৌদিস্থ বাংলাদেশ হাইকমিশনারের ব্যর্থতার বলি “নজরুল-সিতি”
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?
বিএনপির অন্তর্কোন্দলে ৯ মাসে নিহত ৪০
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
Next
Prev
প্রচ্ছদ
সিদ্ধিরগঞ্জের নতুন আইলপাড়ার বিষফোঁড়া ইটালী ভিলা,আতঙ্কে পুরো এলাকাবাসী!

সিদ্ধিরগঞ্জের নতুন আইলপাড়ার বিষফোঁড়া ইটালী ভিলা,আতঙ্কে পুরো এলাকাবাসী!

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার নতুন আইলপাড়ার ইটালী ভিলা নামক বাড়ীটি অত্যন্ত অনিরাপদ, ঝুকিপূর্ণ ও বিপদজ্জনকভাবে নির্মান করায় যে কোন সময় ধসে পড়ার আতঙ্কে আছে পুরো এলাকাবাসী। দ্রুত সময়ের মধ্যে এই ভবনটি ভেঙ্গে অপসারণের দাবী জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। ভবনটি অপসারন করা না হলে রানা প্লাজার মতো বড় ধরনের দূর্ঘটনা ঘটার আশঙ্কায় রয়েছে স্থানীয়রা।
ঘটনার সূত্রপাতঃ
সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি নতুন আইলপাড়া এলাকায় ইটালী প্রবাসি দম্পত্তি শাহাবুদ্দিন ও মার্জিয়া খাতুন আলো বিগত ২০১৭ সালে রাজউক অনুমোদিত জনসাধারণের যাতায়াতের রাস্তার উপর বাড়ী নির্মাণের কাজ শুরু করেন। ওই সময় থেকেই এলাকাবাসির অভিযোগ ছিলো বাড়ি নির্মাণের সময় রাস্তার জন্য কোন জায়গা না ছেড়ে ক্ষমতার অপব্যবহার করে জোড়পুর্বক বাড়ি নির্মাণ করেছিলেন ওই দম্পতি। এ বিষয়ে স্থানীয় এলাকাবাসী ও গন্যমান্য ব্যক্তিবগের কোন অনুরোধ কর্ণপাত না করে রাস্তার উপরে বাড়ি নির্মাণের কাজ চালিয়ে যেতে থাকেন এই দম্পতি। পরবর্তীতে পিছনের বাড়ির মালিক বীর মুক্তিযোদ্ধা খন্দকার নজরুল ইসলাম ও নাজিমউদ্দীন রাজউকে একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগের প্রেক্ষিতে রাজউক ওই দম্পতিকে নিজ দায়িত্বে নকশা বহির্ভূত স্থাপনা অপসারনের নির্দেশ দেয়। ওই দম্পতি বাড়িটির নকশা বহির্ভূত অংশ অপসারণ না করায় বিগত ০৬ সেপ্টেম্বর ২০১৮ সালে ইটালী ভিলা নামক বাড়ীতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে উচ্ছেদ অভিযান চালায় রাজউক। এসময় বাড়ির নকশা বহির্ভূত অংশ ভাঙ্গাসহ রাস্তার উপরে থাকা একটি পিলারও ভেঙ্গে দেয় রাজউক। এই বাড়িটি যাতে দুই তলার উপরে করতে না পারে তাই সকল পিলারের রড ছাদের সাথে সমান করে কেটে দেয় রাজউক। এসময় ওই দম্পতি দেশে না থাকায় শাহাবুদ্দিন এর পিতা ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নিকট অঙ্গীকার করেন যে, জনসাধারণের যাতায়াতের ভিতরের রাস্তাটি ১২ ফিট করবেন, রাজউক নকশা বহির্ভূত অংশ দ্রুত সময়ে অপসারন করবেন এবং ২য় তলার উপরে আর বৃদ্ধি করবেন না। পরবর্তীতে এই দম্পতি রাজউকের সাথে কৃত অঙ্গীকারের কোন কিছু বাস্তবায়ন না করে পুরো কাজ বন্ধ করে দেয়।
চার মাসে পাঁচ তলা বৃদ্ধিঃ
