নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
সিদ্ধিরগঞ্জে দাড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পিছনে ট্রাকের ধাক্কা, নিহত-১, আহত-১

সিদ্ধিরগঞ্জে দাড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পিছনে ট্রাকের ধাক্কা, নিহত-১, আহত-১

প্রকাশিতঃ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দাড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পিছনে ট্রাকের ধাক্কায় জিয়াউল হক নামে এক ট্রাক হেলপারের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন ট্রাকের চালক। শনিবার (২৪ জানুয়ারী) বিকেল সাড়ে ৩ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাদানীনগর এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষনিকভাবে নিহতের নাম জানা গেলেও আহত চালকের নাম পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মহাসড়কের উত্তর পাশে সোলেমান আহমেদ তানভীর পরিবহনের মালিকানাধীন মক্কা মদিনা কার্গো সার্ভিস (ঢাকা মেট্রো-ট-২২-৩০৮৭) নামের একটি কাভার্ডভ্যান চাকায় হাওয়া দিচ্ছিল। এসময় এন.এস বিল্ডার্সের একটি ইটবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ড-১৪-৫৬৯৯) দ্রুতগতিতে এসে কাভার্ডভ্যানটিকে পিছনদিক থেকে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানটি মহাড়কের ঢালে গিয়ে আটকে যায়। ইটবাহী ট্রাকটির সামনের অংশ ধুমরে-মুচরে যায়। এতে ট্রাকের চালকের পাশে বসে থাকা হেলপার জিয়াউল হকের দেহ ছিন্নভিন্ন হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। গুরুতর আহত হয় ট্রাক চালক। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায় আশ-পাশের লোকজন।
ঘটনাস্থলে থাকা হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের সার্জেন্ট খুরশীদ জানান, প্রাথমিকভাবে জানতে পারি একটি কাভার্ডভ্যান সড়কের পাশে দাঁড়িয়ে চাকায় হাওয়া দিচ্ছিল। এসময় ইটবাহী একটি ট্রাক পিছন থেকে কাভার্ডভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকের হেলপার জিয়াউল হক ঘটনাস্থলেই নিহত হয়। তার মৃতদেহ উদ্ধার করে আমাদের ক্যাম্পের সামনে রাখা হয়েছে। এখানো তার ঠিকানা জানা যায়নি। আমরা আসার আগেই স্থানীয়রা চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছেন। তার নাম পরিচয় জানার চেষ্টা করছি।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!