নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
সিদ্ধিরগঞ্জে ইজারার শর্ত ভঙ্গ করে ডিএনডি লেক ও রাস্তায় পশুর হাট

সিদ্ধিরগঞ্জে ইজারার শর্ত ভঙ্গ করে ডিএনডি লেক ও রাস্তায় পশুর হাট

প্রকাশিতঃ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সিদ্ধিরগঞ্জের এক নম্বর ওয়ার্ডের সিআইখোলা এলাকায় ইজারার শর্ত ভঙ্গ এবং স্থানীয়দের আপত্তি উপেক্ষা করে পবিত্র ঈদুুল আজহা উপলক্ষে ডিএনডি লেক ও চলাচলের রাস্তা দখল করে বসানো হয়েছে অস্থায়ী পশুর হাট। ডিএনডি সেচ খালের সৌন্দর্য বর্ধনে লাগানো গাছ বিনষ্ট ও জনদুর্ভোগ লাগবে এখানে হাট না বসানোর জন্য সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের কাছে এলাকাবাসী লিখিত অভিযোগ করলেও নিয়ম-নীতির তোয়াক্কা না করে সিটি কর্তৃপক্ষের অর্থায়নে নির্মিত লেকের পাড় ও জনসাধারণের চলাচলের রাস্তা দখল করে হাট বসিয়েছে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার ইসলামের মনোনীত ইজারাদার। এতে এলাকায় চলছে সমালোচনা। বিরাজ করছে ক্ষোভ।
সোমবার (১১ জুন) দুপুরে সরেজমিন ঘুরে দেখা যায়, সিআই খোলা হাটের ইজারাদার মহল্লার ভিতরের বিভিন্ন রাস্তার উপর হাট বসিয়েছে। এছাড়াও হাট বসানো হয়েছে ডিএনডি লেকের পশ্চিম পাড়ে। ডিএনডি খালের সৌন্দর্য্য বর্ধন প্রকল্পের অধীনে লাগানো গাছ কেটে কোন কোন স্থানে সীমানা প্রাচীর ভেঙ্গে এসব স্থানে গরুর হাট বসানো হয়েছে। গরু ও মানুষের চলাচলের কারণে এসব স্থানের খালের পাড়ের মাটি ভেঙ্গে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এখানে হাট বসানোর অনুমতি না দিতে এলাকাবাসী গণস্বাক্ষর দিয়ে গত ৬ জুন সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বরাবর লিখিত আবেদন করেন। স্থানীয়দের দাবী, সিটি কর্তৃপক্ষ জনসাধারণের দূর্ভোগের বিষয়টি আমলে না নেয়ায় ইজারাদার কর্তৃপক্ষ স্থানীয় জনসাধারণ ও সিটি কর্তৃপক্ষকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করার মত দৃষ্টতা দেখিয়েছে।
জানা যায়, পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১৪টি পশুর হাটের ইজারা দেয়। সিটি কর্পোরেশনের দেয়া শর্ত অনুযায়ী নির্ধারিত স্থান ব্যাতীত সড়ক, মহাসড়ক কিংবা জোর পূর্বক অন্য কারো জায়গায় হাট বসানো যাবে না এবং ময়লা আবর্জনা পরিস্কার রাখতে হবে। এসব কোন শর্তই মানছে না নাসিক ১ নম্বর ওয়ার্ডের সিআই খোলা বালুর মাঠ পশুর হাট ইজারাদার। সিটি কর্পোরেশন সিআইখোলা বালুর মাঠের নামে পশুর হাটের ইজারা দিলেও প্রকৃত পক্ষে কোন বালুর মাঠের অস্তিত্ব নেই। মো: সালাম নামে স্থানীয় কাউন্সিলরের এক নিকট আত্মীয়র নামে হাট ইজারা এনে কাউন্সিলর আনোয়ার ইসলাম পেশী শক্তির প্রভাব খাটিয়ে সিআইখোলা এলাকার চলাচলের রাস্তা এবং সিটি কর্পোরেশনের অর্থায়নে নির্মিত প্রায় এক কিলোমিটার লেকের পাড় দখল করে বসানো হয়েছে পশুর হাট। এতে জনসাধারণের চলাচলে ভোগান্তির সৃষ্টি হয়েছে।
