নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন: গ্রেপ্তার ৩, ড্রেজার পাইপসহ জব্দ 
আমতলীতে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক অনুষ্ঠান
দূর্গাপুজা উপলক্ষে দরিদ্র পরিবারের মাঝে কাউন্সিলর প্রার্থী মাহমুদুল হাসান
সিসিটিভি ফুটেজে ভাগিনা রিফাত ও সালাম,মামলা হলেও গ্রেফতার নেই
প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষনাবেক্ষনের দায়িত্বে ছাত্রলীগের সাবেক নেতা নিমিতোষ ওঝা
Next
Prev
প্রচ্ছদ
সিদ্ধিরগঞ্জে কথিত যুবদল নেতা রুহুলের হাত ধরে সক্রিয় হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ

সিদ্ধিরগঞ্জে কথিত যুবদল নেতা রুহুলের হাত ধরে সক্রিয় হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

নাসিক ১নং ওয়ার্ডে ঝটিকা মিছিল 

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :  সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগের পূর্নবাসনকারী সন্ত্রাসী কথিত যুবদল নেতা পরিচয়দানকারী রুহুল আমিন ভোলার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি মতিউর রহমান মতির সাথে আতাঁত করে নাসিক ১ নং ওয়ার্ডে আওয়ামী লীগের ঝটিকা মিছিল আয়োজন করে দেয়ার অভিযোগ উঠেছে। সম্প্রতি নাসিক ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মতিউর রহমান মতির সাথে নারায়ণগঞ্জ জেলা কোর্ট হাজতে একান্ত সাক্ষাৎ করেন সন্ত্রাসী রুহুল আমিন ভোলা। এরপরই রবিবার  নাসিক ১নং ওয়ার্ডে আওয়ামী লীগের ঝটিকা মিছিল নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে জনমনে।অনুসন্ধানে জানা যায়, সিদ্ধিরগঞ্জের আলোচিত ত্রাস পানি আকতার বাহিনীর সকল সন্ত্রাসী এখন রুহুল আমিন বাহিনীর সদস্য। নাসিক ১নং ওয়ার্ডের ঝটিকা মিছিলে রুহুলের নির্দেশনায় মুখে মাস্ক পড়ে অংশ নেয় পানি আকতার বাহিনী। এদিকে শীর্ষ সন্ত্রাসী মতিউর রহমান মতির সাথে আতাঁত ও পানি আকতার বাহিনীকে নিয়ে সিদ্ধিরগঞ্জে বিএনপিকে বেকায়দায় ফেলতে চাচ্ছে রুহুল আমিন ভোলা বলে জানিয়েছেন বিএনপির একাধিক মহল। তারা জানান, রুহুল আমিন ভোলা মূলত মতির সহযোগী। সে নামেমাত্র লেবাসে বিএনপি। শোনা যাচ্ছে মতি শীঘ্রই জেল হাজত থেকে জামিনে বের হবে। আওয়ামী লীগের ১৭ বছরে মতির সাথেই আতাত করে রাজনীতি করেছে রুহুল। মতি ও পানি আকতারের সকল লোককে শেল্টার দিচ্ছে রুহুল আমিন ভোলা। তার বিরুদ্ধে এখনই সাংগঠনিক ব্যবস্থা না নিলে দলের জন্য অপূরনীয় ক্ষতি হয়ে যেতে পারে। এমতাবস্থায় তারা নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের হস্তক্ষেপ কামনা করেছেন। রুহুলের বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে, আদমজী ইপিজেডের ইউনিভার্সেল নামক একটি গার্মেন্টসের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুর রহমান সাগর ও মতির সহযোগী রুহুল আমিনের সহযোগীদের মধ্যে বাগ্‌বিতণ্ডা সৃষ্টি হয়। তখন রুহুল আমিনের সহযোগীরা ইপিজেডের ভেতরেই সাগরের লোকদের কুপিয়ে জখম করে। এসময় গোলাগুলির ঘটনাও ঘটে। এতে স্থানীয় সংবাদকর্মীসহ উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!