নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
সিদ্ধিরগঞ্জে চাঁদা না পেয়ে ফুটপাত ব্যবসায়ী ও তার স্ত্রী সন্তানকে মারধর

সিদ্ধিরগঞ্জে চাঁদা না পেয়ে ফুটপাত ব্যবসায়ী ও তার স্ত্রী সন্তানকে মারধর

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

অভিযোগ বিএনপি যুবদলের ৬ জনের বিরুদ্ধে 

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:

সিদ্ধিরগঞ্জ পুলের চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিতে উচ্ছেদের নামে ফুটপাত ব্যবসায়ীদের মারধর করার অভিযোগ উঠেছে বিএনপি ও যুবদল নেতাদের বিরুদ্ধে। চাঁদা দিতে অস্বীকার করায় এক ব্যবসায়ী ও তার স্ত্রী সন্তানদের মারধর করা হয়েছে। রবিবার (১০ মে) দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিএনপি ও যুবদলের ৬ জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ করেছেন ব্যবসায়ী মাসুদের স্ত্রী আসমা।

অভিযুক্তরা হলেন, নাসিক ১ নম্বর ওয়ার্ডের মিজমিজি বাতেনপাড়া এলাকার শাহজাহান ভূঁইয়ার ছেলে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য শহিদুল ইসলাম ভূঁইয়া (৫০), মিজমিজির মৃত তাহের আলীর ছেলে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হালিম জুয়েল (৬৫), একই এলাকার মরুর ছেলে রাসেল (৪০), মৃত খালেক বেপারীর ছেলে শেখ জামাল (৫৫), মোস্তফার ছেলে উজ্জল (৪২), শাহজাহানের ছেলে অপু (৪০) সহ অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, অভিযুক্তরা এলাকার চিহ্নিত চাঁদাবাজ, উশৃঙ্খল ও খারাপ প্রকৃতির লোক। আমার স্বামী মাসুদ ওরফে ভাঙালি সিদ্ধিরগঞ্জ পুল এলাকায়

ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ী। দীর্ঘ দিন ধরে তিনি শান্তিপূর্ণভাবে মাছের ব্যবসা করে আসছেন। অভিযুক্ত আমাদের কাছে অযৌক্তিক অযুহাতে চাঁদা দাবি করে আসছে। তারা চাঁদার দাবিতে নানা পন্থায় হুমকি-ধমকি, ভয়-ভীতি দেখায়। তারই ধারাবাহিকতায় তারা দলবল নিয়ে রোববার দুপুরে আমার স্বামীর দোকান তুলে নিতে বলে। আমরা বৈধভাবে এখানে ব্যবসা করছি, যদি সিটি করপোরেশন সকল ব্যবসায়ীদের উচ্ছেদ করে তবে আমরাও চলে যাবো বললেও তারা কর্নপাত করেনি। তারা আমার ও আমার স্বামীর কাছ থেকে উদ্দেশ্য হাসিলে ব্যর্থ হওয়ায় আমাদেরকে অশ্লীল ভাষায় গালি-গালাজ করে। একপর্যায় যুবদল নেতা শদিুল  আমার স্বামীকে চড় থাপ্পড় মারে। এসময় শহিদুলের ইন্ধনে অন্যরা ও অজ্ঞাতনামা ১০-১২ জন সন্ত্রাসী তৎক্ষনাত আমাদের উপর অতর্কিত হামলা চালায়। তারা আমার স্বামীকে এলোপাথারী কিল, ঘুষি, লাথি মারিয়া শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। আমি ও আমার কন্যা সাদিয়া (১৭), জামিলা (১৩) ও জান্নাত (৪) তাদের বাধা দিলে তারা আমাকে ও আমার কন্যা সন্তানকে মারধর শ্লীলতাহানীর চেষ্টায় শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়। পরবর্তীতে তারা আমাদের দোকান থেকে প্রায় ১ লাখ ৩০ হাজার টাকার মাছ লুটপাট ও দোকানপাট ভাঙচুর করে। পাশাপাশি আমাদের হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এতে আমি ও আমার পরিবার অভিযুক্তদের ভয়ে আতঙ্কিত।

এদিকে ফুটপাত ব্যবসায়ীদের অভিযোগ, আমরা সরকারি জায়গায় ব্যবসা করি। সরকারিভাবে উচ্ছেদ করা হলে আমাদের কোন আপত্তি নেই। বিএনপির নেতারা উচ্ছেদ করার কে ?। ১ নং ওয়ার্ডের প্রতিটি পাড়া মহলায় সরকারি জায়গায় ব্যবসা করা হচ্ছে, তারা তাদের উচ্ছেদ না করে শুধু আমাদের উচ্ছেদ করা যুক্তিসংগত নয়। চাঁদা দিলেই সব ঠিক হয়ে যায়।

এ বিষয়ে প্রধান অভিযুক্ত যুবদল নেতা শহিদুল ইসলাম ভূঁইয়া বলেন, সড়ক দখল করে ফুটপাত দোকান বসার ফলে জনচলাচলে চরম বিঘœ ঘটছে। ফলে আমরা এসব ফুটপাত দোকান উচ্ছেদ করি। এসময় মাছ ব্যবসায়ী মাসুদ ও তার স্ত্রী বাধা দিলে আমার অজান্তে কিছু লোকজন উত্তেজিত হয়ে উঠে। আমি পরিস্থিতি শান্ত করি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত সময়ে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমানের সাতে মিলে বিএনপি নেতা সালাউদ্দিন সিদ্ধিরগঞ্জ পুলের সকল দোকানপাট থেকে চাঁদা আদায় করতো। দেশের পটপরিবর্তনের পর সালাউদ্দিন এককভাবে চাঁদাবাজির নিঃয়ন্ত্রন নেয়। একজন ব্যবসায়ীর করা মামলায় কিছুদিন আগে বিএনপি নেতা সালাউদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে সালাউদ্দিন জেল হাজতে রয়েছে। সালাউদ্দিন গ্রেপ্তার হওয়ার পর পুলের ফুটপাত দোকানের চাঁদাবাজির নিয়ন্ত্রন নিতে মরিয়া হয়ে উঠেছে বিএনপি নেতা রওশন চেয়ারম্যান। তিনি কৌশলে বিএনপি নেতা এম এ হালিম জুয়েল ও যুবদল নেতা শহিদুলকে ম্যানেজ করে জনদুর্ভোগের অজুহাতে এসব দোকানপাট উচ্ছেদ করে নিজের উচ্ছামত আবার বসানোর পরিকল্পনা করে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বিএনপি নেতা বলেন, এমএ হালিম জুয়েল, রহশন আলি চেয়ারম্যান ও শহিদুল ইসলাম একজোট হয়ে এলাকার বিভিন্ন গার্মেণ্টসের ঝুট ব্যবসা ও মিলকারখানা নিয়ন্ত্রন করছেন।

 

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন, ফুটপাতের দোকান উচ্ছেদ করা নিয়ে জামেলা হয়েছে। আসমা নামে একজন মহিলা লিখিত অভিযোগ দিয়েছে। উপপরিদর্শক আতাউরকে তদন্তের দায়ীত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!