নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
সিদ্ধিরগঞ্জে অপকর্মের প্রতিবাদ করায় সন্ত্রাসী হামলা, আহত-৩

সিদ্ধিরগঞ্জে অপকর্মের প্রতিবাদ করায় সন্ত্রাসী হামলা, আহত-৩

প্রকাশিতঃ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :

সিদ্ধিরগঞ্জের আউলাবন এলাকায় একটি সন্ত্রাসী চক্রের অপকর্পের প্রতিবাদ করায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন যুবক আহত হওয়ায় ভুক্তভোগী জাকির হোসেন বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ ও আরো অজ্ঞাত ৬/৭ জনকে আসামী করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছে।

অভিযুক্তরা হলো, সিদ্ধিরগঞ্জের নাসিক ৪নং ওয়ার্ডের আউলাবন এলাকার মৃত আব্দুস সালামের ছেলে আসলাম (৩৫), একই এলাকার বাবুল মিয়ার ছেলে মো: হীরা (২১), হেলাল ওরফে হেলুর ছেলে আশিক (২০) ও হেলালের স্ত্রী আমেনা (৪৫)।

এ ঘটনায় আহতরা হলো, জাকির হোসেনের বড় ছেলে মো: শরীফ (২৬), ছোট ছেলে আব্দুল্লাহ আল সিয়াম (২০) ও তার বোন ফতে (৪০)।

অভিযোগে ভুক্তভোগী মো: জাকির হোসেন উল্লেখ করেন, অভিযুক্তরা এলাকার চিহ্নিত মাদকসেবী, দাঙ্গাবাজ, চাঁদাবাজ ও উশৃঙ্খল প্রকৃতির লোক। তারা এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত। তাদের বিরুদ্ধে ভয়ে কেউই কিছু বলতে সাহস পায় না। তারা এলাকার যুবকদের নানা প্রলোভনে ব্ল্যাকমেইল করে চাঁদা আদায় করে। তার ছেলে আব্দুল্লাহ আল সিয়ামকে দীর্ঘদিন যাবৎ ফাঁদে ফেলে তার ও তার পরিবারের ক্ষতিসাধণের চেষ্টা করছে। অভিযুক্ত আসলাম গত ৮ মাস আগে তার ছেলেকে ছল চাতুরির মাধ্যমে বাসায় ডেকে নিয়ে যায় এবং তাহার স্ত্রীর সাথে যৌন আকাঙ্খা পূরণের প্রস্তাব দেয়। তার ছেলে তাদের এরূপ আচরণে তৎক্ষনাত বাসা হতে কৌশলে চলে এসে তাকে ঘটনার বিষয়ে অবগত করে।

তিনি অভিযোগে আরো উল্লেখ করেন, নাসিক ৪ নং ওয়ার্ডের আউলাবন এলাকায় জাইফা এন্টারপ্রাইজ নামে তার একটি চাউলের আড়ৎ আছে। গত বছরের ২৫ সেপ্টেম্বর অভিযুক্ত আসলাম উক্ত ঘটনার জেরে তার চাউলের আড়তের সামনে এসে তাকে হত্যার হুমকি- ধমকি প্রদর্শন করে এবং ব্ল্যাকমেইল করে মানাহানী করার হুমকি দিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবী করে। তাদের দাবীকৃত চাঁদা প্রদানে অপরাগতা প্রকাশ করায় অভিযুক্ত আসামীরা যেকোন সময় তার ও তার পরিবারের সদস্যদের গুম, খুন, হত্যা করবে বলে প্রকাশ্যে হুমকি দেয়। এ ঘটনায় তিনি বিজ্ঞ আদালতে ২টি মামলা দায়ের করে। সি আর মামলা নং- ৪১৪/২০২৫, ৪১৭/২০২৫। মামলা দায়েরের পর তারা আরো ক্ষিপ্ত হয়ে পরে। তারই জের ধরে গত বছরের ৩০ নভেম্বর তার ভুক্তভোগী ছেলে সিদ্ধিরগঞ্জ পুল এলাকার পাওয়ার জিমে ব্যায়াম করার উদ্দেশ্যে যাওয়ার সময় অভিযুক্ত সালাম, হীরা ও আশিকসহ অজ্ঞাতানামা ৫/৬ জন সন্ত্রাসী তার ছেলেকে অপহরণের উদ্দেশ্যে কালো রংয়ের একটি হাইয়েস গাড়ি দিয়ে তার ছেলেকে টানা হেচড়া করে উঠিয়ে নেয়ার চেষ্টা করে। এসময় তার ছেলের ডাক চিৎকারে আশে-পাশের লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়।

অভিযোগে ভুক্তভোগী জাকির হোসেন আরো উল্লখ করেন, সর্বশেষ চলতি বছরের গত ১ জানুয়ারী সকাল ১১ টায় তার ছেলে আব্দুল্লাহ আল সিয়াম বাড়ির সামনের রাস্তায় বের হলে অভিযুক্ত সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র ছুড়ি, রামদা, কাঠের ডাসা, লাঠি-সোটা হাতে নিয়ে তার ছোট ছেলের উপর পরিকল্পিতভাবে আক্রমন করে। এসময় তার ছেলেকে এলোপাথারি মারধর করে আহত করে। তখন তার ছোট ছেলের ডাক চিৎকারে তিনি, তার বড় ছেলে শরিফ ও আমার বোন ফতে ঘটনাস্থলে এসে তার ছেলেকে উদ্ধারে চেষ্টা করিলে অভিযুক্তরা তাদেরকেও মারধর করে গুরুতর জখম করে। এসময় আহতদের উদ্ধার করে খানপুর তিনশ শয্যা হাসপাতাল নিয়ে চিকিৎসা দেয়া হয়।

এ ব্যাপারে অভিযোগের তদন্ত কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) গাজী মাহতাব উদ্দিন জানান, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!