সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সীমান্ত টাওয়ারে দেশী-বিদেশী পোশাকের সমাহার নিয়ে যাত্রা শুরু করেছে হিয়োনা শোরুম। রবিবার (২৪ মে) দুপুরে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকাস্থ বাংলাদেশ বর্ডার গার্ড-বিজিবি’র মালিকানাধীন সীমান্ত টাওয়ারের তৃতীয় তলায় দোয়া মাহফিল ও কেক কাটার মধ্য দিয়ে এ শোরুমের যাত্র শুরু হয়।
আসন্ন পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে শোরুমটি শুভ উদ্বোধন উপলক্ষ্যে নারায়ণগঞ্জবাসীর জন্য সকল পন্যে ১০ শতাংশ ছাড় ঘোষণা করেছে মালিক কর্তৃপক্ষ।
শোরুমটির ভাইস চেয়ারম্যান সানজিদা ইশরা হিয়া বলেন, নারায়ণগঞ্জবাসীর কাছে আমি হয়তো বা অনেক পরিচিত বা কারো কারো কাছে অপরিচিত। যাদের কাছে পরিচিত তারাতো হিয়োনা সম্পর্কে জানে। যারা আমাকে চিনে না বা যাদের কাছে আমি অপরিচিত, আমি চাইব যে, একবার এসে ঘুরে যাইয়েন। আপনাদের পছন্দ মিললে বা কেনা লাগবে না, শুধু একবার এসে দেখে যাইয়েন হিয়োনা আপনাদের জন্য কি করতে যাচ্ছে। আমরা আমাদের সর্বস্ব দিয়ে আপনাদের জন্য করার চেষ্টা করব। যেহেতু আমার জন্মস্থান নারায়ণগঞ্জ, তাই নারায়ণগঞ্জবাসীর জন্য আমার ভালবাসাটা একটু বেশি। আপনারা সবাই আসবেন, আপনাদের জন্য শুভ কামনা। চাঁদ রাত পর্যন্ত ১০ শতাংশ ডিসকাউন্ট রয়েছে নারায়ণগঞ্জ এবং অন্যান্য ডিষ্ট্রিক্টের জন্যও।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হিয়োনা শোরুমের চেয়ারম্যান মর্জিনা বেগম, ভাইস চেয়ারম্যান সানজিদা ইশরা হিয়া, ম্যানেজিং ডিরেক্টর মেহেদী হাসান ও সিও শেখ জামাল প্রমূখ।