পরবতীতে অদৃশ্য শক্তির জোরে রাজউক এর নিকট ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারকৃত কোন কিছু বাস্তাবায়ন না করে এবং কোন কিছুর তোয়াক্কা না করে বিগত প্রায় চার মাসে অবৈধভাবে রাতারাতি ২ তলার উপর আরো ৭ তলা বিল্ডিং নির্মাণ করে ফেলেন এবং রাজউক এর পুরোপুরি নকশা বর্হিভূত ও ২য় তলা ভবন সম্পূর্ন করার পর পিছনের ২.৫ শতাংশ জমি নতুন করে ক্রয় করে নাম মাত্র ফাউন্ডেশন দিয়ে পুরাতন বাড়ীর সাথে সংযোজন করে ফেলেন ।
ওই দম্পতির ফেইসবুক পোস্টে তোলপাড়ঃ
বিগত ১৪ জুলাই ২০২৫ ইং তারিখে প্রবাসী দম্পত্তি শাহাবুদ্দিন সরকার ও মার্জিয়া খাতুন তাদের ভেরিফাইড ফেইজবুক পেইজে Samona Sarkar ও Sarkar Marzia তে একটি ভিডিও এবং একটি টি ছবি পোস্ট করে। তাদের প্রকাশিত ভিডিও ও ছবিতে দেখা যায়, ২য় তলার ছাদের সবগুলো পিলারের রড মাত্র ২ ইঞ্জি লেপিং বা সংযোগ দিয়ে দুই তলার উপর অত্যন্ত অনিরাপদ, ঝুকিপূর্ণ ও বিপদজ্জনকভাবে আরো ৫তলা ভবন নির্মাণ করেন। ২ ইঞ্জি লেপিং বা সংযোগ দিয়ে দুই তলার উপর অত্যন্ত অনিরাপদ, ঝুকিপূর্ণ ও বিপদজ্জনকভাবে আরো ৫তলা ভবন নির্মাণ করায় সম্পুর্ণ ভবন ধসে পড়ার আতঙ্কে পুরো এলাকাবাসী। দ্রুত পুরো ভবনটি অপসারনের জন্য স্থানীয় এলাকাবাসী রাজউকে লিখিত অভিযোগসহ বিক্ষোভ মিছিল করেছেন বলে জানা গেছে।
ইঞ্জিনিয়ারদের অভিমতঃ
এই প্রতিবেদকের সাথে একাধিক ইঞ্জিনিয়ারের সাথে কথা হয়, তারা বলেন মাত্র ২ইঞ্চি লেপিং বা সংযোগ দিয়ে কোনভাবেই ৭ তলা ভবন নির্মান করা যায় না। ভূমিকম্পের কথা বাদই দিলাম যদি জোরে বাতাশ হলে এই লেপিংয়ের জায়গায় ফাটল ধরবে। সামান্য ভূমিকম্পে ভেঙ্গে যেতে পারে ভবনটি। ভবনটি দ্রুত অপসারণ করে ফেলা উচিৎ হবে।
এ বিষয়ে প্রবাসী দম্পতির সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি। ইটালী ভিলায় গেলে দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার জানায়, তারা জরুরী কাজে এম্বাসীতে আছেন।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নগর পরিকল্পনাবিদ মোঃ মঈনুল ইসলাম কে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেন নি।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এর জোন ৮/২ এর ইন্সপেক্টর সোহেল রানা বলেন, প্রবাসী দম্পতি একটি পিলার অপসারন করেছেন, মোবাইল কোর্টের অভিযান করার পর পুনরায় অবৈধভাবে আরো ০৫ তলা নির্মাণ করেছেন, সে বিষয়টি আমার জানা নাই। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এর জোন ৮/২ এর অথরাইজড অফিসার এফ আর আশিক আহম্মেদ জানায়, আমি অতিরিক্ত দায়িত্ব হিসেবে এই জোনে আছি। তবে মোবাইল কোর্ট পরিচালনার সময় যে অঙ্গীকার করেছেন, তার বাস্তবায়ন না করে বাড়ী নির্মানের কোন সুযোগ নাই। তথাপিও যদি আইন অমান্য করে ঝুকিপূর্ণভাবে বাড়ি নির্মাণ করে তাহলে পুরো বাড়ীটি অপসারণ করা হবে।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এর জোন ৮/২ এর উপ-পরিচালক (প্রশাসন) মোঃ সাইফুল ইসলাম বলেন এ দায়িত্ব আমি নাই। কিন্ত মোবাইল কোর্ট পরিচালনার সময় যে অঙ্গীকার করেছেন, তার বাস্তবায়ন না করে ২ ইঞ্জি লেপিং দিয়ে ঝুকিপূর্ণ বাড়ী নির্মান করে থাকলে বাড়ীতো অপসারন করা হবেই, সাথে ফৌজদারী মামলাও করা হবে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!