নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা, নারায়ণগঞ্জে বিক্ষোভ
বরগুনার তালতলীতে মসজিদ নিয়ে দুশ্চিন্তা,মানবিক সহায়তার আহ্বান মুসুল্লিদের
Next
Prev
প্রচ্ছদ
সিদ্ধিরগঞ্জে ইয়াবা-মদ-গাঁজাসহ গ্রেফতার ৩

সিদ্ধিরগঞ্জে ইয়াবা-মদ-গাঁজাসহ গ্রেফতার ৩

প্রকাশিতঃ

স্টাফ রিপোর্টার:
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবা, দেশীয় তৈরি মদ ও গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার সকাল পর্যন্ত পৃথক সময়ে পরিচালিত এসব অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়। অভিযানে পুলিশের একাধিক টিম অংশ নেয়।
প্রথম অভিযানে শুক্রবার দিবাগত রাত ১টার দিকে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি টিম মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, আদর্শনগর জামে মসজিদের সামনে ইয়াবা বিক্রির জন্য এক ব্যক্তি অবস্থান করছে। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে হাতেনাতে আটক করে। গ্রেফতারকৃতের নাম মো. বিল্লাল হোসেন (৩৫)। সে ওই এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে।
পরবর্তী অভিযানে একই দিন ভোর ৪টার দিকে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় অবস্থানকালীন পুলিশ জানতে পারে, মিজমিজি চৌধুরীপাড়ায় বসতবাড়ির সামনে রাস্তার ওপর দেশীয় তৈরি মদ বিক্রির প্রস্তুতি চলছে। পরে পুলিশের অভিযানে গ্রেপ্তার করা হয় জুয়েল (৩৫) নামে এক ব্যক্তিকে। সে ওই এলাকার ওমর ফারুকের ছেলে। তার কাছ থেকে একটি শাহ সিমেন্ট লেখা প্লাস্টিকের ব্যাগে রাখা ১০টি বোতলে মোট ২০ লিটার দেশীয় তৈরি মদ উদ্ধার করা হয়। যার বাজারমূল্য আনুমানিক ১০ হাজার টাকা।
সবশেষ অভিযানটি পরিচালিত হয় সকাল ৭টার দিকে। পুলিশের একটি টিম চিটাগাং রোড বাসস্ট্যান্ড এলাকায় অবস্থানকালীন গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে, সানারপাড় এলাকায় একটি বাড়ির সামনে গাঁজা বিক্রির জন্য একজন ব্যক্তি প্রস্তুত রয়েছে। পরে পুলিশ অভিযানে গিয়ে ওই ব্যক্তিকে গ্রেফতার করে। ধৃত ব্যক্তির নাম মো. রনি ভূঁইয়া (৩৬)। সেই ওই এলাকার বাদশা ভূঁইয়ার ছেলে। তার কাছ থেকে একটি নীল পলিথিনে রাখা এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৪০ হাজার টাকা।
উল্লেখ্য, প্রতিটি অভিযানে এসআই ওয়ালি উল্লাহ, এসআই মাসুম বিল্লাহ, এসআই বজলুর রহমান, এএসআই গৌরাঙ্গ মন্ডল, এএসআই আমিরুল ইসলাম, কনস্টেবল আশরাফ হোসেন ও মাসুদ রানা প্রমুখ পুলিশের সদস্যরা অংশ নেন।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পৃথকভাবে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!