আরো জানা যায়, শতকোটি টাকা ব্যয়ে এ প্রকল্পের অধীনে ডিএনডি খালের পশ্চিম পাড়ে জমিতে সীমানা প্রাচীর নির্মাণ ও লাইট পোষ্ট স্থাপন করে খালের সৌন্দর্য্য বর্ধনের কাজ চলমান রয়েছে। প্রকল্পের স্থানে লাগানো গাছ কেটে মাঠ চিহ্নিত করে গরুর হাট বসানো হয়েছে। গাছ কেটে ও পাড়ের সৌন্দর্য্য নষ্ট করে হাট বাসনোর কারণে এলাকার পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি এলাকাবাসী দুর্ভোগের শিকার হচ্ছে। প্রকৃত পক্ষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন থেকে কোরবানীর পশুর হাটের জন্য নাসিক এক নম্বর ওয়ার্ডের আবাসিক এলাকার সিআই খোলা বালুর মাঠের নামে ইজারা আনলেও অবৈধভাবে এখন ডিএনডি প্রকল্পের খালের পাড় ও এলাকার চলাচলের রাস্তা দখল করে গরুর হাট বসিয়েছেন ইজারাদার কর্তৃপক্ষ।
স্থানীয় এলাকাবাসীর দাবী, পশুর হাটের জন্য সিআই খোলা বালুর মাঠ ইজারা আনলেও ডিএনডি খালের পাড়ে এবং রাস্তা দখল করে হাট বসানো অবৈধ। এসব স্থানের সৌন্দর্য্য রক্ষায় সিটি কর্পোরেশনকে উদ্যোগ নেয়ার দাবী জানান স্থানীয়রা। এছাড়াও আবাসিক এলাকার মহল্লার ভিতরে পশুর হাট বসার কারণে চলাচলে দুর্ভোগের শিকার হচ্ছে জনসাধারণ। পশুর ময়লা আবর্জনার দুর্গন্ধে এলাকায় বসবাস করা কষ্টকর হয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানায়, সিআইখোলা এলাকায় ডিএনডি সেচ খালের পাড় ও সড়ককে বালুর মাঠ উল্লেখ করে পশুর হাটের ইজারা নিয়েছেন নাসিক এক নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার ইসলামের ভাগিনা মো: সালাম। হাটটির ইজারাদার মো: সালাম হলেও মূলে রয়েছেন কাউন্সিলর আনোয়ার ইসলাম। একজন জনপ্রতিনিধি হয়ে এ কাউন্সিলর সড়ক দখল করে পশুর হাট বসিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করছেন। এছাড়াও সিটি কর্পোরেশনের অর্থায়নে নির্মিত আরসিসি ঢালাই করা জনবহুল সড়কের বিভিন্ন স্থানে গর্ত করে বাঁশের খুঁটি লাগিয়ে দখল করা হয়েছে চলাচলের রাস্তা। একই সঙ্গে ডিএনডি সেচ খালের পাড়ে সৌন্দর্য বর্ধনে লাগানো কিছু গাছ কেটে বাঁশের ভেড়া দিয়ে হাট বসানো হয়েছে। সড়কের উপর বেঁধে রাখা হয়েছে বহু গরু। ফলে এ সড়ক দিয়ে যানবাহন ও জনচলাচল অসম্ভব হয়ে পড়ছে।
সিআইখোলা হাটের ইজারাদার মো: সালামের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। হাট কর্তৃপক্ষ বিভিন্ন স্থানে ব্যানার সাটিয়ে কাউন্সিলরের ছেলের ফোন নাম্বার দিয়ে রেখেছে। যাতে কেউ ইজারাদারের সাথে যোগাযোগ করতে না পারে।
জানতে চাইলে কাউন্সিলর আনোয়ার ইসলাম বলেন, সিটি কর্পোরেশন থেকে ইজারা নিয়েই হাট বসানো হয়েছে। তবে জনদুর্ভোগ যেন না হয় সেদিকে আমার নজর রয়েছে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী মো: জাকির হোসেন জানান, পশুর হাট ইজারা দেওয়ার সময় ইজারাদারদেরকে বিভিন্ন শর্ত বেধে দেওয়া হয়েছে। যদি কেউ ইজারার শর্ত ভেঙ্গে জনসাধারণের চলাচলের রাস্তা দখল করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাহলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি লোক পাঠিয়ে খবর নিচ্ছি। সত্যতা পেলে ব্যবস্থা নেয়া হবে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!