নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
Next
Prev
প্রচ্ছদ
সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ যুবদল নেতা মোস্তাফা গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ যুবদল নেতা মোস্তাফা গ্রেফতার

প্রকাশিতঃ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
সিদ্ধিরগঞ্জে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একাধিক মাদক মামলার আসামী ও নাসিক ১নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো: মোস্তফা (৪৪) কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে তাকে মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মো: মোস্তফা সিদ্ধিরগঞ্জের পাইনাদী এলাকার আব্দুল খালেকের ছেলে।
এরআগে গত বুধবার (১৮ জুন) রাতে সিদ্ধিরগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রাশেদুল ইসলাম সঙ্গীয় ফোর্স পাইনাদী মধ্য পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এসময় তার দেহ তল্লাশী করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে উক্ত স্থানে অবস্থান করছিল বলে স্বীকার করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ধৃত চিহ্নিত মাদক ব্যবসায়ী মোস্তফা নাসিক ১নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক। রাজনীতির আড়ালে দীর্ঘদিন ধরে সে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে। তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদক সহ একাধিক মামলা রয়েছে।
এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, গত বুধবার রাতে পাইনাদী মধ্য পাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোস্তফাকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তার বিরুদ্ধে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর টেবিল ১০(ক) ধারায় মামলা দায়ের শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, মাদক ব্যবসায়ী মোস্তফার বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলো হলো-(১) সিদ্ধিরগঞ্জ থানার মামলা নং-৩, তাং-০১/০৪/১৫ইং, ধারা-১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯(১) এর ৩(খ)/২৫, (২) সিদ্ধিরগঞ্জ থানার মামলা নং-৪. তাং-০৩/০২/১৫ইং. ধারা-১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯(১) এর ৯(ক)/২৫, (৩) সিদ্ধিরগঞ্জ থানার মামলা নং-৪৪. তাং-২৩/১২/১১ইং, ধারা-১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯(১) এর ৯(ক), (৪) সিদ্ধিরগঞ্জ থানার মামলা নং-৪৬, তাং-২১/০৫/১৮, ধারা-১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯(১) এর ৯(খ), (৫) সিদ্ধিরগঞ্জ থানার মামলা নং-১, তাং-০১/০২/০৬ইং, ধারা-আইন-শৃঙ্খলা বিঘœকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২ সংশোধনী ২০০৯ এর ৪(১), (৬) সিদ্ধিরগঞ্জ থানার জিডি নং-৯৭০, তাং-১৭/০৩/২৪ইং, ধারা- ফৌঃ কাঃ বিঃ-১৫১, (৭) সিদ্ধিরগঞ্জ থানার মামলা নং-৬৮, তাং-২৮/০৮/১৯ইং, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর টেবিল ১৪(ক)।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!